রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০৫:১০ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
ময়মনসিংহ বিভাগীয় কর্মচারী কল্যাণ বোর্ড আয়োজিত ৯ম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত  ঢাকায় জার্মান রাষ্ট্রদূতের সম্মানে এএজিইউবি’র সংবর্ধনা ভেড়ামারায় সেনা অভিযানে পিস্তল উদ্ধার বগুড়ার শেরপুরে’সমৃদ্ধ শেরপুর-ধুনট’ এর আয়োজনে ক্বেরাত প্রতিযোগিতা অনুষ্ঠিত বগুড়ার শেরপুরে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল বৈধতা পেলেন রংপুর-১ আসনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী ব্যারিস্টার মঞ্জুম আলী পাইকগাছায় তিন সহস্রাধিক দুস্থকে কম্বল দিলেন বাসস চেয়ারম্যান আনোয়ার আলদীন          বর্তমান সরকার কিন্তু তত্ত্বাবধায়ক সরকার নয়: রংপুরে বদিউল আলম কালীগঞ্জে তুচ্ছ ঘটনায় একজন নিহত গাউসিয়া কমিটি সারজাহ শাখার নবগঠিত পরিষদের অভিষেক ও আলোচনা সভা অনুষ্ঠিত

ঝিকরগাছা থানা হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিকী নির্বাচন ফিরোজ সর্দার সভাপতি ও আকবার গাজী সম্পাদক নির্বাচিত

রিপোর্টারের নাম / ১৬৪ টাইম ভিউ
আপডেট : শুক্রবার, সেপ্টেম্বর ১৫, ২০২৩, ৭:৫৭ অপরাহ্ণ

শাহাবুদ্দিন মোড়ল , ঝিকরগাছা:

 

যশোরের ঝিকরগাছা থানা হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিকী নির্বাচনে ফিরোজ সর্দার সভাপতি ও আকবার গাজী সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছে। শুক্রবার (১৪ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীন ভাবে উপজেলার মোড়স্থ ঝিকরগাছা দারুন উলুম কামিল মাদ্রাসার হল রুমে আনান্দ উল্লাশের মাধ্যদিয়ে শান্তি পূর্ণ ভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ৩৫৫জন সদস্যদের মধ্যে ৩২৯জন সদস্য তাদের ভোট প্রদান করেছেন। এই ত্রি-বার্ষিকী নির্বাচনে ফিরোজ-আকবার ও মহাতাপ-জালাল এর মোট ৯সদস্যের দুটি প্যানেল অংশ নেয়। যার মধ্যে ফিরোজ-আকবার প্যানেল বিজয়ী হয়েছেন বলে নির্বাচন পরিচালনা কমিটি সূত্রে জানা গেছে।

নির্বাচনে সভাপতি পদে মহাতাপ গাজী (ছাতা) ১১৫ কে হারিয়ে ফিরোজ সর্দার (সাইকেল) ১৯৪ ভোটে নির্বাচিত, সাধারণ সম্পাদক পদে জালাল উদ্দিন (হরিণ) ১১৩ কে হারিয়ে আকবার গাজী (গরুর গাড়ি) ১৯৪ ভোটে নির্বাচিত হয়েছে। এছাড়াও সহ সভাপতি পদে ইব্রাহিম মাসুদ (আনারস) ১১১ কে হারিয়ে শামিম সরদার (হাতি) ১৮২ ভোটে নির্বাচিত, সহ সাধারণ সম্পাদক পদে শাহাজান আলী (দোয়াত কলম) ১০৯ কে হারিয়ে ইব্রাহিম সরদার (মই) ১৯৪ ভোটে নির্বাচিত, সাংগঠনিক সম্পাদক পদে সোহেল রানা (মোরগ) ১১২ কে হারিয়ে শফিকুল সরদার (কলস) ১৯ ভোটে নির্বাচিত, প্রচার সম্পাদক পদে ইস্রাফিল সরদার (বই) ১০৮ কে হারিয়ে নেছার সরদার (ডাব) ১৯১ ভোটে নির্বাচিত, কোষাধ্যক্ষ পদে শফিকুল সরদার (ফুটবল) ১১৪ কে হারিয়ে শিপন সরদার (দেয়াল ঘড়ি) ১৮৬ ভোটে নির্বাচিত, দপ্তর সম্পাদক পদে বিল্লাল হোসেন (রেল গাড়ি) ১১০ কে হারিয়ে আনিছুর রহমান (ট্রাক) ১৯১ ভোটে নির্বাচিত, কার্যকারী সদস্য পদে রফিকুল ইসলাম (সিলিং ফ্যান) ১০৮ কে হারিয়ে শফিকুল ইসলাম পিংকী (ঘোড়া) ১৮৭ ভোটে নির্বাচিত হয়েছেন।
অনুষ্ঠিত নির্বাচন কার্যক্রমে উপস্থিত ছিলেন নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি সুলতান আহমেদ, সদস্য সচিব হাবিবুর রহমান লাবু, সদস্য ইউসুফ আলী, আহ্বায়ক কমিটির আহ্বায়ক আরশাদ আলী মুন্সী, সদস্য সচিব রবিউল ইসলাম, সদস্য হাবিবুর রহমান, ঝিকরগাছা প্রেসক্লাবের সহ সভাপতি আতাউর রহমান জসি, সাধারণ সম্পাদক সৈয়দ ইমরানুর রশিদ, ঝিকরগাছা রিপোর্টার্স ক্লাবের সভাপতি আশরাফুজ্জামান বাবু, সাধারণ সম্পাদক আফজাল হোসেন চাঁদ, যুগ্ম সম্পাদক শাহাবুদ্দিন মোড়ল, সহ সাংগঠনিক সম্পাদক আশিকুল ইসলাম সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য বৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর