সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৫২ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
বগুড়ার শেরপুরে দায়িত্ব পালনকালে ট্রাকচাপায় ফায়ার ফাইটার নিহত, পৃথক দুর্ঘটনায় গুরুতর আহত ২   একুশের চেতনা ছড়িয়ে দিতে অপোর ‘২১-এর চেতনায় ২১ টাকায় ফোন’ ক্যাম্পেইন চালু ভেড়ামারায় দোকানে ভাঙরচুর, লুটপাট ও মিথ্যা মামলা করার দাবিতে প্রতিবাদ ও মানববন্ধন  রংপুর ৩, ৪ ও ৬ আসনের পরাজিত বিএনপির প্রার্থীরা নেতাকর্মীদের নিয়ে ডিসি অফিস ঘেরাও ভোট গননার দাবিতে শ্রীপুরের রাজনীতিতে আস্থার নাম: বিল্লাল হোসেন বেপারী কাশিমপুরে নির্মানের পরে ধসে পড়ল প্রায় ৩০ মিটার সড়ক দল নয়. পরিচয় নয় ন্যায়বিচারের পক্ষে দাঁড়ানোই আমার একমাত্র লক্ষ্য ডা. মোতাছিম বিল্লাহ আলম শ্রীপুরে সংবাদকর্মীর বিরুদ্ধে ফেসবুকে মিথ্যা অপপ্রচারের অভিযোগে থানায় জিডি ভেড়ামারায় নির্বাচন পরবর্তী বিএনপি’র দু’গ্রুপের পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন ও মানববন্ধন  কোনাবাড়ীতে ধানের শীষে ভোট দেওয়ায় ভাড়াটিয়া দম্পতির উপর হামলার অভিযোগ

জিসিসি’র উদ্যোগে এতিমখানা শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ

নজমুল হক, স্টাফ রিপোর্টার গাজীপুর / ৪০ টাইম ভিউ
আপডেট : সোমবার, জানুয়ারি ৫, ২০২৬, ৬:৩৮ অপরাহ্ণ

নজমুল হক, স্টাফ রিপোর্টার গাজীপুর

গাজীপুর সিটি কর্পোরেশনের নিজস্ব অর্থায়নে জয়দেবপুর গোরস্থান এতিমখানার কোমলমতি শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। সোমবার (৫ জানুয়ারি) বিকেলে জয়দেবপুর গোরস্থান এতিমখানা পরিদর্শনকালে আনুষ্ঠানিকভাবে ৫০জন কোমলমতি শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন গাজীপুর সিটি কর্পোরেশনের সচিব আমিন আল পারভেজ। এসময় অঞ্চল ৪ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ইলিশায় রিছিল, নির্বাহী প্রকৌশলী মো: লেহাজ উদ্দিনসহ এতিমখানা মাদ্রাসার সুপারসহ অন্যন্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। শীতবস্ত্র বিতরণের পর সচিব আমিন আল পারভেজ জানান, ঢাকা বিভাগীয় কমিশনার ও গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক শরফ উদ্দিন আহমেদ চৌধুরীর নির্দেশে এবং প্রধান নির্বাহী কর্মকর্তা শাহমুহাম্মদ সোহেল হাসানের তত্ত্বাবধানে ৫৭টি ওয়ার্ডে আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাদের মাধ্যমে একযোগে অসহায় ও দুস্থ এবং এতিম শিশুদের মাঝে তিন হাজার (কম্বল) শীতবস্ত্র বিতরণের কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। তিনি আরো জানান, হাড়কাঁপানো শীতে নতুন বস্ত্র হাতে পেয়ে জয়দেবপুর গোরস্থান এতিমখানার কোমলমতি শিশুদের মুখে হাসির ঝিলিক দেখা যায়। কনকনে শীতের কষ্ট লাঘবে শীতবস্ত্র বিতরণে অসহায় ও দুস্থদের পাশে থাকবে গাজীপুর সিটি কর্পোরেশন ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর