রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৪৮ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
দল নয়. পরিচয় নয় ন্যায়বিচারের পক্ষে দাঁড়ানোই আমার একমাত্র লক্ষ্য ডা. মোতাছিম বিল্লাহ আলম শ্রীপুরে সংবাদকর্মীর বিরুদ্ধে ফেসবুকে মিথ্যা অপপ্রচারের অভিযোগে থানায় জিডি ভেড়ামারায় নির্বাচন পরবর্তী বিএনপি’র দু’গ্রুপের পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন ও মানববন্ধন  কোনাবাড়ীতে ধানের শীষে ভোট দেওয়ায় ভাড়াটিয়া দম্পতির উপর হামলার অভিযোগ তিস্তা বাচাই আন্দোলনের মুখ্য সমন্বয়ক দুলু নির্বাচিত হওয়ায় তিস্তাপাড়ের মানুষ উচ্ছ্বাস প্রকাশ ভেড়ামারায় অতর্কিত হামলায় প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত  বসন্ত-ভালোবাসা দিবস ঘিরে ফুলের দোকানে ভিড় নবনির্বাচিত এমপি প্রতিদ্বন্দ্বী পরাজিত প্রার্থী কে ফুলেল শুভেচ্ছা  ফুলে ফুলে সেজেছে বসন্ত যোগ্য পিতার উত্তরসূরি রাফসান ইসলাম: আবুল কালামের বিজয়ে নেপথ্য ভূমিকা

টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শেষ আখেরি মোনাজাত লাখো মুসল্লির ডল

রিপোর্টারের নাম / ৩৯৩ টাইম ভিউ
আপডেট : রবিবার, জানুয়ারি ১৫, ২০২৩, ১:৩৪ অপরাহ্ণ

গাজীপুর প্রতিনিধি :

আমিন আমিন ধ্বনিতে টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমার প্রথম পর্বের শেষ হলো আখেরি মোনাজাত, ময়দানমুখী ছিলো মুসল্লিদের ঢল। সকাল মোনাজাতে অংশ নিতে ভোর থেকে ময়দানমুখী মুসল্লিদের জনস্রোত।

টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমার প্রথম পর্বের আখেরি মোনাজাত আজ রোববার সকাল থেকে মোনাজাতে অংশ নিতে ভোর থেকে ময়দানমুখী মুসল্লিদের স্রোত।দেখা যাচ্ছে। প্রতি বছরের মতো এবারও টঙ্গীর তুরাগ তীরে অনুষ্ঠিত হয়েছে বিশ্ব ইজতেমা। তাবলীগ জামাত আয়োজিত বিশ্ব ইজতেমায় লাখ লাখ মুসল্লি সমবেত হন।এখানে তাবলীগ জামাতের দেশ-বিদেশের শীর্ষস্থানীয় মুরব্বিরা আখলাক, ঈমান ও আমলের ওপর বয়ান করেন।ময়দানে একই সামিয়ানার নিচে দিন-রাত কাটে লাখ লাখ মুসল্লিদের এখানেই চলে তাদের রান্নাবান্না, খাওয়া-দাওয়া ও গোসলসহ প্রয়োজনীয় কাজ। ইসলামের জ্ঞান অর্জনের জন্যই তাদের এখানে আসা।

মহান আল্লাহকে রাজি-খুশি ও সন্তুষ্টির লাভের আশায় লাখ লাখ ধর্মপ্রাণ মুসল্লি সমবেত হন টঙ্গীর তুরাগ তীরে।গত ১৩ জানুয়ারি (শুক্রবার) বাদ ফজর আম বয়ানের মধ্য দিয়ে শুরু হয় বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। এতে অংশ নেন তাবলীগ জামাতের কয়েক লাখ মুসল্লি। এদিকে আজ রোববার (১৫ জানুয়ারি) অনুষ্ঠিত হবে আখেরি মোনাজাত। এই আখেরি মোনাজাতে অংশ নিতে ভোর থেকে গাজীপুরসহ আশপাশের বিভিন্ন জেলা উপজেলাসহ দেশের বিভিন্ন অঞ্চলের হাজার হাজার মুসল্লির ঢল নামে ইজতেমার ময়দানের উদ্দেশে।লাখ লাখ মুসল্লির সঙ্গে একসঙ্গে দোয়া করলে আল্লাহ তা কবুল করবেন। এমন বিশ্বাস নিয়ে গাজীপুর সিটি করপোরেশনের ভোগড়া বাইপাস থেকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক, উত্তরা, আশুলিয়া বেড়িবাঁধ, কামারপাড়া, টঙ্গীর বনমালা রোডসহ অলিগলি দিয়ে বিশ্ব ইজতেমা ময়দানের উদ্দেশে ছুটছেন হাজার হাজার মুসল্লি।

মোনাজাতে অংশ নিতে অনেকে আগে থেকেই ইজতেমা ময়দানের আশপাশে আত্মীয়ের বাসায় অবস্থান নেন।লাখ লাখ মুসল্লির আগমনে ইজতেমার ময়দান পূর্ণ। ফলে ময়দানে জায়গা না পেয়ে আখেরি মোনাজাতে অংশ নিতে সড়ক, মহাসড়ক, খালি জায়গা, বাড়ির ছাদ, গাড়ির ছাদ, নৌকা, ফ্লাইওভার, ফুট ওভার, ফুটপাতে অবস্থান নিয়েছেন এসব মুসল্লিরা।বিশ্ব ইজতেমার মুরুব্বী ইঞ্জিনিয়ার নূর ভাই জানান, আজ রোববার (১৫ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় অনুষ্ঠিত হবে বিশ্ব ইজতেমার প্রথম পর্বের আখেরি মোনাজাত। মোনাজাত পরিচালনা করবেন মাওলানা জুবায়ের। এতে অংশ নেবেন তাবলীগ জামাতসহ দেশ-বিদেশের কয়েক লাখ মুসল্লি। আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়েছে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। প্রথম পর্বে অংশগ্রহণ করেন মাওলানা জুবায়ের অনুসারী মুসল্লিরা। আখেরি মোনাজাত শেষে প্রথম পর্বের অংশগ্রহণ করা মুসল্লিরা যার যার গন্তব্যে ফিরে যাবেন।তাবলীগ জামাত আয়োজিত মুসলিম উম্মার দ্বিতীয় বৃহৎ সমাবেশ হচ্ছে এই বিশ্ব ইজতেমা। শীর্ষস্থানীয় মুরুব্বীদের বয়ান শুনতে তরুণ, যুবক, বৃদ্ধসহ বিভিন্ন বয়সের মুসল্লি সমবেত হন টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমা ময়দানে।

একইভাবে, আগামী ২০ জানুয়ারি (শুক্রবার) বাদ ফজর ফের আম বয়ানের মধ্য দিয়ে শুরু হবে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব এবং একইভাবে আগামী ২২ জানুয়ারি (রোববার) আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এবারের (২০২৩ সালের) বিশ্ব ইজতেমা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর