বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০১:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
ভেড়ামারায় পরিবারভিত্তিক ঋণের চেক বিতরণ আফটার-সেলসে রিয়েলমির নতুন মানদণ্ডঃ এক্সক্লুসিভ ‘১ আওয়ার সার্ভিস’ কয়রায় কৃষকের মুখে হাসি,পাথরখালী আগারঘেরী খালের পুনঃখনন শুরু   কয়রায় কারিতাসের অর্ধ বার্ষিকী সমন্বয় সভা শ্রীপুরে নেসলে কারখানায় শ্রমিক সরবরাহ নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১০ কুয়াকাটা পৌরসভায় মশক নিধন কার্যক্রম শুরু শ্রীপুরে রমজানের পথচারীদের মুখে হাসি ফোটাচ্ছেন কন্টেন্ট ক্রিয়েটর মিঞা ভাই কলাপাড়া–রাঙ্গাবালীর উন্নয়নে নতুন প্রত্যাশা: প্রতিমন্ত্রী মীর শাহ আলমের সঙ্গে সৌজন্য সাক্ষাতে এমপি এবিএম মোশারফ হোসেন কলাপাড়ার ধুলাসার ইউনিয়ন চেয়ারম্যানের বিরুদ্ধে গ্রাম পুলিশ নিয়োগে ঘুষ লেনদেনের ভিডিও ভাইরাল ভেড়ামারায় কৃষি ও সরকারি জমির মাটি প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে দিনে রাতে অবাধে কাটা হচ্ছে মাটি 

টঙ্গীতে অবৈধ পলিথিন কারখানায় টাস্কফোর্স অভিযান, ৩ হাজার কেজি পলিথিন জব্দ

নজমুল হক, স্টাফ রিপোর্টার গাজীপুর / ১০২ টাইম ভিউ
আপডেট : বৃহস্পতিবার, জুলাই ১০, ২০২৫, ৭:৫৮ অপরাহ্ণ

নজমুল হক, স্টাফ রিপোর্টার গাজীপুর

 

পরিবেশ ধ্বংসকারী অবৈধ পলিথিন উৎপাদনের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়ে বৃহস্পতিবার গাজীপুর মহানগরের টঙ্গীর বিভিন্ন এলাকায় পরিচালিত হলো এক বিশেষ টাস্কফোর্স অভিযান। অভিযানে নেতৃত্ব দেন টঙ্গী রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) মোঃ সাইদুজ্জামান হিমু ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুশফিক-উল-আলম। অভিযানে আইন-শৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করে বাংলাদেশ সেনাবাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), আনসার বাহিনীর সদস্যরা। এছাড়া পরিবেশ অধিদপ্তর, গাজীপুর সিটি কর্পোরেশন ও ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেড (ডেসকো)-এর প্রতিনিধিরাও অভিযানে অংশ নেন।

 

অভিযানে টঙ্গীর বড়দেওড়া এলাকার “মায়ের দোয়া প্লাস্টিক” ও আউচপাড়ার “মারফত এন্টারপ্রাইজ” নামক দুটি অবৈধ কারখানায় অভিযান চালিয়ে প্রায় তিন হাজার কেজি অবৈধ পলিথিন জব্দ করা হয়। তবে অভিযান সম্পর্কে আগে থেকেই তথ্য পেয়ে কারখানার শ্রমিক ও সংশ্লিষ্টরা পালিয়ে যাওয়ায় কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। উল্লেখিত কারখানা দুটির বিরুদ্ধে নিয়মিত মামলার নির্দেশনা দেওয়া হয়েছে।পরিবেশ অধিদপ্তর গাজীপুর কার্যালয়ের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাকে (ডিডি)। পাশাপাশি, বড়দেওড়ার সিংবাড়ী রোডে অবস্থিত “আল আরাফ” নামের একটি সুতার ফ্যাক্টরিতে অভিযানে ইটিপি (ইফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট) না থাকায় প্রতিষ্ঠানটির বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের এনফোর্সমেন্ট শাখায় মামলার সুপারিশ করা হয়েছে। প্রতিটি কারখানার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে ডেসকোর পক্ষ থেকে মিটার জব্দ করা হয়।

অভিযান শেষে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, পরিবেশবান্ধব ও আইনানুগ শিল্প কার্যক্রম নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিত চলবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর