রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১১:০৭ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
রাজারহাট প্রেসক্লাব ও সমকাল সুহৃদ সমাবেশের উদ্যোগে পথচারীদের মাঝে ইফতার বিতরণ গাজীপুরে কৃষি জমির মাটি কাটার অভিযোগে ব্যবসায়ীকে কারাদণ্ড  শিক্ষা ও সংস্কৃতির সমন্বয়ে মিফতাহুল জান্নাত মহিলা মাদ্রাসার বার্ষিক অনুষ্ঠান আসন্ন গাজীপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনায় – বিএনপি নেতা রাসেল আহমেদ ভেড়ামারায় ৭০টি মাদ্রাসা ও এতিমখানায় খেজুর বিতরণ শ্রীপুর পৌর বাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন মেয়র প্রার্থী আলহাজ্ব বিল্লাল হোসেন বেপারী পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে গ্রীন টিভির গাজীপুর প্রতিনিধি মোঃ নাসির উদ্দিনের শুভেচ্ছা ঈদযাত্রা নির্বিঘ্ন করতে টঙ্গী পশ্চিম থানা পুলিশের বিশেষ অভিযান: গ্রেপ্তার ১২ ইমাম-মুয়াজ্জিনদের মাসিক সম্মানী: প্রতিশ্রুতির বাস্তবায়ন শুরু : প্রফেসর ড. মো: আবু তালেব  আঞ্জুমানে খুদ্দামুন নাস শারজাহ্ শাখার উদ্যােগে পবিত্র শোহাদায়ে বদর ও ইফতার মাহফিল সমর্পণ

ঝিকরগাছায় ট্রেনের কাটা পড়ে বৃদ্ধা নিহত

রিপোর্টারের নাম / ৩৭৪ টাইম ভিউ
আপডেট : বুধবার, নভেম্বর ৮, ২০২৩, ৬:০০ অপরাহ্ণ

শাহাবুদ্দিন মোড়ল , ঝিকরগাছা :

 

যশোরের ঝিকরগাছা পৌর সদরের ২নং ওয়ার্ডের বাসিন্দা গোলাম রসুল (৮৫) নামের এক বৃদ্ধা ট্রেনের নিচে কাটা পড়ে নিহত হয়েছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি নির্বাসখোলা ইউনিয়নের বল্লা গ্রামের মৃত মুছাব্বি মোড়লের ছেলে। বর্তমানে সে কৃষ্ণনগর বোডঘাট এলাকায় বসবাস করতেন।

স্থানীয় ও পরিবারিক সূত্রে জানা যায়, বেনাপোল টু খুলনা বেতনা এক্সপ্রেস ট্রেনটি বুধবার (৮ নভেম্বর) সকাল ১১টা ১৫মিনিটের সময় ঝিকরগাছা রেলওয়ে স্টেশন থেকে খুলনার উদ্দেশ্যে ছেড়ে আসলে, পথিমধ্যে পৌর সদরের ৩নং ওয়ার্ডের জেলা ডাক বাংলো সংলগ্ন রেল লাইনপাড়ার রেল লাইনের উপর দিয়ে বৃদ্ধা গোলম রসুল হাসপাতাল রোডের দিকে যাওয়ার সময় পিছন থেকে বেতনা এক্সপ্রেস ট্রেনটি তাকে ধাক্কা দেন। তখন সে ট্রেনের নিচে পড়লে তার বাম পা ও বাম হাত কেটে পড়ে যায় এবং মাথার বাম সাইটে কপালে ক্ষত হয়। ট্রেন চলে চাওয়ার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসারত অবস্থায় ৫মিনিট পর তার মৃত্যু হয়। মৃত্যুকালে তিনি চার ছেলেসহ অসংখ্য গুনাগ্রহী রেখে গেছেন। পারিবারিক ভাবে জানাজার নামাজ শেষে নির্বাসখোলা ইউনিয়নের বল্লা গ্রামের পারিবারিক গোরস্থানে সমাধিত করা হবে।

বাংলাদেশ রেলওয়ে জিআরপি এর বেনাপোল স্টেশনের দায়িত্বরত (আইসি) কর্মকর্তা এসআই (নিঃ) মোঃ আব্দুর রশিদ বলেন, রেল দূর্ঘটানার কথা শুনে আমিসহ আমার ফোর্স ঘটনাস্থালে এসে শুনি লাশ হাসপাতালে রয়েছে। লাশের বাম পাশের পা, হাত কাটা ও কপালে ক্ষত পাওয়া গেছে। লাশের সুরতহাল শেষ আমি উপর মহলে নির্দেশে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থেকেই নিহতের ছেলে আশার নিকট তার পিতার লাশ হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর