শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
মহিপুর ও আলিপুর বাজারে অবৈধ দখলদারদের হীরক ব্যবসা, পানি উন্নয়ন বোর্ড ও খাস জমি বিক্রি ও বহুতল ভবন নির্মাণ শ্রীপুরে দুস্থদের মাঝে ঈদ উপহার বিতরণ, অসহায়দের পাশে ইসমাইল হোসেন ফাউন্ডেশন গফরগাঁও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল আয়োজিত ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত  ভেড়ামারায় পানিতে ডুবে ১ জনের মৃত্যু শ্রীপুরে ২২ কোটি টাকার ৭ উন্নয়ন প্রকল্পের উদ্বোধন, জনদুর্ভোগ লাঘবের প্রত্যাশা বহু ভাষাবিদ, অনুবাদক কবি মাহমুদুল হাসান নিযামী আর নেই  বঙ্গোপসাগর থেকে ৩টি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোটসহ ৩৭ জেলে আটক  ঈদে সারাদেশে পাওয়া যাচ্ছে অপো এ৬এস প্রো ঐক্য ও সংগঠন শক্তিশালী করার আহ্বান -কুয়াকাটা পৌর বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত সড়ক দূর্ঘটনায়  প্রান গেল কয়রার শিশু কন্যা রাবেয়ার

ঝিকরগাছায় সর্বজনীন পেনশন স্কিম বাস্তবায়নে উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত 

রিপোর্টারের নাম / ১০৯ টাইম ভিউ
আপডেট : মঙ্গলবার, মে ৭, ২০২৪, ৫:০৯ অপরাহ্ণ

শাহাবুদ্দিন মোড়ল , ঝিকরগাছা :

 

যশোরের ঝিকরগাছায় সর্বজনীন পেনশন স্কিম উপজেলা পর্যায়ে সুষ্ঠু ও সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১টার সময় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের ভিডিও কনফারেন্স রুমের সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার নারায়ন চন্দ্র পাল। এসময় তিনি তার বক্তব্যে বলেন, ‘সরকার প্রবর্তিত এই সর্বজনীন পেনশন ব্যবস্থার মাধ্যমে সব শ্রেণি—পেশার মানুষের সামাজিক সুরক্ষা নিশ্চিত করা সম্ভব হবে। সর্বজনীন পেনশন স্কিম বাংলাদেশের সব নাগরিকের টেকসই ভবিষ্যত নিশ্চিতের লক্ষ্যে বাংলাদেশ সরকারের একটি মহৎ উদ্যোগ। তিনি সকলকে সর্বজনীন পেনশন স্কিমের আওতায় চারটি স্কিমের যে কোন একটিতে অংশ নিতে আহ্বান জানান। এছাড়া তিনি উপস্থিত সবাইকে পেনশন স্কিমের উপকারিতা অন্যান্যদের মাঝে যথাযথভাবে পৌঁছে দেওয়া এবং আত্মীয় স্বজন, বন্ধু—বান্ধব ও পরিচিতজনকে পেনশন স্কিমে অংশ নিতে উৎসাহ প্রদানের অনুরোধ জানান। সভায় পেনশন স্কিমের নিবন্ধন প্রক্রিয়া, প্রশ্নের উত্তর, বিভিন্ন সুযোগ সুবিধা ও সরকারের লক্ষ্য উদ্দেশ্যে সম্পর্কে আলোচনা করা হয়।

সহকারী কমিশনার (ভূমি) কেএম মামুনুর রশিদের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন ভূঁইয়া, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ রশিদুল আলম, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মাসুদ হোসেন পলাশ, উপজেলা সমাজসেবা অফিসার মেজবাহ উদ্দিন, যুব উন্নয়ন অফিসার আলহাজ্ব আরব আলী, উপজেলা মহিলা বিষয়ক অফিসার অনিতা মল্লিক, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মাহামুদুল হাসান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার লাল্টু মিয়া, ঝিকরগাছা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক আফজাল হোসেন চাঁদ, সোনালী ব্যাংক ও অগ্রণী ব্যাংকের ম্যানেজার, এনজিও কর্মী মনিরুজ্জামান মনির, মেঘনা ইমদাদ সহ সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান—সচিব, ইসলামিক ফাউন্ডেশন, পুজা উদযাপন পরিষদ ও বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর