শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০২:০১ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
চাঁপাইনবাবগঞ্জ ০৩টি সংসদীয় আসনে বিজয়ী হলেন জামায়াত মনোনীত প্রার্থীরা  কুড়িগ্রামের ৪ আসনেই জামায়াত-সমর্থিত প্রার্থীদের বিপুল ভাবে জয় লাভ – ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুরে ৫ আসনের বেসরকারি ফলাফল ঘোষণা ‎৬১ হাজার ভোটের ব্যবধানে বাজিমাত: গাজীপুর-৩ আসনে বিজয়ী বিএনপির রফিকুল ইসলাম বাচ্চু গাজীপুরের ৪ আসনে ধানের শীষের আধিপত্য, কাপাসিয়ায় ‘দাঁড়িপাল্লা’র চমক ফেসবুকে অপপ্রচারের শিকার বিএনপি প্রার্থী-জামায়াত নেতার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি শ্রীপুরে বন্ধ নোমান টেক্সটাইল মিলে ভয়াবহ অগ্নিকাণ্ড; সংবাদ সংগ্রহে বাধা, ম্যানেজারের নীরবতা সৈয়দপুর বিমানবন্দরে ৫০ লাখ টাকাসহ জামায়াতের আমির গ্রেফতার শ্রীপুরে নির্বাচনের ছুটি নিয়ে শ্রমিকদের উদাসীনতা: ভোট দিতে না গিয়ে ঘুরছেন পথে-ঘাটে গাজীপুর-৩ আসনে স্বতন্ত্রের ‘ঘোড়া’র জয়জয়কার: অভিজ্ঞতার পাল্লায় ভারী হচ্ছে মিলনের জনসমর্থন

জেলা সস্মেলন সফল করতে মোংলায় যুবলীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্টিত

রিপোর্টারের নাম / ১৫৮ টাইম ভিউ
আপডেট : বৃহস্পতিবার, জানুয়ারি ১৯, ২০২৩, ২:২৮ অপরাহ্ণ

মোংলা প্রতিনিধি :

বাংলাদেশ আওয়ামীলীগ বাগেরহাট জেলা যুবলীগের সস্মেলন সফল করার লক্ষে মোংলা উপজেলা ও পৌর যুবলীগের আয়োজনে মোংলা দলীয় কার্যালয়ে বৃহস্পতিবার (১৯ জানুয়ারী) বিকেলে বিশেষ বর্ধিত সভা অনুষ্টিত হয়েছে। সভায় উপজেলা যুবলীগের সভাপতি মো. ইস্রাফিল হাওলাদার’র সভাপতিত্বে এবং পৌর যুবলীগের সাধারণ সম্পাদক শেখ আল-মামুন’র সঞ্চালনায় বক্তৃতা রাখেন জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক শাহ্ নেওয়াজ মোল্লা দোলন, মোংলা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. ইব্রাহীম হোসেন, বাগেরহাট জেলা যুবলীগের সদস্য সরদার জিয়াউর রহমান, মোংলা উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো. ইকবাল হোসেন, পৌর যুবলীগের সভাপতি এস এম কবির হোসেন, পৌর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. নুর আলম (জিকো), পৌর যুবলীগের সাংগঠনিক সম্পাদক ওয়াসীম আরমান, এবং ইউনিয়ন ও পৌর যুবলীগের সভাপতি সাধারণ সম্পাদকেরা।

এ সময় যুবলীগের ২৫ জানুয়ারী বাগেরহাট জেলা সস্মেলন সফল করার উদ্দেশ্যকে গুরুত্ব দিয়ে যুবসমাজের সংগ্রামী চেতনার ধারা আরো শাণিত ও বেগবান করার প্রত্যায় ব্যাক্ত করে বক্তারা বলেন, মহান মুক্তিযুদ্ধের চেতনায় বঙ্গবন্ধু শেখ মুজিব এ দেশের যুবসমাজের বুকে অদম্য শক্তির যে বহ্নিশিখা প্রজ্বলিত করে গেছেন, যে প্রেরণা তিনি যুগিয়ে গেছেন, সেই প্রেরণায় উজ্জীবিত হয়ে যুবলীগ এদেশের যুবসমাজকে সঙ্গে নিয়ে সব ষড়যন্ত্র মোকাবিলা করে জাতির পিতার স্বপ্নের ক্ষুধা-দারিদ্র্যমুক্ত ও সুখী-সমৃদ্ধ সোনার বাংলাদেশ গড়ে তুলবে। এর আগে জেলা নেত্রিবৃন্দ দের ফুলেল শুভেচ্ছা জানানো হয়। সভায় আয়ামীলীগের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর