রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ০৭:১০ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
নবীন প্রবীণ জনকল্যাণ সংস্থার নির্বাহী সদস্য মোঃ নুরুজ্জামানকে সংবর্ধনা সাদুল্লাপুরে অপহরণ মামলায় প্রধান আসামি গ্রেফতার, তরুণী উদ্ধার  কয়রায় সাংবাদিকদের সাথে নবাগত ওসি জাহিদুল ইসলামের মতবিনিময়  গাকৃবিতে খাদ্য নিরাপত্তায় আন্তর্জাতিক সম্মেলনের সফল সমাপ্তি বাউবির বিএড ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত – পরিদর্শন করলেন উপাচার্য ড. এ বি এম ওবায়দুল ইসলাম ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদির ওপর হামলার প্রতিবাদে গাজীপুরে বিএনপির বিক্ষোভ মিছিল  গাজীপুরের শ্রীপুরে মায়ের ওপর নির্যাতন: মাদকাসক্ত যুবককে মাটিতে পুঁতে শাস্তি দিল এলাকাবাসী  ভেড়ামারা অস্থায়ী কার্যালয় থেকে দৈনিক লালন কণ্ঠ পত্রিকা ও জাতীয় সাপ্তাহিক অন্ধকার জগৎ পত্রিকার কার্ড বিতরণ  নিবন্ধন পেল ‘বাংলা এফএম’ হাদির ওপর হামলার প্রতিবাদে শ্রীপুরে যুবদলের মিছিল ও সমাবেশ

জুয়েলার্সে চুরি: ১৬ ভরি স্বর্ণসহ চোর গ্রেফতার

রিপোর্টারের নাম / ২১৯ টাইম ভিউ
আপডেট : রবিবার, ডিসেম্বর ১০, ২০২৩, ৯:০৯ অপরাহ্ণ

রিয়াজুল হক সাগর,রংপুর প্রতিনিধি:

 

রংপুরে পীরগঞ্জ পৌরসভার সরকার জুয়েলার্সে চুরির ঘটনায় ১৬ ভরি স্বর্ণালংকার ও ৯০ ভরি রুপা উদ্ধারসহ রফিকুল ইসলাম নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (৯ ডিসেম্বর) চুরি ঘটনার মূলহোতা রফিকুল ইসলামকে গাজিপুর থেকে গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, গত ১৮ নভেম্বর গভীর রাতে পীরগঞ্জ প্রেসক্লাবসংলগ্ন সরকার জুয়েলার্সে চুরি হয়। সরকার জুয়েলার্সের স্বত্বাধিকারী পীরগঞ্জ থানায় একটি চুরির মামলা দায়ের করেন। থানা পুলিশ চোরের সন্ধানে নেমে বিভিন্ন স্থানের সিসি ফুটেজ সংগ্রহ করে তদন্ত শুরু করে। তদন্তে তথ্যপ্রযুক্তির সহায়তায় চুরির কাজে ব্যবহৃত পিকআপ, নগদ টাকা, ১৬ ভরি ৪ আনা স্বর্ণালংকার, ৯০ ভরি রুপার অলংকার উদ্ধার করা হয়। পরে চুরির ঘটনার সঙ্গে জড়িত মূলহোতা দুককা কাদের ওরফে রফিকুল ইসলামকে অভিযান চালিয়ে গাজীপুর জেলা হতে গ্রেফতার করা হয়। পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম জানান, চুরি যাওয়া মালামাল উদ্ধারসহ একজনকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে। আটক ব্যক্তি আন্তঃজেলার চোরচক্রের সদস্য। তার নামে বিভিন্ন থানায় চুরি ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে। আসামিকে রংপুর আদালতে পাঠানো হয়েছে বলে জানান ওসি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর