শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৭:২১ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
উচ্চ শিক্ষায় জ্ঞানচর্চার বর্তমান বাস্তবতা: প্রফেসর ড. মো: আবু তালেব  কাশিমপুর কারাগার থেকে কারামুক্ত হলেন সাংবাদিক আনিস আলমগীর  স্বামীর গচ্ছিত টাকা ফেরত দিতে কিডনি বিক্রির আকুতি, পাশে দাঁড়ালেন ডাঃ মোতাসিম বিল্লাহ আলম  স্লিম কমিউনিটির উদ্যোগে গাজীপুরে ইফতার মাহফিল অনুষ্ঠিত মোংলা-খুলনা মহাসড়কে দুর্ঘটনায় ১৪জন নিহতের ঘটনায় তদন্ত কমিটি গঠন গাজীপুর মহাসড়কের দুই পাশের বর্জ্য সরিয়ে সৌন্দর্যবর্ধনের আওতায় আনা হবে মোংলায় শহীদ জিয়া স্মৃতি সংঘের ইফতার ও দোয়া মাহফিল গাজীপুরে এতিম শিশুদের সাথে বিডিআরএমজিপি এফএনএফ ফাউন্ডেশনের ইফতার ও নৈশভোজ শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নের ৩নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা জানালেন মেম্বার পদপ্রার্থী মনিরুল ইসলাম মাদবর ভিজিএফের তালিকা প্রনয়নে অনিয়মের অভিযোগে ইউপি চেয়ারম্যানের উপর হামলা

জিয়াউর রহমান কৃষি পুনরুজ্জীবনের উদ্দেশ্যে খাল খনন কর্মসূচি চালু করেছিলেন – প্রতিমন্ত্রী ড. ফরিদ

মোংলা প্রতিনিধি / ৪৮ টাইম ভিউ
আপডেট : রবিবার, মার্চ ১, ২০২৬, ৮:৪১ অপরাহ্ণ

মোংলা প্রতিনিধি

শহীদ রাস্ট্রপতি জিয়াউর রহমান গ্রামীণ উন্নয়ন ও কৃষি পুনরুজ্জীবনের উদ্দেশ্যে খাল খনন কর্মসূচি চালু করেছিলেন। জিয়াউর রহমানের দূরদর্শী চিন্তা

খাল খনন কর্মসূচি বাংলাদেশের জন্য আজ অপরিহার্য। বিএনপি সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে ৫ বছরে ২০ হাজার কিলোমিটার খাল খনন করবে। সেই সংগে ৫ বছরে ২৫ কোটি গাছ লাগানো হবে। সুন্দরবন প্রতিবেশ সংকটাপন্ন এলাকা হিসেবে মোংলায় খাল খনন কর্মসুচি বাস্তুতন্ত্র পুনরুদ্ধারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। (২৮ ফেব্রুয়ারি) শনিবার সকালে মোংলার সাহেবেরমেঠ গ্রামে মাদুরপাল্টা খাল পুনঃখনন কর্মসুচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলাম এমপি একথা বলেন। বেসরকারি উন্নয়ন সংস্থা সিএনআরএস নবপল্লব প্রকল্প এ খাল পুনঃখনন কর্মসুচির আয়োজন করে।

 

এ উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার সুমী। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মোংলা সার্কেল’র সহকারী পুলিশ সুপার মোঃ রেফাতুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান হাওলাদার, সাধারন সম্পাদক আবু হোসেন পনি, পশুর রিভার ওয়াটারকিপার পরিবেশযোদ্ধা মোঃ নূর আলম শেখ, খাল পুনঃখনন কর্মসূচির স্থানীয় প্রকল্প বাস্তবায়ন কমিটির সভাপতি মোল্লা সফরুল হায়দার সুজন, সিএনআরএস’র উপজেলা সমন্বয়কারী নুসরাত জাহান, অফিসার ইনচার্জ শেখ শাহিনুর রহমান, বিএনপি নেতা শেখ রুস্তুম আলী, শাকির হোসেন, মৃধা ফারুকুল ইসলাম, সহ উপজেলা ও পৌর’র নেতারা। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলাম এমপি আরো বলেন জলবায়ু ও পরিবেশ বিপর্যয় থেকে রক্ষা পেতে হলে নদী-খাল-বিল-পাহাড়, বনজঙ্গল ও জলাশয় রক্ষা করতে হবে। নদী-খাল দখল ও দূষণকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। নদী একটি জীবন্ত সত্তা। নদী-খালকে গলা টিপে হত্যা করা হচ্ছে। নদী দখল এবং দূষনকারীদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা গ্রহন করতে হবে। খাল পুনঃখনন উদ্বোধনী অনুষ্ঠানের আলোচনা সভা শেষে প্রধান অতিথি পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলাম এমপি কোদাল দিয়ে মাটি কেটে এবং বেলুন উড়িয়ে খাল পুনঃখনন কর্মসুচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতেই প্রধান অতিথিকে এলাকাবাসীর পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর