শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
দুর্গাপুরে পথচারী ও অসহায়দের মাঝে স্বচ্ছ প্রেসক্লাবের ইফতার বিতরণ বগুড়া ও খুলনায় ইল্লিয়ীনের মাল্টি-ব্র্যান্ড স্টোরের যাত্রা শুরু সংসদের প্রথম অধিবেশনে কুমিল্লা-৯ এমপি আবুল কালামের যোগদান উপলক্ষে লাকসামে দোয়া ও ইফতার মাহফিল সড়ক দুর্ঘটনায় পরিবারের ১৩ জন নিহত, প্রধানমন্ত্রীর ও পরিবেশ প্রতিমন্ত্রী’র শোক ও সমাবেদনা  গাজীপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দোয়া চাইলেন সহ: অধ্যাপক ফরহাদ মাহমুদ তালুকদার গাজীপুরে রাতভর সাঁড়াশি অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত পলাতক আসামি সহ ৩৩ জন আটক কয়রায় মানবেতর বন্ধু সংগঠনের ইফতার মাহফিল শ্রীপুর রিপোর্টার্স ক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত  আমিরাতে হেলিকপ্টার দূর্ঘটনায় শহীদ সাইদ রশিদ আল বালুশির মৃত্যুতে সমবেদনা জানিয়েছেন হাজ্জা বিন জায়েদ ভেড়ামারায় ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান, ২ প্রতিষ্ঠানকে জরিমানা

জেলা ডিবির অভিযানে খুলনার ডুমুরিয়ায় গাঁজা সহ গ্রেফতার- ২

রিপোর্টারের নাম / ৩৫৯ টাইম ভিউ
আপডেট : বুধবার, অক্টোবর ২৫, ২০২৩, ১১:২৬ অপরাহ্ণ

মোঃ মানছুর রহমান (জাহিদ) খুলনা প্রতিনিধি

 

 

খুলনা জেলা ডিবি পুলিশের বিশেষ অভিযানে দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ৫’শ গ্রাম মাদকদ্রব্য গাঁজা উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা হচ্ছে, খুলনা জেলার হরিণটানা থানাধীন জয়খালী গ্ৰামের মোঃ ইউসুফ শেখের পুত্র মোঃ মিলন শেখ (২৭) ও খুলনা জেলার ডুমুরিয়া থানাধীন বাদুড়গাছা গ্রামের মোঃ নজরুল গাজীর পুত্র মোঃ কোরবান গাজী (২৭)।

 

জেলা ডিবি সূত্রে জানা গেছে , গত ২৪ অক্টোবর মঙ্গলবার বিকেল আনুমানিক ৫ টার সময় খুলনা জেলা পুলিশ সুপার মোঃ সাইদুর রহমানের দিক নির্দেশনায় পুলিশ পরিদর্শক মোঃ নাসির উদ্দিনের নেতৃত্বে এস আই (নিঃ) শেখ ইমরুল করিম সংগীয় অফিসার ও ফোর্সসহ জেলার ডুমুরিয়া থানা এলাকায় অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা করেন।

অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে ২ মাদক কারবারি কে ডুমুরিয়া থানাধীন কুলটি গ্রামস্থ জনৈক সুনীল চন্দ্র গোলদারের দোকানের সামনে হতে গ্রেফতার করা হয়েছে।

এ সময় তাঁদের নিকট হতে আলামত হিসেবে ৫’শ গ্ৰাম মাদকদ্রব্য গাঁজা উদ্ধার করা হয়েছে।

এ সংক্রান্তে এস আই( ‌নিঃ) শেখ ইমরুল করিম বাদী হয়ে ডুমুরিয়া থানায় আসামিদ্বয়ের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা করেন।

উল্লেখ্য যে: ১ নং আসামি মিলন শেখের নামে উক্ত মামলা সহ ৩ টি মাদক আইনে মামলা রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর