শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৬:২৬ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
উচ্চ শিক্ষায় জ্ঞানচর্চার বর্তমান বাস্তবতা: প্রফেসর ড. মো: আবু তালেব  কাশিমপুর কারাগার থেকে কারামুক্ত হলেন সাংবাদিক আনিস আলমগীর  স্বামীর গচ্ছিত টাকা ফেরত দিতে কিডনি বিক্রির আকুতি, পাশে দাঁড়ালেন ডাঃ মোতাসিম বিল্লাহ আলম  স্লিম কমিউনিটির উদ্যোগে গাজীপুরে ইফতার মাহফিল অনুষ্ঠিত মোংলা-খুলনা মহাসড়কে দুর্ঘটনায় ১৪জন নিহতের ঘটনায় তদন্ত কমিটি গঠন গাজীপুর মহাসড়কের দুই পাশের বর্জ্য সরিয়ে সৌন্দর্যবর্ধনের আওতায় আনা হবে মোংলায় শহীদ জিয়া স্মৃতি সংঘের ইফতার ও দোয়া মাহফিল গাজীপুরে এতিম শিশুদের সাথে বিডিআরএমজিপি এফএনএফ ফাউন্ডেশনের ইফতার ও নৈশভোজ শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নের ৩নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা জানালেন মেম্বার পদপ্রার্থী মনিরুল ইসলাম মাদবর ভিজিএফের তালিকা প্রনয়নে অনিয়মের অভিযোগে ইউপি চেয়ারম্যানের উপর হামলা

জামিয়া হুসাইনিয়া কওমি মাদ্রাসায় জমকালো ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি / ২৩ টাইম ভিউ
আপডেট : বুধবার, মার্চ ৪, ২০২৬, ১১:২৬ পূর্বাহ্ণ

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

 

গাজীপুরের শ্রীপুর উপজেলার কাওরাইদ ইউনিয়নের স্বনামধন্য দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া হুসাইনিয়া কওমি মাদ্রাসা, শিমুলতলা-এ জমকালো আয়োজনে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

 

মঙ্গলবার (০৩ মার্চ) বিকেলে মাদ্রাসা প্রাঙ্গনে আয়োজিত এ ইফতার মাহফিলে মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ, এলাকাবাসী ও সচেতন মহলের বিপুল সংখ্যক মানুষ অংশগ্রহণ করেন। ধর্মীয় পরিবেশে অনুষ্ঠিত এ মাহফিলটি এক মিলনমেলায় পরিণত হয়।

 

অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়, যেখানে দেশ, জাতি এবং মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা হয়।

 

এ সময় মাদ্রাসার মুতাওয়াল্লী ও বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব হাফেজ মোঃ আবুল কাশেম তাঁর বক্তব্যে বলেন,“এই মাদ্রাসাটি শুধুমাত্র একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়, এটি দ্বীনের আলো ছড়ানোর একটি কেন্দ্র। এখান থেকে কুরআন ও সুন্নাহর সঠিক জ্ঞান অর্জন করে আলেম-হাফেজ তৈরি হচ্ছে, যারা সমাজকে আলোকিত করবে। আমি সকলের কাছে দোয়া চাই—আল্লাহ যেন এই মাদ্রাসাকে আরও উন্নতি ও বরকত দান করেন। আপনারা সবাই এই প্রতিষ্ঠানের পাশে থাকবেন, সহযোগিতা করবেন, যেন ভবিষ্যতে এটি আরও বড় পরিসরে দ্বীনি খেদমত করতে পারে।”

 

তিনি আরও বলেন,“এ ধরনের ইফতার মাহফিল আমাদের মাঝে ভ্রাতৃত্ব, সম্প্রীতি ও একতার বন্ধনকে দৃঢ় করে। আমরা চাই, সমাজের সকল স্তরের মানুষ দ্বীনি শিক্ষার প্রসারে এগিয়ে আসুক।”

অনুষ্ঠান শেষে উপস্থিত সকলের মাঝে ইফতার বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর