বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
শ্রীপুরে ৪০ দিনব্যাপী ফজর ক্যাম্পেইন সম্পন্ন, অংশগ্রহণকারীদের পুরস্কার প্রদান পাইকগাছায় সামছুর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ  পাইকগাছায় অগ্নিকাণ্ডে মুদি দোকান ভস্মীভূত  এলজিআরডি মন্ত্রীর একান্ত সচিব ইউনুস ও ব্যক্তিগত কর্মকর্তা হিসেবে নিয়োগ পেলেন নবাব সীমান্তে সিসিটিভিতে ধরা পড়ল কুকুর সদৃশ রোবট আতংকে এলাকবাসী পাইকগাছায় মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রস্তুতি সভা অনুষ্ঠিত  পাইকগাছার ঐতিহ্য রক্ষায় বড় উদ্যোগ বিশ্ববরেণ্য বিজ্ঞানী আচার্য প্রফুল্ল চন্দ্র রায়ের জন্মভিটা সংস্কারে নেমেছে প্রত্নতত্ত্ব অধিদপ্তর শ্রীপুরবাসীকে পবিত্র রমজানের শুভেচ্ছা জানালেন স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ শফিকুল ইসলাম ভেড়ামারায় পবিত্র রমজান উপলক্ষে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৩ দোকানিকে ৫ হাজার টাকা জরিমানা কয়রায় প্রকল্প ও  পাইলট কার্যক্রমের সাফল্য চ্যালেজ ও করণীয় বিষয়ে বিশ্লেষন সভা

টঙ্গী বন্ধু সমাজ কল্যাণ সংস্থার পরিচিতি সভা অনুষ্ঠিত

রিপোর্টারের নাম / ১৫৭ টাইম ভিউ
আপডেট : রবিবার, মে ১৯, ২০২৪, ১:৫৯ অপরাহ্ণ

মোঃ নাসির উদ্দিন গাজীপুর জেলা প্রতিনিধি

 

 

টঙ্গীতে সমাজসেবা মূলক স্বেচ্ছাসেবী সংগঠন টঙ্গী বন্ধু সমাজ কল্যান সংস্থার নব নির্বাচিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার টঙ্গী কলেজ গেট এলাকার এনএফসি 2.0 চাইনিজ রেস্তোরায় এই সভা অনুষ্ঠিত হয়।

 

সংগঠনের প্রধান উপদেষ্টা অমল চন্দ্র ঘোষের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর যুবলীগের আহ্বায়ক কামরুল আহসান সরকার রাসেল। টঙ্গী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সিনিয়র সাংবাদিক কালিমুল্লাহ ইকবালের সঞ্চালনায় সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন গাসিক ৫৬নং ওয়ার্ড কাউন্সিলর আবুল হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গাজীপুর সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক এম এ সালাম শান্ত, গাজীপুর মহানগর ছাত্রলীগের সভাপতি মোশিউর রহমান সরকার বাবু, ৪৯নং ওয়ার্ড কাউন্সিলর আমির হামজা, সাবেক ছাত্রলীগ নেতা রাজিব হায়দার সাদিম, টঙ্গি পূর্ব থানা যুবলীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী লিটন উদ্দিন সরকার,অত্র সংগঠনের সদ্য সাবেক সভাপতি সুজন সারোয়ার।

 

প্রধান অতিথির বক্তব্যে কামরুল আহসান সরকার রাসেল বলেন, মানবিক সেবায় এই সংগঠন বিগত পাঁচ বছর যাবৎ যেভাবে সমাজের দুঃস্থ অসহায় ছিন্নমূল মানুষের পাশে দাড়িয়ে কাজ করে যাচ্ছে তা সত্যি প্রসংসার দাবীদার। এই সংগঠন পরিচালিত হচ্ছে একদল সংবাদ কর্মীর নেতৃত্বে। আমরা বিশ্বাস করি এভাবেই এই সংগঠন সবসময় তাদের কার্যক্রম দিয়ে সাধারণ মানুষের মন জয় করে নেবে। সংগঠনের উত্তরোত্তর সাফল্য কামনা করেন তিনি।

 

অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন সংগঠনের উপদেষ্টা খোরশেদ আলম ও প্রতিষ্ঠাতা সাবেক সভাপতি জাহাঙ্গীর আকন্দ। সার্বিক সহযোগিতায় ছিলেন, সংগঠনের নবনির্বাচিত সভাপতি মোঃ আল-আমিন হোসেন,সহ সভাপতি মোস্তফা মিয়া, সাধারণ সম্পাদক শেখ রাজিব হাসান, সাংগঠনিক সম্পাদক হাজী বাবলুসহ নবনির্বাচিত পরিষদের নেতৃবৃন্দ ও অত্র সংগঠনের সদস্যবৃন্দ।

 

সভা শেষে প্রধান নির্বাচন কমিশনের কমল চন্দ্র ঘোষ এর নেতৃত্বে নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের সবাইকে ফুল দিয়ে বরণ করে নেন প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর