শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৬:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
শ্রীপুরে নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষ্যে স্বাস্থ্য কমপ্লেক্সে জনসচেতনতামূলক প্রচারণা ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে কালীগঞ্জে মতবিনিময় সভা ঝালকাঠিতে গনভোট ও ত্রয়োদশ জাতীয় নির্বাচন উপলক্ষে উঠান বৈঠক অনুষ্ঠিত আন্দোলন বাজার পত্রিকায় নিউজ হওয়ায় ভেড়ামারা উপজেলা প্রশাসন নড়ে চড়ে বসেছে ইউনিমাস হোল্ডিংসের প্রপার্টি ফেয়ার শুরু, চলবে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত বগুড়ার শেরপুরে অটোভ্যান চালকের হাত-পা বেঁধে গাড়ি ছিনতাই ঝালকাঠির নবগ্রাম বাজারে বসত ঘরে আগুন, অগ্নি দগ্ধ শিশু শিবপুরে যৌথবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র, মাদক ও নগদ অর্থ সহ গ্রেফতার ৭ ধান গবেষণার ইনস্টিটিউটের বার্ষিক গবেষণা পর্যালোচনা কর্মশালা ২০২৪-২৫” উদ্বোধন গণভোটের সিদ্ধান্ত দেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে, জনগণের সক্রিয় অংশগ্রহণ জরুরি: জিসিসি প্রশাসক

টঙ্গীতে মাদ্রাসা ছাত্রীকে পিটিয়ে রক্তাক্ত করার অভিযোগ, অভিযুক্ত শিক্ষিকা

আশিকুর রহমান সবুজ / ১৮ টাইম ভিউ
আপডেট : শনিবার, জানুয়ারি ১০, ২০২৬, ৩:২২ অপরাহ্ণ

আশিকুর রহমান সবুজ

গাজীপুরের টঙ্গীর বড় দেওড়া এলাকায় একটি বালিকা মাদ্রাসার তৃতীয় শ্রেণির এক শিক্ষার্থীকে বেধড়ক পিটিয়ে রক্তাক্ত করার অভিযোগ উঠেছে এক সহকারী শিক্ষিকার বিরুদ্ধে। শনিবার (১০ জানুয়ারি) দুপুরে বড় দেওড়া এলাকার ‘তা’লীমুস সুন্নাহ বালিকা মাদ্রাসা’য় এই ঘটনা ঘটে।

আহত শিক্ষার্থীর নাম মোছাঃ সোহানা আক্তার (১১)। সে ময়মনসিংহের ফুলপুর থানার বাসিন্দা মোঃ মানিক মিয়ার মেয়ে। সোহানা পরিবারের সাথে চেরাগআলী কাঁঠালদিয়া এলাকায় ভাড়া বাসায় থেকে ওই মাদ্রাসায় পড়াশোনা করে।

ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ দুপুরে মাদ্রাসায় পাঠদান চলাকালীন সহকারী শিক্ষিকা জাকারিয়া তুচ্ছ ঘটনায় সোহানাকে চড়-থাপ্পড় ও লাঠি দিয়ে পিটিয়ে শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত জখম করেন। খবর পেয়ে স্বজনরা তাকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করেন। বর্তমানে সোহানার পরিবার টঙ্গী থানায় এই নিষ্ঠুর নির্যাতনের বিচার চেয়ে অভিযোগ দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।

ঘটনার বিষয়ে জানতে চাইলে তালিমুল সুন্নাহ বালিকা মাদ্রাসার প্রধান শিক্ষিকা মোছাঃ মরিয়ম আক্তার ঘটনার আংশিক দায় স্বীকার করে বলেন, “পড়া না পারার কারণে সহকারী শিক্ষিকা তাকে শাসন করতে গিয়েছিলেন। কিন্তু অসাবধানতাবশত মেয়েটির ঠোঁটে আঘাত লেগে রক্তাক্ত হওয়ার ঘটনা ঘটে”।

 

তবে বিষয়টি নিয়ে কড়া অবস্থান জানিয়েছেন মাদ্রাসার সভাপতি আবুল হাসেম। তিনি বলেন, “আমরা বিষয়টি জেনেছি। শিশুদের ওপর এরকম নির্যাতনের ঘটনা ঘটে থাকলে প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী অভিযুক্ত শিক্ষিকার বিরুদ্ধে অবশ্যই কঠোর ব্যবস্থা নেওয়া হবে”।

 

এ বিষয়ে টঙ্গী থানা পুলিশ জানায়, অভিযোগ পাওয়া মাত্রই আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। উল্লেখ্য, সরকারিভাবে শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক নির্যাতন নিষিদ্ধ থাকলেও টঙ্গীর এই মাদ্রাসাটিতে এমন অমানবিক ঘটনায় স্থানীয় অভিভাবকদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর