বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০২:৩১ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
সংরক্ষিত নারী আসনে আলোচনায় আছেন নাসিমা আক্তার ( শিমু )  ব্রিতে কর্মজীবী সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কয়রায় আগুনে পুড়ে গেছে প্রতিবন্ধি আছিয়ার বসতবাড়ি সহ সহায় সম্পদ  শ্রীপুর পৌর বিএনপির সদস্য সচিব বিল্লাল হোসেন বেপারীর পক্ষ থেকে মাওনা চৌরাস্তা ছিন্নমূলদের মাঝে ইফতার বিতরণ মোংলায় লাইসেন্স ও মূল্য তালিকা না থাকায় ৭ দোকানীকে ৩১ হাজার টাকা জরিমানা  ভেড়ামারায় সিএনজি–কাঁকড়া ট্রলি সংঘর্ষে নিহত ১ ভেড়ামারা উপজেলা প্রশাসন কর্তৃক বাজার মনিটরিং, জরিমানা আদায় বন্যপ্রাণী রক্ষায় জরুরি পদক্ষেপ গ্রহণে পরিবেশ প্রতিমন্ত্রীর কাছে ধরা’র স্মারকলিপি  রংপুরের ডিসির সাথে ছয়টি আসনের নবনির্বাচিত এমপির সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত আইটিইউ-এর লক্ষ্যমাত্রা ছাড়িয়ে বিশ্বের ১৭ কোটি মানুষকে সংযুক্ত করেছে হুয়াওয়ে

টঙ্গীতে ম্যানহোলে পড়ে নিখোঁজ নারী, উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিস ও সিটি কর্পোরেশন 

মোঃনাসির উদ্দিন গাজীপুর প্রতিনিধি / ১০২ টাইম ভিউ
আপডেট : সোমবার, জুলাই ২৮, ২০২৫, ৩:২৪ অপরাহ্ণ

মোঃনাসির উদ্দিন গাজীপুর জেলা প্রতিনিধি

 

গাজীপুরের টঙ্গীতে ম্যানহোলে পড়ে এক নারী নিখোঁজ হয়েছেন। রবিবার (২৭শে জুলাই ২০২৫ ইং) আনুমানিক রাত সোয়া ৯টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গীর হোসেন মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে।

 

নিখোঁজ ঐ নারীর নাম ফারিয়া তাসনিম জ্যোতি চুয়াডাঙ্গা জেলার ৪ নম্বর ওয়ার্ড মসজিদ পাড়ার বাসিন্দা। তিনি মৃত ওলিউল্লাহ আহাম্মদ বাবলুর মেয়ে। দুই ভাই – লোটন ও শোভনের বোন জ্যোতি বর্তমানে হোসেন মার্কেট এলাকায় বাস করতেন এবং একটি ঔষধ কোম্পানিতে চাকরি করতেন।

রিপোর্টটি লেখা পর্যন্ত সোমবার (২৮ জুলাই) গাজীপুর সিটি করপোরেশন ও টঙ্গী ফায়ার সার্ভিসের কর্মীরা ঐ নারীকে উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

 

স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার রাতে গাজীপুর সিটি কর্পোরেশনের ঢাকনাবিহীন একটি ম্যানহোলে পড়ে যান ঐ নারী। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধারের চেষ্টা চালায়। স্থানীয়রা উদ্ধার করতে না পেরে ফায়ার সার্ভিসে খবর দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে ঐ নারীকে উদ্ধারের চেষ্টা চালায়।

টঙ্গী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মোঃ শাহিন আলম বলেন, রাতে খবর পেয়ে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল ম্যানহোলের ভেতর নিখোঁজ ঐ নারীর সন্ধান চালাচ্ছেন। ম্যানহোলটির গভীরতা প্রায় দশ ফুট। আমরা অভিযান অব্যাহত রেখেছি।

টঙ্গী পশ্চিম থানার অফিসার ইসকান্দার হাবিবুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পরিদর্শন করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর