বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ১০:০৬ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
শ্রীপুরে ৪০ দিনব্যাপী ফজর ক্যাম্পেইন সম্পন্ন, অংশগ্রহণকারীদের পুরস্কার প্রদান পাইকগাছায় সামছুর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ  পাইকগাছায় অগ্নিকাণ্ডে মুদি দোকান ভস্মীভূত  এলজিআরডি মন্ত্রীর একান্ত সচিব ইউনুস ও ব্যক্তিগত কর্মকর্তা হিসেবে নিয়োগ পেলেন নবাব সীমান্তে সিসিটিভিতে ধরা পড়ল কুকুর সদৃশ রোবট আতংকে এলাকবাসী পাইকগাছায় মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রস্তুতি সভা অনুষ্ঠিত  পাইকগাছার ঐতিহ্য রক্ষায় বড় উদ্যোগ বিশ্ববরেণ্য বিজ্ঞানী আচার্য প্রফুল্ল চন্দ্র রায়ের জন্মভিটা সংস্কারে নেমেছে প্রত্নতত্ত্ব অধিদপ্তর শ্রীপুরবাসীকে পবিত্র রমজানের শুভেচ্ছা জানালেন স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ শফিকুল ইসলাম ভেড়ামারায় পবিত্র রমজান উপলক্ষে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৩ দোকানিকে ৫ হাজার টাকা জরিমানা কয়রায় প্রকল্প ও  পাইলট কার্যক্রমের সাফল্য চ্যালেজ ও করণীয় বিষয়ে বিশ্লেষন সভা

জিসিসি’র উদ্যোগে মাদ্রাসা,ও স্কুলের দরিদ্র ছাত্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ

নজমুল হক, স্টাফ রিপোর্টার গাজীপুর / ৪৩ টাইম ভিউ
আপডেট : মঙ্গলবার, জানুয়ারি ৬, ২০২৬, ৫:৪৪ অপরাহ্ণ

নজমুল হক, স্টাফ রিপোর্টার গাজীপুরঃ

গাজীপুর সিটি কর্পোরেশনের নিজস্ব অর্থায়নে কোনাবাড়ী নছের মার্কেট এলাকায় বাইতুল উলূম মাদ্রাসা,পারিজাতে এঞ্জেল স্কুল, ও শিশু সদনের কোমলমতি শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। ৬ জানুয়ারি মঙ্গলবার দুপুরে কোনাবাড়ী বিভিন্ন স্কুল ও মাদ্রাসা পরিদর্শনকালে কোমলমতি শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন গাজীপুর সিটি কর্পোরেশনের অঞ্চল ৭ কোনাবাড়ী জোনের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা নাজরাতুন নাঈম। এসময় উপস্থিত ছিলেন মোহাম্মদ হারুন অর রশিদ ,কর কর্মকর্তা (নির্ধারণ),অঞ্চল-০৭ (কোনাবাড়ী), মোঃ মোস্তফা কামাল,কর কর্মকর্তা (লাইসেন্স) অঞ্চল-০৭ (কোনাবাড়ী) গাজীপুর সিটি কর্পোরেশন।আরো উপস্থিত ছিলেন বায়তুল উলুম মাদ্রাসার প্রতিষ্ঠাতা মোঃ আমজাদ হোসেন, মাদ্রাসার প্রিন্সিপাল হাফেজ মাওলানা মোঃ নাজমুল হোসাইন, এঞ্জেল স্কুলের প্রধান শিক্ষক সহ সহকারী শিক্ষকবৃন্দ। শীতবস্ত্র বিতরণের পর আঞ্চলিক কর্মকর্তা নাজরাতুন নাঈম বলেন জানান, ঢাকা বিভাগীয় কমিশনার ও গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক শরফ উদ্দিন আহমেদ চৌধুরীর নির্দেশে এবং প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ সোহেল হাসান ও সচিব আমিন আল পারভেজ এর তত্ত্বাবধানে অসহায় ও দুস্থ এবং এতিম শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণের কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। তিনি আরো জানান, হাড়কাঁপানো শীতে নতুন বস্ত্র হাতে পেয়ে কোমলমতি শিশুদের মুখে হাসির ঝিলিক দেখা যায়। কনকনে শীতের কষ্ট লাঘবে শীতবস্ত্র বিতরণে অসহায় ও দুস্থদের পাশে থাকবে গাজীপুর সিটি কর্পোরেশন ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর