সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
বগুড়ার শেরপুরে দায়িত্ব পালনকালে ট্রাকচাপায় ফায়ার ফাইটার নিহত, পৃথক দুর্ঘটনায় গুরুতর আহত ২   একুশের চেতনা ছড়িয়ে দিতে অপোর ‘২১-এর চেতনায় ২১ টাকায় ফোন’ ক্যাম্পেইন চালু ভেড়ামারায় দোকানে ভাঙরচুর, লুটপাট ও মিথ্যা মামলা করার দাবিতে প্রতিবাদ ও মানববন্ধন  রংপুর ৩, ৪ ও ৬ আসনের পরাজিত বিএনপির প্রার্থীরা নেতাকর্মীদের নিয়ে ডিসি অফিস ঘেরাও ভোট গননার দাবিতে শ্রীপুরের রাজনীতিতে আস্থার নাম: বিল্লাল হোসেন বেপারী কাশিমপুরে নির্মানের পরে ধসে পড়ল প্রায় ৩০ মিটার সড়ক দল নয়. পরিচয় নয় ন্যায়বিচারের পক্ষে দাঁড়ানোই আমার একমাত্র লক্ষ্য ডা. মোতাছিম বিল্লাহ আলম শ্রীপুরে সংবাদকর্মীর বিরুদ্ধে ফেসবুকে মিথ্যা অপপ্রচারের অভিযোগে থানায় জিডি ভেড়ামারায় নির্বাচন পরবর্তী বিএনপি’র দু’গ্রুপের পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন ও মানববন্ধন  কোনাবাড়ীতে ধানের শীষে ভোট দেওয়ায় ভাড়াটিয়া দম্পতির উপর হামলার অভিযোগ

ঝিকরগাছায় ওপেন হাউজ ডে পালন করল নাভারণ হাইওয়ে থানা পুলিশ

রিপোর্টারের নাম / ১১৫ টাইম ভিউ
আপডেট : সোমবার, এপ্রিল ২৯, ২০২৪, ৬:১৭ অপরাহ্ণ

শাহাবুদ্দিন মোড়ল , ঝিকরগাছা :

 

শৃঙ্খলা, নিরাপত্তা, প্রগতি পুলিশের এই স্লোাগানকে সামনে রেখে যশোরের ঝিকরগাছায় ওপেন হাউজ ডে পালন করেছেন নাভারণ হাইওয়ে পুলিশ। সোমবার সকাল সাড়ে ১১টার সময় খুলনা হাইওয়ে পুলিশ রিজিয়নের নাভারণ হাইওয়ে থানার সামনের ওপেন হাউজ ডে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা অঞ্চলের সিনিয়র সহকারী পুলিশ সুপার যশোর সার্কেল মোঃ নাসিম খান (পিপিএম)। এসময় তিনি তার বক্তব্যে বলেন, সময়ের চেয়ে জীবনের মূল্য বেশি এটা ভেবে সর্বদা চলাচল করবেন। আর দ্রুত চলাচল করতে গিয়ে পরিবারের নিকট না ফেরার চেয়ে ট্রাফিক আইন মেনে গাড়ি পরিচালনা করা ভালো। মহামান্য হাইকোর্টের নির্দেশ অনুযায়ী ফিটনেস বিহীন কোনো অবৈধ্য যানবহন মহাসড়কের উপর চলাচল করতে দেওয়া হবে না। মহাসড়কে উঠে গাড়ি পরিচালনা করতে হলে আপনার চলাচলের সকল কাগজপত্র সঙ্গে রাখুন।

নাভারণ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ভারপ্রাপ্ত) এসআই সিদ্ধার্থ সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঝিকরগাছা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক আফজাল হোসেন চাঁদ, আইডিবিএস’র সহ সভাপতি এবিএম নুর আলম, সাতক্ষীরা মাণিক সমিতির যুগ্ম সম্পাদক সহিদুল ইসলাম, নাভারণ হাইওয়ে থানা পুলিশের এসআই (নিঃ) জয়ন্ত কুমার, মফিজুল ইসলাম, শার্শা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জিল্লুর রহমান রাজ, সাংবাদিক জাহাঙ্গীর আলম সহ আরও অনেকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর