মোঃ নাসির উদ্দিন, গাজীপুর জেলা প্রতিনিধি
গাজীপুরে টঙ্গী পশ্চিম থানার আউচপাড়া মোল্লাবাজার এলাকা থেকে অপহৃত মোঃ রাসেল মিয়া (২৫)কে অপহরণ হওয়ার মাত্র ২ ঘণ্টার মধ্যে উদ্ধার করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত মোঃ সানি গ্রেফতার হয়েছেন।
পুলিশ জানায়, ভিকটিমের পরিবার ৫০,০০০ টাকা মুক্তিপণ দাবি করা হয়েছিল। তথ্য পেয়ে টঙ্গী পশ্চিম থানা পুলিশ, উপ-পুলিশ কমিশনার (অপরাধ দক্ষিণ বিভাগ), জিএমপি মহোদয়ের নির্দেশনায় দ্রুত অভিযান চালিয়ে ভিকটিমকে মুদাফা মসাকিনস্থ প্রত্যাশা আবাসন এলাকা থেকে উদ্ধার করেন। এ সময় মোবাইল ফোনসহ অপহরণকারী মোঃ সানি আটক হন।
ভিকটিমের বোনের জামাই মোঃ সুন্দর আলী বাদী হয়ে থানায় অভিযোগ দায়ের করলে নিয়মিত মামলা রুজু করা হয়। পুলিশের অভিযান অব্যাহত রয়েছে এবং অপর আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে। গ্রেফতারকৃত আসামিকে ২৩ নভেম্বর ২০২৫ তারিখে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।