সোমবার, ১২ জানুয়ারী ২০২৬, ১০:৪১ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
রংপুরে মধ্যপানে দু-জনের মৃত্যু মাদক ব্যবসায়ী গ্রেফতার ভেড়ামারায় ৫ দিনব্যাপী স্কাউটস পিএল কোর্স শুরু, পরিদর্শনে শিক্ষা কর্মকর্তা টঙ্গীতে হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন অর্ধশতাধিক শ্রমিক! কুড়িগ্রামের রৌমারী সীমান্তে গুলি বাংলাদেশি যুবক কে আটক বিএসএফ এর বিরুদ্ধে বেগম খালেদা জিয়া বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক-ভিসি জাতীয় বিশ্ববিদ্যালয় শ্রীপুরে মাদক ব্যবসার প্রতিবাদ করায় এলাকাবাসীকে লাঠি নিয়ে মা-মেয়ের তাড়া বাউবিতে মুক্তিযুদ্ধভিত্তিক গবেষণা বৃত্তি চুক্তিপত্র স্বাক্ষর গবেষণা ও উদ্ভাবনমুখী শিক্ষা এবং প্রশাসনিক কার্যক্রমে ডুয়েট হবে সেন্টার অব এক্সিলেন্সঃডুয়েট উপাচার্য শ্রীপুরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত সমাজসেবার লাইসেন্সে অবৈধ ক্ষুদ্রঋণ ব্যবসা,এমআরএ অনুমোদন ছাড়াই অভয়নগরে চলছে সুদ ও কিস্তির দৌরাত্ম্য

জামালপুরের নান্দিনায় জমির বিরোধে প্রতিপক্ষের হামলায় আওয়ামী লীগ নেতাসহ আহত-৭ ॥ ১০ লাখ টাকা লুট

রিপোর্টারের নাম / ১৯৮ টাইম ভিউ
আপডেট : বৃহস্পতিবার, মার্চ ১৬, ২০২৩, ৩:৪১ অপরাহ্ণ

মোঃ মাইনুল ইসলাম জামালপুর প্রতিনিধি

 

জামালপুর সদরের পুরাতন ব্রহ্মপুত্র নদের উপর নির্মিত নান্দিনা-লক্ষীরচর সেতুর পাশে জমি নিয়ে বিরোধে আওয়ামী লীগ নেতাসহ ৭ জন আহত হয়েছে। এদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক। এ ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। হামলার সময় ১০ লাখ টাকা লুটতরাজের অভিযোগ উঠেছে। জামিনে থাকা আসামীরা মামলার বাদীসহ পরিবারের লোকজনকে প্রাণনাশের হুমকী দিচ্ছে।

জানা গেছে, জামালপুর সদরের পুরাতন ব্রহ্মপুত্র নদের উপর নান্দিনা-লক্ষীরচর সেতুর পাশে জমি নিয়ে বিরোধ চলছে লক্ষীরচরের মোহাম্মদ আলীর পুত্র লক্ষীরচর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি বকুল হোসেনের সাথে একই এলাকার মৃত ছবর উদ্দিনের পুত্র কবিরের। এই বিরোধের জেরে গত ১০ মার্চ রাতে বকুল হোসেনের পরিচালিত নান্দিনা বাজারস্থ বন্ধু সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির কার্যালয়ে জঙ্গি স্টাইলে হামলা চালায় প্রতিপক্ষ কবির এবং তার লোকজন। হামলাকারীরা এসময় নগদ ১০ লাখ টাকা লুট ও সমিতির অফিস ঘরের ব্যাপক ভাংচুর করেছে। অতর্কিত হামলায় আহত হন- বকুল হোসেন (৪২), আকবর হোসেন (৪৬), শফিকুল ইসলাম (৪২), সোহাগ (৪২) ও মিজান (৩৩)। এদের মধ্যে গুরুতর আহত বকুল হোসেন ও আকবর হোসেনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকরা তাদের স্বজনদের জানিয়েছেন।

এ ঘটনায় গত ১১ মার্চ লক্ষীরচরের মৃত মোহাম্মদ আলীর পুত্র মোঃ আছান বাদী হয়ে সদর থানায় মামলা দায়ের করেছেন। মামলায় বিবাদী করা হয়েছে লক্ষীরচরের মৃত ছবির উদ্দিনের পুত্র মোঃ কবির, মোস্তফার পুত্র লাইজু মিয়া ও হারুনুর রশীদের পুত্র স¤্রাট আলীসহ ২১ জনের নামে এবং অজ্ঞাত আরো ১০/১৫ জনকে। এ ঘটনার পর থেকে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

এদিকে মামলা দায়েরের পর থেকে চরম নিরাপত্তাহীনতায় রয়েছে মামলার বাদী মোঃ আছানসহ পরিবারের লোকজন। আসামীদের মধ্যে কয়েকজন আদালত থেকে জামিন নেবার পর মামলার বাদী ও তার পরিবারের লেঅকজনকে প্রাণনাশের হুমকী দিচ্ছে বলে অভিযোগ উঠেছে।

জামালপুর সদর থানার ওসি কাজী শাহনেওয়াজ জানান, এ ঘটনার পর পুলিশ শেখ ফরিদ নামে এক আসামিকে গ্রেপ্তার করেছে। ৯ জন আসামী আদালত থেকে জমিন নিয়েছে এবং বাকীরা পলাতক রয়েছে। পুলিশ আসামীদের গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর