শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৯:৫২ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
দুর্গাপুরে পথচারী ও অসহায়দের মাঝে স্বচ্ছ প্রেসক্লাবের ইফতার বিতরণ বগুড়া ও খুলনায় ইল্লিয়ীনের মাল্টি-ব্র্যান্ড স্টোরের যাত্রা শুরু সংসদের প্রথম অধিবেশনে কুমিল্লা-৯ এমপি আবুল কালামের যোগদান উপলক্ষে লাকসামে দোয়া ও ইফতার মাহফিল সড়ক দুর্ঘটনায় পরিবারের ১৩ জন নিহত, প্রধানমন্ত্রীর ও পরিবেশ প্রতিমন্ত্রী’র শোক ও সমাবেদনা  গাজীপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দোয়া চাইলেন সহ: অধ্যাপক ফরহাদ মাহমুদ তালুকদার গাজীপুরে রাতভর সাঁড়াশি অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত পলাতক আসামি সহ ৩৩ জন আটক কয়রায় মানবেতর বন্ধু সংগঠনের ইফতার মাহফিল শ্রীপুর রিপোর্টার্স ক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত  আমিরাতে হেলিকপ্টার দূর্ঘটনায় শহীদ সাইদ রশিদ আল বালুশির মৃত্যুতে সমবেদনা জানিয়েছেন হাজ্জা বিন জায়েদ ভেড়ামারায় ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান, ২ প্রতিষ্ঠানকে জরিমানা

জেলা ডিবির অভিযানে খুলনার রূপসায় চোরাই মালামালসহ আটক ৪

রিপোর্টারের নাম / ৪০৭ টাইম ভিউ
আপডেট : সোমবার, অক্টোবর ১৬, ২০২৩, ৬:৪৮ অপরাহ্ণ

মোঃ মানছুর রহমান (জাহিদ)খুলনা প্রতিনিধি

 

খুলনা জেলার রূপসা থানা এলাকায় অভিযান চালিয়ে চোরাই মালামাল ও চুরির কাজে ব্যবহৃত যন্ত্রপাতিসহ চোর চক্রের ৪ সদস্যকে গ্রেপ্তার করেছে খুলনা জেলা গোয়েন্দা পুলিশ।

খুলনার পুলিশ সুপার মো: সাঈদুর রহমান পিপিএম-সেবার সার্বিক দিক-নির্দেশনায় ১৫ অক্টোবর বিকাল ৫ টায় এ অভিযান শুরু হয়। গোয়েন্দা শাখার খুলনার ইনচার্জ মোঃ নাসির উদ্দিন এর নেতৃত্বে এসআই (নিঃ) শেখ ইমরুল করিম সঙ্গীয় অফিসার-ফোর্স নিয়ে রূপসা থানার কিসমত খুলনা এলাকার আবুল হোসেন সরদারের বাড়ীর সামনে এ অভিযান পরিচালনা করে চোরাই ল্যাপটপ ও চোরাই কাজে ব্যবহৃত যন্ত্রপাতিসহ চোর চক্রের ৪ সদস্যকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত চোর চক্রের সদস্যরা হলো মোঃ সাগর মোল্যা, মোঃ সানি সরদার, মোঃ মাহিনুল ইসলাম হৃদয়, মোঃ সাব্বির শেখ।

এসময় তাদের নিকট থেকে উদ্ধারকৃত মালামালের মধ্যে রয়েছে একটি WALTON Laptop, ৪টি এন্ড্রোয়েড ফোনের মধ্যে রয়েছে itel A49 Play, OPPO Reno4, realme X, TECNO SPARK Go 2022, ১ টি কালো ব্যাগ। ১নং আসামীর বসতবাড়ী হতে চুরি কাজে ব্যবহৃত ১ টি লোহার শাবল, ১ টি সেলাই রেঞ্জ, ১ টি প্লাইয়ার্স, ১টি বড় স্কুড্রাইভার উদ্ধার করা হয়।

এ ঘটনায় এসআই(নিঃ) শেখ ইমরুল করিম বাদী হয়ে রূপসা থানায় ধৃত আসামীদের বিরুদ্ধে পেনাল কোড আইনে মামলা দায়ের করেন।

উল্লেখ্য যে, ১নং আসামী সাগর মোল্যা একজন পেশাদার চোর চক্রের সক্রিয় সদস্য। তার নামে ইতিপূর্বে ০২ টি চুরি মামলা রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর