বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০২:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
দেশের বাজারে বিক্রি শুরু অপো এ৬ ইভি খাতে দক্ষতা বাড়াতে এনইভি মেকানিক ট্রেনিং প্রোগ্রাম চালু করল বিওয়াইডি শিক্ষা প্রতিষ্ঠানে অতীতের মত দলাদলি আর চলবে না – ভিসি জাতীয় বিশ্ববিদ্যালয় শ্রীপুরে বীর মুক্তিযোদ্ধা আইনজীবি শিক্ষক এবং বিভিন্ন পেশার ৫২ জন বিশিষ্ট ব্যক্তি বিএনপিতে যোগদান কালীগঞ্জে আলোর পথ ফাউন্ডেশন ফুটবল টুনামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত  সাপাহার জবই বিল অতিথি পাখির কলতানে মুখরিত বাউবিতে চালু হলো ‘স্কুল অব ল’ডীনের দায়িত্ব পেলেন ড. নাহিদ ফেরদৌসী শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অনিয়ম ও দুর্নীতির অভিযোগের ভিত্তিতে দুদকের অভিযান  হুয়াওয়ের কর্মী ও তাঁদের পরিবার নিয়ে আয়োজিত হলো ‘স্পোর্টস অ্যান্ড ফ্যমিলি ডে ২০২৫’ উলিপুর উপজেলা সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ এর কমিটি গঠন-

টঙ্গী সরকারি কলেজ ছাত্রদলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত

রিপোর্টারের নাম / ৯৬ টাইম ভিউ
আপডেট : মঙ্গলবার, এপ্রিল ২৯, ২০২৫, ১১:৪৫ অপরাহ্ণ

মোঃ নাসির উদ্দীন গাজীপুর প্রতিনিধি

 

শিক্ষার্থীদের মতামতের ভিত্তিতে কমিটি গঠনের লক্ষ্যে টঙ্গী সরকারি কলেজ ছাত্রদলের কর্মী সম্মেলন ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার ( ২৯ এপ্রিল ) দুপুরে কলেজ প্রাঙ্গনে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।গাজীপুর মহানগর ছাত্রদলের সভাপতি রুহানুজ্জামান শুক্কুরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান মিরনের সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের সহসভাপতি এইচ এম আবু জাফর।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যুগ্ম সাধারণ সম্পাদক এনামুল হক এনাম ও শাহরিয়ার হক মজুমদার শিমূল।

 

এসময় বক্তারা বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল শহীদ জিয়ার আদর্শের সংগঠন। এই সংগঠনে কোন দুষ্কৃতিকারী, মাদকসেবীর স্থান হবে না। গনতন্ত্রের জননী বেগম খালেদা জিয়া ও তারণ্যের প্রতীক দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে ছাত্রদল সু সংগঠিতভাবে দীর্ঘ ষোল বছর ফ্যাসিস্ট হাসিনার নির্যাতন, ঘুম, খুন, সহ্য করে আন্দোলন সংগ্রাম চালিয়ে গেছে। কোন অপশক্তির কাছে ছাত্রদল মাথা নত করিনি ভবিষ্যতেও করবে না। সারাদেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার মান উন্নয়নে ও দেশ নায়ক তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে ছাত্রদল কাজ করে যাচ্ছে।

 

পদ প্রত্যাশীদের উদ্দেশ্যে তারা আরো বলেন, শিক্ষা প্রতিষ্ঠানে ইভটিজিং, মাদক সেবন, দখলবাজ, চাঁদাবাজের স্থান হবে না। অন্য কোন সংগঠন থেকে সুসময়ের কোকিল হয়ে ছাত্রদলের পদ পাওয়া যাবে না।

 

 

এসময় আরো উপস্থিত ছিলেন, গাজীপুর মহানগর ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এস এম মোমিনুর রহমান, সহ সভাপতি সাইফুল ইসলাম শামীম, সাংগঠনিক সম্পাদক মাসুম হোসেন, দপ্তর সম্পাদক বোরহান প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর