রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১১:৩২ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
কপিলমুনিতে মুক্তি ফাউন্ডেশনের উদ্যোগে র‍্যালি ও আলোচনা সভা রাজারহাট প্রেসক্লাব ও সমকাল সুহৃদ সমাবেশের উদ্যোগে পথচারীদের মাঝে ইফতার বিতরণ গাজীপুরে কৃষি জমির মাটি কাটার অভিযোগে ব্যবসায়ীকে কারাদণ্ড  শিক্ষা ও সংস্কৃতির সমন্বয়ে মিফতাহুল জান্নাত মহিলা মাদ্রাসার বার্ষিক অনুষ্ঠান আসন্ন গাজীপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনায় – বিএনপি নেতা রাসেল আহমেদ ভেড়ামারায় ৭০টি মাদ্রাসা ও এতিমখানায় খেজুর বিতরণ শ্রীপুর পৌর বাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন মেয়র প্রার্থী আলহাজ্ব বিল্লাল হোসেন বেপারী পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে গ্রীন টিভির গাজীপুর প্রতিনিধি মোঃ নাসির উদ্দিনের শুভেচ্ছা ঈদযাত্রা নির্বিঘ্ন করতে টঙ্গী পশ্চিম থানা পুলিশের বিশেষ অভিযান: গ্রেপ্তার ১২ ইমাম-মুয়াজ্জিনদের মাসিক সম্মানী: প্রতিশ্রুতির বাস্তবায়ন শুরু : প্রফেসর ড. মো: আবু তালেব 

ঝিকরগাছায় যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন

রিপোর্টারের নাম / ২৪৪ টাইম ভিউ
আপডেট : বুধবার, মার্চ ২৭, ২০২৪, ৮:৩২ অপরাহ্ণ

শাহাবুদ্দিন মোড়ল, ঝিকরগাছা।

 

যশোরের ঝিকরগাছায় যথাযথ মর্যদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন করা হয়েছে। এ দিবস উপলক্ষ্যে উপজেলা প্রশাসন, থানা প্রশাসন, পৌরসভা পরিষদ, ঝিকরগাছা সরকারি এম.এল. মডেল হাই স্কুল ও ঝিকরগাছা বিএম হাই স্কুল সহ সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান অংশগ্রহণে সূর্যোদয়ের সাথে সাথে অফিস ভবনে জাতীয় পতাকা উত্তোলন, শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা, মুক্তিযুদ্ধ বিষয়ক আলোচনা, শহীদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (২৬ মার্চ) সকাল সাড়ে ৮টায় উপজেলা মোড়স্থ বঙ্গবন্ধু ম্যুরালে সকল শহিদদের স্বরণে পুষ্প অর্পণ, সকাল সাড়ে ৮টায় স্থানীয় বিএম হাই স্কুল মাঠে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের অংশগ্রহণে বর্ণাঢ্য কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার বিতান কুমার মন্ডলের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মনিরুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সেলিম রেজা, মহিলা ভাইস চেয়ারম্যান লুবনা তাক্ষী, সহকারী কমিশনার (ভূমি) কেএম মামুনুর রশিদ, থানার অফিসার ইনচার্জ (তদন্ত) ইব্রাহীম আলী, সহ আরো অনেকে। দুপুরের পরের আয়োজনে প্রধান অতিথি ছিলেন ৮৬, যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনের জাতীয় সংসদ সদস্য ডা. মো. তৌহিদুজ্জামান তুহিন। এ সময় উপস্থিত ছিলেন, জেলা পরিষদের সদস্য রফিকুল ইসলাম বাপ্পী, উপজেলা স্বেচ্চাসেবকলীগের অহবায়ক আবুল কালাম আজাদ, স্থানীয় বীর মুক্তিযোদ্ধা সহ সকল শহীদ পরিবারের নেতৃবৃন্দ।
অপরদিকে ঝিকরগাছা সরকারি এমএল মডেল হাই স্কুলের আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে উপজেলা মোড়স্থ বঙ্গবন্ধু ম্যুরালে সকল শহিদদের স্বরণে পুষ্প অর্পণ ও র‌্যালী, কুচকাওয়াজ পরে স্কুল প্রাঙ্গণে সকল শহীদের স্মরণে দোয়া অনুষ্ঠিত হয়। এ আয়োজনে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মনিরুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার বিতান কুমার মন্ডল, মহিলা ভাইস চেয়ারম্যান লুবনা তাক্ষী, ঝিকরগাছা সরকারি এমএল মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক মো. মোস্তাফিজুর রহমান আজাদ, সহকারী প্রধান শিক্ষক এএফএম সাজ্জাদুল আলম, সহকারী শিক্ষক আফরোজা খানম চায়না সহ আরো অনেকে। এছাড়াও ঝিকরগাছা বিএম হাই স্কুলে অয়োজনে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মনিরুল ইসলাম, ঝিকরগাছা বিএম হাই স্কুলের প্রধান শিক্ষক মো. আব্দুস সামাদ, সহকারী প্রধান শিক্ষক নাজমুল আলম, সহকারী শিক্ষক আব্দুস সোবহান প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর