শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৭:২৭ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
বর্তমান সরকার কিন্তু তত্ত্বাবধায়ক সরকার নয়: রংপুরে বদিউল আলম কালীগঞ্জে তুচ্ছ ঘটনায় একজন নিহত গাউসিয়া কমিটি সারজাহ শাখার নবগঠিত পরিষদের অভিষেক ও আলোচনা সভা অনুষ্ঠিত ‘প্রেমের দহন’ নাটকে আপন চৌধুরী গাজীপুর সিটি কর্পোরেশনের বিভিন্ন পদে নিয়োগের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত শ্রীপুরে জনচলাচলের রাস্তা কেটে দখলের অভিযোগ, চরম ভোগান্তিতে এলাকাবাসী উপজেলা  প্রেসক্লাব,গোমস্তাপুরের বার্ষিক পারিবারিক মিলন মেলা রংপুরে অজ্ঞান অবস্থায় স্বতন্ত্র প্রার্থী উদ্ধার কোনাবাড়ীতে বাসাবাড়ি ও সিলেন্ডার বিস্ফোরণে পিক-আপে আগুন শ্রীপুরে পুলিশের ওপর হামলা ও আসামি ছিনতাইয়ের মূল হোতা জাহাঙ্গীর গ্রেপ্তার: এলাকায় মিষ্টি বিতরণ

জুলাই গণঅভ্যুখানে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন 

নজমুল হক, স্টাফ রিপোর্টার গাজীপুর / ৬১ টাইম ভিউ
আপডেট : মঙ্গলবার, আগস্ট ৫, ২০২৫, ১২:১৪ অপরাহ্ণ

নজমুল হক, স্টাফ রিপোর্টার গাজীপুর 

জুলাই গণঅভ্যুত্থানের এক বছর পূর্তির দিনে মঙ্গলবার (৫ আগস্ট) সকালে গাজীপুর জেলার বিভিন্ন এলাকায় শহীদদের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা/২০২৫ এর অংশ হিসেবে জুলাই অভ্যুত্থান দিবস উপলক্ষে জুলাই শহীদদের কবরের মাধ্যমে শ্রদ্ধার্ঘ নিবেদন করা হয়।গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক ইউনিয়নের রাখালিয়া এলাকায় শহীদ ইলিম শিকদার ও শহীদ আব্দুল্লাহ আল মামুনের কবরে শ্রদ্ধা নিবেদন করেছেন গাজীপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট নাফিসা আরেফিন ও গাজীপুরের পুলিশ সুপার ড. চৌধুরী এম. যাবের সাদেক গাজীপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সালমা খাতুন ও কালিয়াকৈর উপজেলা নির্বাহী অফিসার কাউসার আহমেদ, শহীদ পরিবারের সদস্যসহ অন্যরা। শ্রদ্ধা নিবেদন শেষে কবরের পাশে তারা কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। পরে শহীদদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।

অপর দিকে গাজীপুর মহানগরীর টুঙ্গি পূর্ব থানার এরশাদনগরের এলাকায় শহীদ সানজিদ হোসেন মৃধা ও নাফিসা হোসেন মারওয়ার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। এসময় উপস্থিত ছিলেন, গাজীপুর মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার (অপরাধ-দক্ষিণ) মোঃ মহিউদ্দিন আহমেদ, গাজীপুর সদর উপজেলা নির্বাহী অফিসার শেখ মামুনুর রশিদ, টঙ্গী রাজস্ব সার্কেলের সহকারি কমিশনার (ভূমি) সাইফুজ্জামান হিমু, জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার (শিক্ষা) মুশফিকুল আলম, জিএমপির টঙ্গী সার্কেলের সহকারী পুলিশ কমিশনার মাহিউল, টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ হোসেন, শহীদ পরিবারের সদস্যসহ অন্যরা। শ্রদ্ধা নিবেদন শেষে শহীদদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া করা হয়।

এছাড়াও মহানগরী ও জেলার অন্যান্য উপজেলায় শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদনের কর্মসূচী পালন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর