মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৯:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
শ্রীপুরে আ’লীগ নেতার নেতৃত্বে কলেজ ছাত্রকে মারধর ও শ্লীলতাহানির হুমকির অভিযোগ গাজীপুরে ময়লা-আবর্জনা অপসারণ কার্যক্রম পরিদর্শনে প্রতিমন্ত্রী মীর শাহে আলম গাজীপুর সিটিতে ৪২ কোটি টাকা ব্যয়ে ৮টি উন্নয়ন প্রকল্প কাজের উদ্বোধন রাজশাহীতে ১০ নং ওয়ার্ড যুবদলের দোয়া ও ইফতার বিতরণ  বিল্লাল হোসেন বেপারী পক্ষ থেকে পবিত্র মাহে রমজান উপলক্ষে ছিন্নমূল ও অসহায় মানুষের মাঝে ইফতার বিতরণ রাজারহাটে একসঙ্গে তিন কন্যা সন্তানের জন্ম-ভরণ-পোষণ নিয়ে চিন্তায় পড়েছেন অসচ্ছল বাবা-মা ভেড়ামারা উপজেলা প্রশাসনের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত আগামীর পৌরসভা নির্বাচনে প্রার্থী মফিজুর রহমান সজন: বেনাপোলে পরিবর্তনের নতুন সূর্যোদয় ভেড়ামারায় উদ্দীপন এর উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস পালিত ব্রহ্মপুত্রে নাব্যতা সংকট: ফেরি চলাচলে চিলমারী-রৌমারী রুটে ভোগান্তি

জিসিসি’র পক্ষ থেকে পূজার জন্য ৪৫ লাখ টাকা অনুদান

মোঃনাসির উদ্দিন গাজীপুর প্রতিনিধি / ১৩১ টাইম ভিউ
আপডেট : বুধবার, সেপ্টেম্বর ২৪, ২০২৫, ৮:১৬ অপরাহ্ণ

মো: নাসির উদ্দিন গাজীপুর জেলা প্রতিনিধি 

 

গাজীপুর সিটি করপোরেশনের পক্ষ থেকে শারদীয় দুর্গাপূজা ও লক্ষ্মীপূজা উপলক্ষে গাজীপুর মহানগরীর বিভিন্ন এলাকায় স্থাপিত মন্ডপে সর্বমোট ৪৫ লাখ টাকার অনুদান বিতরণ করা হয়েছে। সিটি কর্পোরেশনের প্রশাসক ও ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমেদ চৌধুরী অনুদানের চেক বিতরণ করেন।

 

সিটি কর্পোরেশন সূত্র জানায়, মহানগরীতে দুর্গাপূজার জন্য ১২১টি পূজা মণ্ডপে পূজার আয়োজন করা হয়েছে। প্রতিটিতে মন্ডপে ৩০ হাজার টাকা করে মোট ৩৬ লাখ ৬০ হাজার টাকার চেক প্রদান করা হয়। এছাড়াও লক্ষ্মীপূজা উপলক্ষে মহানগরের ৫০টি মন্দিরে প্রতিটিতে ১৫ হাজার টাকা করে মোট ৭ লাখ ৫০ হাজার টাকার চেক প্রদান করা হয়েছে।

 

অনুদান বিতরণকালে ঢাকা বিভাগীয় কমিশনার ও গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক সরফ উদ্দিন আহমেদ বলেন, গাজীপুর সিটি কর্পোরেশন সবসময় মানুষের কল্যাণ, সামাজিক সম্প্রীতি ও সাম্প্রদায়িক ঐক্য রক্ষায় নিবেদিত। ধর্মীয় উৎসব মানেই আনন্দ, আর এই আনন্দকে সবার জন্য সমানভাবে উপভোগ্য করে তুলতে আমরা প্রতিনিয়ত কাজ করে যাচ্ছি। দুর্গাপূজা ও লক্ষ্মীপূজা সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব, তাই এই অনুদান তাদের আনন্দে নতুন মাত্রা যোগ করবে। আমরা চাই গাজীপুর মহানগর হোক সম্প্রীতির নগরী, যেখানে সবাই মিলেমিশে শান্তি ও ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ থাকবে।

 

বুধবার (২৪ সেপ্টেম্বর) অনুষ্ঠিত গাজীপুর সিটি কর্পোরেশনের বর্তমান মেয়াদের ১১তম মাসিক সভায় বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অগ্রগতি নিয়ে আলোচনা হয়। সভায় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন জিসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা সোহেল হাসান, সচিব আমিন আল পারভেজ, ডিডিএলজি আহাম্মেদ হোসেন ভূঁইয়া,তত্ত্বাবধায়ক প্রকৌশলী হারুনুর রশিদ, সুদীপ বসাক, হাসিবুল ইসলাম, ফাইন্যান্স কর্মকর্তা রুবেল মাহমুদ, বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মোঃ সোহেল রানা সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

 

সভায় প্রশাসক বলেন, গাজীপুর মহানগরের প্রতিটি নাগরিকের জীবনে আধুনিক সুযোগ-সুবিধা পৌঁছে দিতে আমরা অঙ্গীকারবদ্ধ। বর্তমানে ১০৩টি প্যাকেজে ১৪৩ কোটি টাকার উন্নয়ন প্রকল্প বাস্তবায়নাধীন রয়েছে। এসব প্রকল্পের মাধ্যমে নগরীর রাস্তাঘাট, ড্রেনেজ, বর্জ্য ব্যবস্থাপনা ও জনসেবার মান উল্লেখযোগ্যভাবে উন্নত হবে। আমি আশা করি ডিসেম্বরের মধ্যে সব কাজ শেষ করতে পারবো এবং তখন নাগরিকরা উন্নয়নের সুফল প্রত্যক্ষভাবে ভোগ করতে পারবেন।

 

সভা শেষে প্রশাসক সরফ উদ্দিন আহমেদ পুবাইল এলাকার মেঘডুবি-মাজুখান সড়কের নির্মাণ কাজের উদ্বোধন করেন। তিনি জানান, সিটি কর্পোরেশনের প্রতিটি উন্নয়ন প্রকল্প হবে স্বচ্ছ, টেকসই এবং জনগণের প্রত্যাশা পূরণের উপযোগী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর