শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১:১৯ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
জাতীয় পার্টি চাঁদাবাজি দখলবাজি করে নাই. রংপুরে নিজ আসনে জিএম কাদের রাজশাহী-২ আসনে বিএনপি’র প্রার্থীর পক্ষে মহানগর যুবদলের গণসংযোগ গাজীপুরে দিনব্যাপী আইডিয়াল পিঠা উৎসব অনুষ্ঠিত  বীরমুক্তিযোদ্ধা হারুন অর রশিদ টেংরা মেম্বার স্মৃতি ফুটবল ফাইনাল খেলা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠিত নির্বাচিত হলে কার্ডের পরিবর্তে জনগণের হাতে “কাজ” তুলে দেব-শেরপুরে পথসভায় জামায়াত আমির, ডা: শফিকুর রহমান শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ফুলের সমারোহ: আধুনিকায়ন ও নান্দনিকতায় বদলে গেছে চিরচেনা দৃশ্য অবশেষে বিচারের কাঠগড়ায় সাংবাদিক তুহিনের খুনিরা দেশকে কিছু দেয়ার মাধ্যমে জীবনের সার্থকতা খুজে বের করতে হবে, চট্টগ্রাম জেলা প্রশাসক উচ্চ শিক্ষাকে কর্মমুখী করতে কাজ করছে জাতীয় বিশ্ববিদ্যালয়-ভিসি জাতীয় বিশ্ববিদ্যালয় শ্রীপুরের বরমীতে বিএনপির নির্বাচনী তৎপরতা: গিলাশ্বর কেন্দ্রে ৬০ সদস্যের শক্তিশালী কমিটি গঠন

টঙ্গীতে ট্রাকের ধাক্কায় পুলিশ বক্সের ক্ষতি আহত ২,পুলিশ সদস্য 

নজমুল হক, স্টাফ রিপোর্টার গাজীপুর / ১০৮ টাইম ভিউ
আপডেট : শনিবার, জুলাই ১৯, ২০২৫, ৭:৩৬ অপরাহ্ণ

নজমুল হক, স্টাফ রিপোর্টার গাজীপুর

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের টঙ্গী পশ্চিম থানাধীন কলেজগেট এলাকায় সফিউদ্দিন কলেজ সংলগ্ন ট্রাফিক পুলিশ বক্সে বালুবাহী একটি ট্রাকের ধাক্কায় দুজন পুলিশ সদস্য আহত হয়েছেন। শনিবার (১৯ জুলাই) ভোর ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা মেট্রো-ডি ৪৫৪৮ নম্বরের একটি বালুভর্তি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাফিক বক্সে সজোরে ধাক্কা দেয়। এতে বক্সটি দুমড়েমুচড়ে যায় এবং ভেতরে কর্তব্যরত দুই পুলিশ সদস্য আহত হন। তাদের তাৎক্ষণিকভাবে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি।

এদিকে ঘটনার পরপরই পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ট্রাক ও চালককে জব্দ করে টঙ্গী পশ্চিম থানায় নেওয়া হয়েছে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশ ডিসি ট্রাফিক এস এম আশরাফুল আলম ঘটনাস্থল এবং ক্ষতিগ্রস্ত ট্রাফিক বক্স পরিদর্শন করেন।

এ বিষয়ে টঙ্গী পশ্চিম থানার ওসি ইসকান্দার হাবিব বলেন, ঘটনার বিষয়ে আমরা অবগত হয়েছি। তদন্ত চলছে, তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর