সোমবার, ০৯ মার্চ ২০২৬, ১১:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
শ্রীপুরে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ, হাসপাতাল কর্তৃপক্ষের পলায়ন সুবর্ণচরে চলাচলের পথে বাঁধার প্রতিবাদে মানববন্ধন  গাজীপুরে অবৈধভাবে মাটি কাটার দায়ে ৬ জনকে কারাদ-ড্রামট্রাকও জব্দ কবি মাহমুদুল হাসান নিজামীর মৃত্যুতে সাফল্য সাহিত্য সংস্কৃতি পরিবারের শোক  শ্রীপুর পৌর বিএনপির সদস্য সচিব বিল্লাল হোসেন বেপারীর পক্ষ থেকে মাওনা চৌরাস্তা ছিন্নমূলদের মাঝে ইফতার বিতরণ ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এমপি আব্দুল গফুরের মতবিনিময় সভা অনুষ্ঠিত শ্রীপুরে স্কুল ভবনে অনিয়ম-অভিযোগের সত্যতা মেলায় ভবন ভেঙে নতুন করে নির্মাণের নির্দেশ কয়রায় সুবিধা বঞ্চিত ১৬৫ বাঘ বিধবাদের মুখে হাসি ফুটাতে তুলে দেওয়া হলো ঈদ সামগ্রী সার্ভিস বাংলাদেশ’র উদ্যোগে মোংলায় আন্তর্জাতিক নারী দিবস পালন দক্ষিণাঞ্চলের বৃহত্তম মহিপুরে ব্যবসায়ীদের ‘গার্ডিয়ান’ নেই- দখল, অব্যবস্থাপনা ও দূষণে বাড়ছে দুর্ভোগ

টঙ্গীতে চাঁদাবাজির মামলায় বিএনপি নেতা অ্যাডভোকেট জিয়াউল হাসান স্বপন গ্রেফতার

মোঃনাসির উদ্দিন গাজীপুর প্রতিনিধি / ৮০ টাইম ভিউ
আপডেট : রবিবার, জুলাই ৬, ২০২৫, ৬:২৭ অপরাহ্ণ

মোঃনাসির উদ্দিন গাজীপুর জেলা প্রতিনিধি

 

গাজীপুর টঙ্গীতে চাঁদাবাজি মামলায় বিএনপি নেতা অ্যাডভোকেট জিয়াউল হাসান স্বপন ওরফে জিএস স্বপনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত স্বপন গাজীপুর মহানগর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা আইনজীবী সমিতির সদস্য।

রোববার দুপুর আড়াইটার দিকে টঙ্গীর দত্তপাড়া এলাকার একটি রেস্তোরাঁ থেকে তাকে গ্রেফতার করা হয়েছর বলে জানা গেছে।

পুলিশ সূত্রে জানা গেছে, জিয়াউল হাসান স্বপন পেশায় একজন আইনজীবী। সাবেক বিএনপি নেতা পরিচয় ব্যবহার করে তিনি স্থানীয় ব্যবসায়ী, শিক্ষক ও সাধারণ মানুষকে ভয়ভীতি দেখিয়ে এবং বিভিন্ন মামলায় আসামি করার হুমকি দিয়ে মোটা অঙ্কের অর্থ আদায় করতেন। রাজধানীর বাড্ডা থানায় দায়ের হওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটি হত্যা চেষ্টা মামলায় তার নামও রয়েছে।

স্থানীয় ও দলীয় সূত্রগুলো জানায়, স্বপন একসময় টঙ্গী সরকারি কলেজ ছাত্র সংসদের জিএস ছিলেন। বর্তমানে কোনো দলীয় পদে না থাকলেও সাবেক নেতা পরিচয়ে তিনি এলাকায় দাপট দেখিয়ে আসছিলেন।

অভিযোগ রয়েছে, বিগত সরকারের আমলে আওয়ামী লীগের স্থানীয় প্রভাবশালী নেতাদের সঙ্গে সু-সম্পর্ক গড়ে তুলে তিনি নানা সুবিধা আদায় করতেন। বিশেষ করে জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণ-আন্দোলনে রাজনৈতিক পট-পরিবর্তনের পর স্বপনের বিরুদ্ধে চাঁদাবাজি, মামলা বাণিজ্য এবং হুমকি-ধমকির অভিযোগ আরও বেড়ে যায়। অভিযোগে বলা হয়, স্বপন স্থানীয় শিক্ষক, বাড়িওয়ালা ও ব্যবসায়ীদের টার্গেট করে মামলা দিয়ে ফাঁসানোর ভয় দেখান এবং চাঁদা আদায় করেন। চাহিদামতো অর্থ, দামি মোবাইল ফোন কিংবা ব্যবসায় অংশীদার না করলে তিনি অশ্রাব্য ভাষায় গালাগাল করে হুমকি দেন। এ-সংক্রান্ত একাধিক অডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে, যা নিয়ে বিএনপি নেতাকর্মীদের মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে। টঙ্গীর বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও বিএনপির নেতাকর্মীরা জানিয়েছেন, স্বপনের এ ধরনের কর্মকাণ্ড দলের ভাবমূর্তিকে চরমভাবে ক্ষুন্ন করছে। যদিও তিনি এখন কোনো সাংগঠনিক পদে নেই, তথাপি বিএনপি নেতা পরিচয় ব্যবহার করে প্রকাশ্যে এসব কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন। তার বিরুদ্ধে টঙ্গী পূর্ব থানায় দুটি মামলা এবং একাধিক লিখিত অভিযোগ রয়েছে।

টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফরিদুল ইসলাম জানান, রোববার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে টঙ্গীর দত্তপাড়া এলাকার একটি রেস্তোরাঁয় অভিযান চালিয়ে স্বপনকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে থানায় ৪টি চাঁদাবাজির মামলা রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে সোমবার আদালতে পাঠিয়ে রিমান্ডের আবেদন করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর