শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ১২:৪৪ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
ব্রি বিজ্ঞানী সমিতির নির্বাচনে ড. ইব্রাহিম সভাপতি ও ড. হাবিবুর সাধারণ সম্পাদক নির্বাচিত বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তি ও সুস্থতা কামনায় মোংলায় দোয়া মাহফিল শক্তিশালী ব্যাটারি ও রিভার্স চার্জিং সক্ষমতা নিয়ে এলো রিয়েলমি সি৮৫ ভেড়ামারা সরকারি কলেজের উদ্যোগে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ রংপুর বিভাগীয় ইজতেমায় ঠান্ডাজনিত কারনে ২ মুসল্লির মৃত্যু দেশটা ধংস হোক দশম গ্রেডের দাবিতে মধুপুরে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি নওরোজ পত্রিকার সম্পাদক শামসুল হক দুররানীর নিঃশর্ত মুক্তির দাবিতে টঙ্গীতে মানববন্ধন দেশের বাজারে বিক্রি শুরু অপো এ৬ ইভি খাতে দক্ষতা বাড়াতে এনইভি মেকানিক ট্রেনিং প্রোগ্রাম চালু করল বিওয়াইডি

টঙ্গীতে মাদক সম্রাজ্ঞী কারিমা, সাংবাদিকের নামে মিথ্যা মামলা প্রত্যাহার এবং গ্রেফতারের দাবিতে মানব বন্ধন ও র‍্যালী অনুষ্ঠিত

রিপোর্টারের নাম / ১৩৯ টাইম ভিউ
আপডেট : সোমবার, ডিসেম্বর ১১, ২০২৩, ৮:৩৪ অপরাহ্ণ

তৈয়বুর রহমান

 

গাজীপুরের টঙ্গীতে সাংবাদিকের নামে মিথ্যা মামলা প্রত্যাহার এবং মাদক সম্রাজ্ঞী কারিমাকে গ্রেফতারের দাবিতে মানব বন্ধন ও র‍্যালী অনুষ্ঠিত হয়। টঙ্গী স্টেশন রোড এলাকায় মঙ্গলবার দুপুর ১২ টার সময় মাদক ব্যবসায়ী কারীমার দেওয়া মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন আয়োজন করা হয়।এ সময় সকল সাংবাদিক সমাজ উপস্থিত থেকে ৭২ ঘণ্টার মধ্যে মামলার প্রত্যাহারের দাবী জানায় ।টঙ্গীর ৪৬ নং ওয়ার্ড কেরানীটেক বস্তির মাদক সম্রাজ্ঞী রুনা ও কারিমা একই ফ্যামিলির সকলে মাদক ব্যবসায়ীদের নামে পরিচিত এবং তাদের নামে রয়েছে একাধিক মামলা। এরা মাদকের টাকা দিয়ে গড়ে তুলেছেন পাহাড় সমান সম্পদ তাদের রয়েছে বিভিন্ন জেলায় একাধিক বাড়ি এবং গাজীপুর জেলার বিভিন্ন এলাকায় রয়েছে একাধিক বাড়ি। রুনার এসকল বিষয় নিয়ে আনন্দ টেলিভিশনে ধারাবাহিক প্রতিবেদন প্রকাশ করা হয়। এবং বিভিন্ন প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা নিউজ প্রচার করলে তাদের সহ মোট তিনজনকে আসামি করে মামলা দায়ের করেন । নভেম্বর মাসের ১ তারিখ গাজীপুর কোটে নাম উল্লেখ করে একটি মিথ্যে মামলা দায়ের করেন। চিন্তিত মাদক ব্যবসায়ী কারীমা ও রুনার পরিবারকে অতি দ্রুত গ্রেফতারের দাবী করেন সাংবাদিক সমাজ। মানববন্ধন শেষে রেলি করে টঙ্গী স্টেশন রোড থেকে শুরু করে টঙ্গী পূর্ব থানার সামনে এসে শেষ হয় । এ মানববন্ধনের নেতৃত্ব দেন সাংবাদিক মোঃ মুজাহিদুল ইসলাম। উক্ত মানব বন্ধনের সভাপতিত্ব করেন জাতীয় দৈনিক আমার প্রাণের বাংলাদেশ পত্রিকার সম্পাদক ও প্রকাশ মোঃ আব্দুল্লাহ আল মামুন। এ সময় গাজীপুর,টঙ্গী ও উত্তরার প্রায় ১০০/১৫০ সাংবাদিক উপস্থিত ছিলেন। মানব বন্ধনে আরো উপস্থিত ছিলেন গাজীপুর সেন্ট্রাল প্রেস ক্লাবের সভাপতি আব্দুল ওয়াহাব রিংকো, দৈনিক যায় যায় দিন পত্রিকার টঙ্গী প্রতিনিধি মোঃ রাজীব, দৈনিক আমার সংবাদ পত্রিকার সম্পাদক মোঃ জাহিদ হাসান জিহাদ, এশিয়ান টেলিভিশনের স্টাফ রিপোর্টার মোঃ গাজী মামুন, আনন্দ টেলিভিশনের গাজীপুর জেলা প্রতিনিধি মোঃ রাজীব শেখ,

এ সময় সাংবাদিকরা বক্তব্য বলেন, যদি ৭২ ঘন্টার মধ্যে মামলা তুলে না নেওয়া হয় । তাহলে অন্যথাই আরো কঠোর আন্দোলনের ডাক দিবেন বলে হুশিয়ারি দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর