শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ১০:৪৭ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
নবীন প্রবীণ জনকল্যাণ সংস্থার নির্বাহী সদস্য মোঃ নুরুজ্জামানকে সংবর্ধনা সাদুল্লাপুরে অপহরণ মামলায় প্রধান আসামি গ্রেফতার, তরুণী উদ্ধার  কয়রায় সাংবাদিকদের সাথে নবাগত ওসি জাহিদুল ইসলামের মতবিনিময়  গাকৃবিতে খাদ্য নিরাপত্তায় আন্তর্জাতিক সম্মেলনের সফল সমাপ্তি বাউবির বিএড ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত – পরিদর্শন করলেন উপাচার্য ড. এ বি এম ওবায়দুল ইসলাম ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদির ওপর হামলার প্রতিবাদে গাজীপুরে বিএনপির বিক্ষোভ মিছিল  গাজীপুরের শ্রীপুরে মায়ের ওপর নির্যাতন: মাদকাসক্ত যুবককে মাটিতে পুঁতে শাস্তি দিল এলাকাবাসী  ভেড়ামারা অস্থায়ী কার্যালয় থেকে দৈনিক লালন কণ্ঠ পত্রিকা ও জাতীয় সাপ্তাহিক অন্ধকার জগৎ পত্রিকার কার্ড বিতরণ  নিবন্ধন পেল ‘বাংলা এফএম’ হাদির ওপর হামলার প্রতিবাদে শ্রীপুরে যুবদলের মিছিল ও সমাবেশ

টঙ্গীতে শত্রুতার জেরে ১ যুবককে কুপিয়ে হত্যা

রিপোর্টারের নাম / ১৪০ টাইম ভিউ
আপডেট : সোমবার, এপ্রিল ২১, ২০২৫, ৯:৪০ অপরাহ্ণ

মোঃ নাসির উদ্দিন গাজীপুর প্রতিনিধি

 

গাজীপুরের টঙ্গীতে শত্রুতার জেরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ১ যুবককে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। রবিবার (২০ এপ্রিল) রাতে টঙ্গী পূর্ব থানার রেল কলোনি বস্তি এলাকায় এ ঘটনা ঘটে।নিহত যুবক সিজন (২৫) কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার কান্দিরপাড়া গ্রামের স্বপন মিয়ার ছেলে। তিনি পরিবার নিয়ে টঙ্গীর পূর্ব থানার মরকুন পশ্চিম পাড়া রেল কলোনি এলাকায় বসবাস করতেন।

 

স্থানীয়রা জানান, সিজন টঙ্গীর রেলওয়ে কলোনি এলাকার একটি পুরাতন মালামাল বেচাকেনার দোকানে কাজ করতেন। ঘটনার রাত সাড়ে ৮টার দিকে টঙ্গীর রেলওয়ে কলোনি এলাকার একটি চায়ের দোকানে বসে চা পান করছিলেন। কিছুক্ষণ পর স্থানীয় দুই যুবক চায়ের দোকানে আসেন। এ সময় তাকে ডেকে বাইরে নিয়ে ধারালো চাপাতি দিয়ে বুকের বাম পাশে কুপিয়ে জখম করে পালিয়ে যায়।

 

 

স্থানীয়রা তাকে উদ্ধার করে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেন। শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন। স্বজনেরা তাকে রাজধানীর উত্তরা আধুনিক মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

 

জিএমপির টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ ফরিদুল ইসলাম বলেন, সিজনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পূর্ব শত্রুতার জেরে এ হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। ঘটনায় জড়িতদের চিহ্নিত করে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর