টঙ্গী(গাজীপুর) প্রতিনিধি:
সংবাদের জের ধরে গ্লোবাল টিভি ও কালবেলার প্রতিনিধি মহিন উদ্দিন রিপনকে হত্যার হুমকি দেয়ার অভিযোগে টঙ্গী থানায় জিডি হয়েছে।
আজ সোমবার বিকেলে টঙ্গী থানায় এই জিডি করেন মহিন উদ্দিন রিপন। জিডি নং টঙ্গী পূর্ব থানা ৩৮১ তাং ০৬/০৩/২৩ ইং।
জিডিতে বলা হয়, টঙ্গী পূর্ব থানাধীন হিমারদীঘি গ্রামের শ্রাবন আহম্মেদ সুমন ও ৪৬ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ নুরুল ইসলাম নুরু মিলে মোবাইলে ফোনে বাদীকে খুন জখম ও হত্যার হুমকি দেয়। জিডিতে বিবাদীদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমেও মানহানিকর প্রচারণার অভিযোগ করেন বাদী।
এ বিষয়ে টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আশরাফুল ইসলাম বলেছেন, জিডি হয়েছে। তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে।