শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৬:৫৩ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
বর্তমান সরকার কিন্তু তত্ত্বাবধায়ক সরকার নয়: রংপুরে বদিউল আলম কালীগঞ্জে তুচ্ছ ঘটনায় একজন নিহত গাউসিয়া কমিটি সারজাহ শাখার নবগঠিত পরিষদের অভিষেক ও আলোচনা সভা অনুষ্ঠিত ‘প্রেমের দহন’ নাটকে আপন চৌধুরী গাজীপুর সিটি কর্পোরেশনের বিভিন্ন পদে নিয়োগের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত শ্রীপুরে জনচলাচলের রাস্তা কেটে দখলের অভিযোগ, চরম ভোগান্তিতে এলাকাবাসী উপজেলা  প্রেসক্লাব,গোমস্তাপুরের বার্ষিক পারিবারিক মিলন মেলা রংপুরে অজ্ঞান অবস্থায় স্বতন্ত্র প্রার্থী উদ্ধার কোনাবাড়ীতে বাসাবাড়ি ও সিলেন্ডার বিস্ফোরণে পিক-আপে আগুন শ্রীপুরে পুলিশের ওপর হামলা ও আসামি ছিনতাইয়ের মূল হোতা জাহাঙ্গীর গ্রেপ্তার: এলাকায় মিষ্টি বিতরণ

জুলাই শহিদদের স্মরণে শ্রীপুরে জামায়াতে ইসলামীর বৃক্ষরোপণ ও চারা বিতরণ

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি / ৯৬ টাইম ভিউ
আপডেট : শুক্রবার, জুলাই ১৮, ২০২৫, ১০:৩৬ পূর্বাহ্ণ

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

 

গাজীপুর জেলার শ্রীপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ড জামায়াতে ইসলামীর উদ্যোগে “জুলাই শহীদদের স্মরণে” বিশেষ বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

 

১৭ ই জুলাই বৃহস্পতিবার বেলা ১১টায় শ্রীপুর চৌরাস্তা সংলগ্ন প্রিপারেটরি হাই স্কুল অ্যান্ড কলেজ মাঠে “বৃক্ষরোপণ করবো জনে জনে, সবুজ দেশের সুস্থ বাতাস লাগুক সবার প্রাণে”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত হয় এ কর্মসূচি।

 

অনুষ্ঠানে শ্রীপুর পৌর জামায়াতের আমীর ড. আনিসুজ্জামানের সভাপতিত্বে, জামায়াতের সাবেক ছাত্রনেতা হাসান হাবিবের সঞ্চালনায়

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলামীর আমীর ও গাজীপুর-৩ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য (এমপি) প্রার্থী ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম।

 

এ সময় প্রধান অতিথি বলেন, “পরিবেশ রক্ষা ও সবুজায়নের এই উদ্যোগ শুধু প্রকৃতিকে রক্ষা করার প্রয়াস নয়, এটি শহীদদের স্মরণে আমাদের নৈতিক দায়বদ্ধতার বহিঃপ্রকাশও।”

অনুষ্ঠানে স্থানীয় নেতাকর্মী, শিক্ষার্থী ও অভিভাবকদের উপস্থিতি ছিলেন। আয়োজনটি এলাকায় ব্যাপক সাড়া ফেলে এবং পরিবেশ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে ভূমিকা রাখে। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি মোস্তাফিজুর রহমান খান, উপজেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি আবুল কালাম আজাদ প্রমুখ।

 

কর্মসূচিতে প্রায় দুই শতাধিক শিক্ষার্থীর মাঝে গাছের চারা বিতরণ করা হয়। এতে বিভিন্ন প্রজাতির ফলদ, বনজ ও ভেষজ গাছের চারা তুলে দেওয়া হয় শিক্ষার্থীদের হাতে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর