শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৪১ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
চাঁপাইনবাবগঞ্জ ০৩টি সংসদীয় আসনে বিজয়ী হলেন জামায়াত মনোনীত প্রার্থীরা  কুড়িগ্রামের ৪ আসনেই জামায়াত-সমর্থিত প্রার্থীদের বিপুল ভাবে জয় লাভ – ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুরে ৫ আসনের বেসরকারি ফলাফল ঘোষণা ‎৬১ হাজার ভোটের ব্যবধানে বাজিমাত: গাজীপুর-৩ আসনে বিজয়ী বিএনপির রফিকুল ইসলাম বাচ্চু গাজীপুরের ৪ আসনে ধানের শীষের আধিপত্য, কাপাসিয়ায় ‘দাঁড়িপাল্লা’র চমক ফেসবুকে অপপ্রচারের শিকার বিএনপি প্রার্থী-জামায়াত নেতার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি শ্রীপুরে বন্ধ নোমান টেক্সটাইল মিলে ভয়াবহ অগ্নিকাণ্ড; সংবাদ সংগ্রহে বাধা, ম্যানেজারের নীরবতা সৈয়দপুর বিমানবন্দরে ৫০ লাখ টাকাসহ জামায়াতের আমির গ্রেফতার শ্রীপুরে নির্বাচনের ছুটি নিয়ে শ্রমিকদের উদাসীনতা: ভোট দিতে না গিয়ে ঘুরছেন পথে-ঘাটে গাজীপুর-৩ আসনে স্বতন্ত্রের ‘ঘোড়া’র জয়জয়কার: অভিজ্ঞতার পাল্লায় ভারী হচ্ছে মিলনের জনসমর্থন

জার্নালিস্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত

রিপোর্টারের নাম / ১৯২ টাইম ভিউ
আপডেট : মঙ্গলবার, মার্চ ২৬, ২০২৪, ১২:০৮ পূর্বাহ্ণ

মোঃ নাসির উদ্দিন, গাজীপুর জেলা প্রতিনিধি।

 

জার্নালিস্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন কর্তৃক ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

২৫শে মার্চ সোমবার গাজীপুরের বোর্ডবাজার অবস্থিত রাধুনি রেস্টুরেন্টের তৃতীয় তলায় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

ইফতার ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি গাজী মামুন। অনুষ্ঠানের সঞ্চালণায় ছিলেন জার্নালিস্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক সামছুদ্দিন জুয়েল ও সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম খলিল।

জার্নালিস্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি গাজী মামুন বলেন, বিগত ৪ বছর যাবত অসহায় দরিদ্র ও মানবতার কল্যাণে কাজ করে যাচ্ছে এই সংগঠনটি । এছাড়া সাংবাদিক নিপীড়ন এবং সাংবাদিকদের উপর হামলা মামলার প্রতিবাদে বিভিন্ন সময় মানববন্ধন কর্মসূচি পালন করে আসছে জার্নালিস্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। কাজের ধারাবাহিকতা চালিয়ে যাওয়ার জন্য সকলের নিকট সহযোগিতা কামনা করেন ওয়েলফেয়ারের সভাপতি।

এসময় বক্তারা বলেন, রমজান মাস সিয়াম সাধনার মাস, রহমতের মাস, এই মাসে
জার্নালিস্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন
আয়োজন সাংবাদিকদের একটি মিলন মেলায় পরিনত হয়েছে।

সংগঠনের সহ-সভাপতি বশির আলম তার গুরুত্বপূর্ণ বক্তব্যে বলেন, আপনারা যেকোন অনিয়ম নিয়ে লিখবেন, ভালো কাজগুলো তুলে ধরলে অন্যরাও ভালো কাজ করতে উৎসাহিত হবে। সাংবাদিকরা জাতির বিবেক আপনাদের লেখনিতে সমাজের অন্যায় অবিচার পালিয়ে যাবে। আমাদের সৎ জীবন যাপন করতে হবে, সাংবাদিকদের সুনাম ক্ষুন্ন হয় এমন কোন কাজ করা যাবে না, করলে আমরা সাংগঠনিক ভাবে তার ব্যবস্থা নিবো।
আপনাদের সাংবাদিকতা করার ক্ষেত্রে কোন মিথ্যা মামলা হামলার স্বীকার হলে আমরা আপনাদের পাশে থাকব। আশা করব আপনারা এমন কিছু করবেন না যাতে আমাদের বদনাম হয়। যেকোন প্রয়োজনে আমরা আপনাদের পাশে আছি।

ইফতার মাহফিলে রোজার তারতম্য ও গুরুত্ব বিষয়ক আলোচনা শেষে বিশ্ব মুসলিম উম্মাহর জন্য মোনাজাত করেন জার্নালিস্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি গাজী মামুন।

এ সময় আরো উপস্থিত ছিলেন জার্নালিস্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের যুগ্মসাধারণ সম্পাদক দৈনিক যায়যায়দিন পত্রিকার প্রতিনিধি রেজাউল কবির রাজীব, অত্র সংগঠনের যুগ্ম সম্পাদক শামসুদ্দিন জুয়েল, দৈনিক আমার বার্তা পত্রিকার প্রতিনিধি নজমুল হক,দৈনিক এই বাংলা পত্রিকার গাজীপুর জেলা প্রতিনিধি নাসির উদ্দীন
কোষাধ্যক্ষ আনন্দ টেলিভিশনের প্রতিনিধি মোঃ শাকিল, সাংগঠনিক সম্পাদক দৈনিক ভোরের আলো পত্রিকার ব্যবস্থাপনা পরিচালক মোঃ ইব্রাহিম খলিল, মহিলা বিষয়ক সম্পাদক হেলেনা আক্তার, আনন্দ টেলিভিশনের প্রতিনিধি আনিসুল ইসলাম, এশিয়ান টেলিভিশনের প্রতিনিধি হালিম খান, জুলফিকার আলী জুয়েল, মোঃ মিজান, কাজী শাকিল, রেজা, বকুল সরকার, , সোলেমান রাজু, মোহাম্মদ ফাহিম, দেশ দিগন্ত বার্তা অমিত হাসান, মকবুল হোসেন, দৈনিক আমার প্রাণের বাংলাদেশ পত্রিকার রিপোর্টার ইমরান, নুরুল হক সহ আরো অনেক সাংবাদিক এবং বিশিষ্ট ব্যক্তজনেরা উপস্থিত ছিলেন।।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর