শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০১:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
দুর্গাপুরে পথচারী ও অসহায়দের মাঝে স্বচ্ছ প্রেসক্লাবের ইফতার বিতরণ বগুড়া ও খুলনায় ইল্লিয়ীনের মাল্টি-ব্র্যান্ড স্টোরের যাত্রা শুরু সংসদের প্রথম অধিবেশনে কুমিল্লা-৯ এমপি আবুল কালামের যোগদান উপলক্ষে লাকসামে দোয়া ও ইফতার মাহফিল সড়ক দুর্ঘটনায় পরিবারের ১৩ জন নিহত, প্রধানমন্ত্রীর ও পরিবেশ প্রতিমন্ত্রী’র শোক ও সমাবেদনা  গাজীপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দোয়া চাইলেন সহ: অধ্যাপক ফরহাদ মাহমুদ তালুকদার গাজীপুরে রাতভর সাঁড়াশি অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত পলাতক আসামি সহ ৩৩ জন আটক কয়রায় মানবেতর বন্ধু সংগঠনের ইফতার মাহফিল শ্রীপুর রিপোর্টার্স ক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত  আমিরাতে হেলিকপ্টার দূর্ঘটনায় শহীদ সাইদ রশিদ আল বালুশির মৃত্যুতে সমবেদনা জানিয়েছেন হাজ্জা বিন জায়েদ ভেড়ামারায় ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান, ২ প্রতিষ্ঠানকে জরিমানা

টঙ্গী সিটি প্রেসক্লাবের সভাপতি ও কালবেলা পত্রিকার টঙ্গী প্রতিনিধি কে প্রাণনাশের হুমকি

রিপোর্টারের নাম / ৩৩০ টাইম ভিউ
আপডেট : মঙ্গলবার, অক্টোবর ৩, ২০২৩, ৭:১৫ অপরাহ্ণ

মোঃ আবু হাসান

 

গাজীপুর মহানগরী টঙ্গী সিটি প্রেসক্লাবের সভাপতি ও বাংলাদেশের স্বনামধন্য জাতীয় দৈনিক কালবেলা পত্রিকার টঙ্গী প্রতিনিধি সিনিয়র সাংবাদিক মোঃ মহিন উদ্দিন রিপন কে মুঠোফোনে অকথ্য ভাষায় গালিগালাজ ও হত্যার হুমকি সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছবি ব্যবহার করে কূ-রুচিকর মন্তব্য ছড়ানোর অভিযোগ পাওয়া গেছে।রবিবার (১ অক্টোবর) বিকালে সাংবাদিক মোঃ মহিন উদ্দিন রিপনের মুঠোফোনে ফোন অজ্ঞাতনামা মোবাইল ফোন থেকে কল করে মাসুম নামে পরিচয় দিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ ও প্রাণনাশের হুমকি প্রদান করা হয়। এঘটনায় ভূক্তভোগী গাজীপুর মেট্রোপলিটন টঙ্গী পূর্ব থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। অভিযুক্তরা হলেন, মোঃ আওলাদ হোসেন (৪৭) ও তার সহদর মাসুম (৩৫), পিতা: মৃত মতিউর রহমান মতি। তারা বর্তমানে গাজীপুর মহানগরীর টঙ্গী পশ্চিম থানাধীন আউচপাড়া এলাকার বাসিন্দা।

অপর আরেক অভিযুক্ত হলেন, আব্দুল খালেক উরফে শ্রাবণ আহমেদ সুমন (৩৯), পিতা: ইলিয়াস মিয়া। সে বর্তমানে টঙ্গী পূর্ব থানাধীন হিমারদিঘি এলাকার বাসিন্দা। জানা যায়, অভিযুক্তরা সমাজের ঘৃণিত, খারাপ প্রকৃতার লোক ও তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক অভিযোগ ও মামলা রয়েছে। অভিযুক্তরা বিভিন্ন পন্থায় সম্মানি লোকদের সম্মান ক্ষুন্ন করা এবং তাদের হেয়প্রতিপন্ন করাই তাদের প্রধান উদ্দেশ্য।
এবিষয়ে সিনিয়র সাংবাদিক মোঃ মহিন উদ্দিন রিপন বলেন, আমি দীর্ঘদিন যাবৎ সুনাম ও নিষ্ঠার সাথে দেশ ও জাতির কল্যাণে সাংবাদিকতা করে যাচ্ছি। কতিপয় কিছু লেবাসধারী সন্ত্রাসীরা আমার মুঠোফোনে অকথ্য ভাষায় গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দেয়া সত্যিই হৃদয়বিদারক। আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি অতি দ্রুত যেনো দোষীদের আইনের আওতায় আনা হয়। এ বিষয়ে টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ মোঃ মুস্তাফিজুর রহমান বলেন, বিষয়টি সম্পর্কে অবগত আছি। থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর