রবিউল হোসাইন সবুজ, কুমিল্লা প্রতিনিধি
জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে বৃষ্টি উপেক্ষা করে হাজারো নেতাকর্মী নিয়ে গণমিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী লাকসাম উপজেলা ও পৌরসভা শাখা।
মঙ্গলবার (৫ আগস্ট) বিকেলে লাকসাম হাউজিং এস্টেট জামে মসজিদের সামনে থেকে শুরু হওয়া গণ মিছিলটি লাকসাম শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে নোয়াখালী রেলগেইট এলাকার সামনে এসে সমাবেশে মিলিত হয়।গণমিছিলে জাতীয় পতাকা, ব্যানার, ফেস্টুন, দলীয় পতাকাসহ নানা স্লোগানে মুখর ছিল পুরো লাকসাম শহর।
লাকসাম পৌরসভা জামায়াতে ইসলামীর আমির জয়নাল আবেদীন পাটোয়ারীর সভাপতিত্বে গণমিছিল পরবর্তী সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা দক্ষিণ জেলা সেক্রেটারি ও কুমিল্লা ০৯ আসনে সংসদ সদস্য প্রদপ্রার্থী ড. সৈয়দ সরওয়ার উদ্দিন সিদ্দিকী।
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা জর্জ কোর্টের নারী ও শিশু আদালতের (পিপি) এড. বদিউল আলম সুজন।
সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন- লাকসাম পৌর জামায়াতের সেক্রেটারি মো: সহিদুল্লাহ্, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি জুবায়ের ফয়সাল, এসময় উপস্থিত ছিলেন শ্রমিক কল্যাণ ফেডারেশন কুমিল্লা দক্ষিণ জেলা সেক্রেটারি ডা. শাহাবুদ্দিন হায়দার, পৌর জামায়াতের সহ- সেক্রেটারী নুরে আলম,
উপজেলা জামায়াতে ইসলামীর সহ -সেক্রেটারি নিজাম উদ্দিন মহসিন, লাকসাম শহর শিবির সভাপতি নাজমুল ইসলামসহ জামায়াতে ইসলামীর সর্বস্তরের নেতাকর্মী অংশগ্রহণ করেন।
প্রচন্ড বৃষ্টি উপেক্ষা করে গণমিছিল চলাকালীন সময়ে হাজার হাজার নেতাকর্মী ‘ইনকিলাব জিন্দাবাদ’, ‘ছাত্র সমাজ জেগেছে’, ‘বাংলাদেশ বাংলাদেশ’, ‘খুনি হাসিনা পালাইছে’দিল্লি না ঢাকাসহ নানা রাজনৈতিক ও প্রতিবাদী স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো লাকসাম শহর।