শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ০৯:৩১ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
সাদুল্লাপুরে অপহরণ মামলায় প্রধান আসামি গ্রেফতার, তরুণী উদ্ধার  কয়রায় সাংবাদিকদের সাথে নবাগত ওসি জাহিদুল ইসলামের মতবিনিময়  গাকৃবিতে খাদ্য নিরাপত্তায় আন্তর্জাতিক সম্মেলনের সফল সমাপ্তি বাউবির বিএড ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত – পরিদর্শন করলেন উপাচার্য ড. এ বি এম ওবায়দুল ইসলাম ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদির ওপর হামলার প্রতিবাদে গাজীপুরে বিএনপির বিক্ষোভ মিছিল  গাজীপুরের শ্রীপুরে মায়ের ওপর নির্যাতন: মাদকাসক্ত যুবককে মাটিতে পুঁতে শাস্তি দিল এলাকাবাসী  ভেড়ামারা অস্থায়ী কার্যালয় থেকে দৈনিক লালন কণ্ঠ পত্রিকা ও জাতীয় সাপ্তাহিক অন্ধকার জগৎ পত্রিকার কার্ড বিতরণ  নিবন্ধন পেল ‘বাংলা এফএম’ হাদির ওপর হামলার প্রতিবাদে শ্রীপুরে যুবদলের মিছিল ও সমাবেশ উৎসবমুখর পরিবেশে ডুয়েটে মেকানিক্যাল ডে- ২০২৫ অনুষ্ঠিত

ঝিকরগাছায় অসাবধানতায় ট্রেনের ধাক্কায় ইউপি চেয়ারম্যানের মৃত্যু

রিপোর্টারের নাম / ২০৪ টাইম ভিউ
আপডেট : মঙ্গলবার, নভেম্বর ৭, ২০২৩, ২:৪১ অপরাহ্ণ

শাহাবুদ্দিন মোড়ল , ঝিকরগাছা (যশোর) :

 

যশোরের ঝিকরগাছা উপজেলার ৪নং গদখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী শাহজাহান আলী মোড়ল (৭০) অসাবধানতায় ট্রেনের ধাক্কায় মৃত্যুবরণ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি বেনেয়ালী গ্রামের মৃত জোনাব আলী মোড়লের ছেলে।

স্থানীয় ও পরিবারিক সূত্রে জানা যায়, প্রতিদিনের ন্যায় মঙ্গলবার (৭ নভেম্বর) ভোরে ঘুম থেকে উঠে হাঁটতে বের হয়ে অসাবধানতাবসত রেল লাইন দিয়ে বেনাপোল অভিমুখে যাওয়ার সময় সকাল অনুমান সাড়ে ৬টার সময় ঢাকা থেকে ছেড়ে আসা বেনাপোলগামী বেনাপোল এক্সপ্রেস ট্রেনটি গদখালীর সৈয়দপাড়া নামক স্থানে এসে তাকে ধাক্কা দিলে সে প্রায় ১০-১৫ ফুট দূরে জনৈক আমিনুরের জমির উপরে ছিটকে পড়ে গিয়ে তার মৃত্যু হয়েছে। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুনাগ্রহী রেখে গেছেন। রেলওয়ের মামলার জটিলতার অবসন ঘটলেই পারিবারিক ভাবে জানাজার নামাজ শেষে বেনেয়ালী বেলতলা নামক পারিবারিক গোরস্থানে সমাধিত করা হবে।

বাংলাদেশ রেলওয়ে জিআরপি এর বেনাপোল স্টেশনের দায়িত্বরত (আইসি) কর্মকর্তা এসআই (নিঃ) মোঃ আব্দুর রশিদ বলেন, রেল দূর্ঘটানার কথা শুনে আমিসহ আমার ফোর্স ঘটনাস্থালে এসে লাশ পেয়েছি। লাশের শরীরে বিভিন্ন স্থানে ক্ষত ও ডান পায়ের সমস্যা পাওয়া গেছে। লাশের সুরতহাল শেষ করে আমি পোস্টমাডামের জন্য তৈরী হয়েছি। এমতাবস্থায় নিহতের আত্মীয় স্বজনরা পোস্টমাডাম না করার জন্য জেলা ম্যাজিস্ট্রেটের নিকট আবেদন করেছেন। তার ফলাফল পাওয়ার জন্য আমি অপেক্ষায় রয়েছি। যদি ফলাফল না পাওয়া যায় তাহলে লাশ ময়না তদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর