বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ১২:৩৫ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
যথাযোগ্য মর্যাদায় রংপুরে মহান বিজয় দিবস পালিত বগুড়ার শেরপুরে বিএনপির পার্টি অফিস ভাঙচুর মামলায় গ্রেপ্তার- ৪ বগুড়ার শেরপুরে নানা আয়োজনে মহান বিজয় দিবস উদযাপিত কয়রায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত রাজারহাটে নানা আয়োজনে মহান বিজয় দিবস পালিত হয়েছে, বীর শহীদদের স্বরণে পুষ্পমাল্য অর্পণ শ্রীপুরে চকপাড়া সমাজ কল্যাণ সংঘের উদ্যোগে বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ধান গবেষণা ইনস্টিটিউটে মহান বিজয় দিবস উদযাপন  ডুয়েটে বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে মহান বিজয় দিবস উদযাপিত  কয়রায় বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে মহান বিজয় দিবস উদযাপন  বগুড়ার শেরপুরের বিশিষ্ট ব্যাবসায়ী কুদু ভূইয়ার ইন্তকাল

জীবন হাত্যাকারীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে গাইবান্ধায় বিক্ষোভ মিছিল মানববন্ধন ও সড়ক অবরোধ

রিপোর্টারের নাম / ১২৫ টাইম ভিউ
আপডেট : মঙ্গলবার, মে ৬, ২০২৫, ৯:৫৪ অপরাহ্ণ

গাইবান্ধা প্রতিনিধি মোঃ শিমুল মিয়া

 

ছিনতাইকারীদের হাতে নবম শ্রেণির ছাত্র হামিম রহমান জীবন হত্যাকারীর সর্বোচ্চ শাস্তির দাবিতে মঙ্গলবার গাইবান্ধা জেলা প্রশাসক কার্যালয়ের সামনের সড়কে বিক্ষুব্ধ এলাকাবাসী ঘন্টাব্যাপী মানববন্ধন ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করে। বিক্ষুব্ধরা শহরের নিউটন প্রিপারেটরী স্কুল থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে শহর প্রদক্ষিণ শেষে মানববন্ধনে অংশ নেয়। এসময় সড়কের উভয় পাশে যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ সুপার হত্যাকান্ডের সাথে জড়িতদের গ্রেফতারের আশ্বাস দিলে বিক্ষুব্ধরা অবরোধ তুলে নেয়। মানববন্ধনে জেলার শিক্ষার্থী, ছাত্র সংগঠনসহ সর্বস্তরের মানুষরা অংশ নেয়।

মানববন্ধন চলাকালে বক্তব্য দেন অ্যাড. আনিস মোস্তফা তোতন, মানিক মিয়া, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক তারেকুজ্জামান তারেক, জেলা ছাত্রশিবিরের সভাপতি ফেরদৌস ইসলাম রুম্মান, জাতীয় নাগরিক পার্টি কেন্দ্রীয় সদস্য ফিহাদুর রহমান দিবস, নিউটন প্রিপারেটরী স্কুলের প্রধান শিক্ষক সুকমল চন্দ্র সরকার, শিক্ষার্থী মুহিদ মিয়া প্রমুখ।

বক্তারা বলেন, সামপ্রতিক সময়ে গাইবান্ধায় আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেছে। প্রায়ই খুন, ছিনতাই ও চুরির ঘটনা ঘটছে। সাধারণ মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে। বক্তারা আরও বলেন, জীবনের হত্যাকারীদেরকে দ্রুত গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবি জানান। সেইসাথে বক্তারা আগামী ৪৮ ঘন্টার মধ্যে আসামীদের গ্রেফতার করা না হলে কঠোর কর্মসূচি পালন করা হবে বলে ঘোষণা দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর