রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ০৭:২২ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
নবীন প্রবীণ জনকল্যাণ সংস্থার নির্বাহী সদস্য মোঃ নুরুজ্জামানকে সংবর্ধনা সাদুল্লাপুরে অপহরণ মামলায় প্রধান আসামি গ্রেফতার, তরুণী উদ্ধার  কয়রায় সাংবাদিকদের সাথে নবাগত ওসি জাহিদুল ইসলামের মতবিনিময়  গাকৃবিতে খাদ্য নিরাপত্তায় আন্তর্জাতিক সম্মেলনের সফল সমাপ্তি বাউবির বিএড ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত – পরিদর্শন করলেন উপাচার্য ড. এ বি এম ওবায়দুল ইসলাম ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদির ওপর হামলার প্রতিবাদে গাজীপুরে বিএনপির বিক্ষোভ মিছিল  গাজীপুরের শ্রীপুরে মায়ের ওপর নির্যাতন: মাদকাসক্ত যুবককে মাটিতে পুঁতে শাস্তি দিল এলাকাবাসী  ভেড়ামারা অস্থায়ী কার্যালয় থেকে দৈনিক লালন কণ্ঠ পত্রিকা ও জাতীয় সাপ্তাহিক অন্ধকার জগৎ পত্রিকার কার্ড বিতরণ  নিবন্ধন পেল ‘বাংলা এফএম’ হাদির ওপর হামলার প্রতিবাদে শ্রীপুরে যুবদলের মিছিল ও সমাবেশ

টঙ্গীতে বেইলি ব্রিজ ভেঙ্গে পাথর বোঝাই ড্রাম ট্রাক তুরাগ নদীতে

রিপোর্টারের নাম / ১২৬ টাইম ভিউ
আপডেট : শনিবার, ডিসেম্বর ২১, ২০২৪, ১০:৫৬ অপরাহ্ণ

মোঃনাসির উদ্দিন গাজীপুর জেলা প্রতিনিধি

 

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে গাজীপুর মহানগরীর টঙ্গীতে তুরাগ নদের উপর নির্মিত একটি বেইলি ব্রিজ শনিবার ভোরে ভেঙ্গে পাথর বোঝাই ড্রাম ট্রাক নদীতে পড়েছে গেছে। এতে ট্রাকের চালক ও তার সহকারী সামান্য আহত হয়েছেন।

 

ঘটনার পর থেকে ঢাকা-ময়ননসিংহ মহাসড়কের ময়মনসিংহমূখী লেনে যান চলাচল বন্ধ রয়েছে। তবে, পাশের ময়মনসিংহমূখী অপর লেন দিয়ে এবং নদের উপর দিয়ে নির্মিত বিআরটি প্রকল্পের ফ্লাইওভার দিয়ে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

 

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরেই আবদুল্লাহপুর-টংগী (তুরাগ নদীর উপর) বেইলী ব্রীজটি নরবরে ছিল। শনিবার ভোরে পাথর বুঝাই ওভারলোডেড ড্রাম ট্রাক ব্রিজটি পারাপারের কারণে ভেঙে গেছে। ড্রাম ট্রাকটি এখনো তুরাগ নদে পড়ে রয়েছে।

 

গাজীপুর মহানগর পুলিশের উপ পুলিশ কমিশনার (ট্রাফিক) মো: ইব্রাহিম খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনার পর বিকল্প উপায়ে যান চলাচলের ব্যবস্থা করা হয়েছে। পড়ে যাওয়া ট্রাকটি উদ্ধারের কাজ চলছে।

 

তিনি আরো বলেন, ঘটনার পর ঢাকা ময়মনসিংহ মহাসড়কের ময়মনসিংহমুখী টঙ্গীস্থ বেইলি ব্রীজটি আজ ভোরে ভেঙে গিয়েছে। এ পথে চলাচলকারী সকল যাত্রী ও যানবাহনকে টঙ্গী ব্রীজ এড়িয়ে কামারপাড়া মুন্নুগেইট বিকল্প সড়ক ও বিআরটি ফ্লাইওভার ব্যবহার করার জন্য অনুরোধ করা হলো।

 

েএ বিষয়ে গাজীপুর সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী খন্দকার মোহাম্মদ শরিফুল আলম বলেন, ব্রিজটি ঝুটিপূর্ণ ছিল। এ কারণে ব্রিজটি দিয়ে যান চলাচল বন্ধ রাখার জন্য পুলিশকে অনুরোধ করা হয়েছিল। আমরাও বাঁশ দিয়ে আটকে দিয়েছিলাম। তারপরেও নিষেধ অমান্য করে ভারী যানবাহন চলায় এ দূল্ঘটনা ঘটেছে।

 

তিনি আরো বলেন, আমরা ব্রিজ তোলার চেষ্টা করব। পাশে একটি বেইলি ব্রিজ আছে, পড়ে যাওয়া ব্রিজটি তোলার জন্য ফ্লাইওভারের নীচে ক্রেন বসানো যাবে কি না সব কিছু দেখে উর্ধ্বতন কর্তৃপক্ষেল আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর