রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ০৭:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
নবীন প্রবীণ জনকল্যাণ সংস্থার নির্বাহী সদস্য মোঃ নুরুজ্জামানকে সংবর্ধনা সাদুল্লাপুরে অপহরণ মামলায় প্রধান আসামি গ্রেফতার, তরুণী উদ্ধার  কয়রায় সাংবাদিকদের সাথে নবাগত ওসি জাহিদুল ইসলামের মতবিনিময়  গাকৃবিতে খাদ্য নিরাপত্তায় আন্তর্জাতিক সম্মেলনের সফল সমাপ্তি বাউবির বিএড ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত – পরিদর্শন করলেন উপাচার্য ড. এ বি এম ওবায়দুল ইসলাম ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদির ওপর হামলার প্রতিবাদে গাজীপুরে বিএনপির বিক্ষোভ মিছিল  গাজীপুরের শ্রীপুরে মায়ের ওপর নির্যাতন: মাদকাসক্ত যুবককে মাটিতে পুঁতে শাস্তি দিল এলাকাবাসী  ভেড়ামারা অস্থায়ী কার্যালয় থেকে দৈনিক লালন কণ্ঠ পত্রিকা ও জাতীয় সাপ্তাহিক অন্ধকার জগৎ পত্রিকার কার্ড বিতরণ  নিবন্ধন পেল ‘বাংলা এফএম’ হাদির ওপর হামলার প্রতিবাদে শ্রীপুরে যুবদলের মিছিল ও সমাবেশ

টাঙ্গাইলের মধুপুরে দিনব্যাপী প্রাণিসম্পদ মেলা অনুষ্ঠিত 

রিপোর্টারের নাম / ১৩৫ টাইম ভিউ
আপডেট : শনিবার, ফেব্রুয়ারি ২৫, ২০২৩, ৩:০৮ অপরাহ্ণ

আঃ হামিদ মধুপুর (টাঙ্গাইল)প্রতিনিধিঃ

 

টাঙ্গাইলের মধুপুরে প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প এর সহযোগিতায় প্রাণীসম্পদ অধিদপ্তর কর্তৃক উপজেলা পর্যায়ে দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী মেলা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার(২৫ ফেব্রুয়ারী) সকাল ১০ টায় মধুপুর উপজেলা চত্বরে অনুষ্ঠিত প্রদর্শনী মেলার উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সরোয়ার আলম খান আবু।

মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীমা ইয়াসমীন এর সভাপতিত্বে অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি খন্দকার শফি উদ্দিন মনি, সহকারী কমিশনার (ভুমি) জাকির হোসাইন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ষষ্ঠীনা নকরেক, মির্জাবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাদিকুর ইসলাম সাদিকসহ বিভিন্ন এলাকা থেকে আগত খামারিগন উপস্থিত ছিলেন।

স্মার্ট বাংলাদেশ গড়ার বিনির্মাণে পুষ্টি,মেধা,দারিদ্র্য বিমোচনে প্রাণিসম্পদের গুরুত্ব ও বৃদ্ধি করণে নানাদিক তুলে ধরে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ বিপ্লব কুমার পাল।

এ প্রদর্শনীতে ৩২টি ষ্টলে উন্নত জাতের গবাদিপশু, সৌখিন প্রিয়পাখি, উন্নত জাতের ছাগল, হাস, মোরগ-মুরগি এবং নানান জাতের কবুতরসহ বিভিন্ন প্রজাতির প্রাণী প্রদর্শন করা হয়।

মেলার সবচেয়ে বড় আকর্ষণ ছিলো বাহাদুর নামের বিশাল আকারের একটি ষাঁড় গরু।

অনুষ্ঠান সঞ্চালনা করেন এলইও ডাঃ জাহিদুল ইসলাম এবং সার্বিক সহযোগিতায় ছিলেন-এলএসপি নুরুল ইসলাম, মীর আমিমুল রাজী সাব্বির।

বিকেলে স্টল পরিদর্শন শেষে প্রদর্শনীতে অংশ নেওয়া নানা ইভেন্টে শ্রেষ্ঠ খামারিদের পুরস্কৃত করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর