সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
বগুড়ার শেরপুরে দায়িত্ব পালনকালে ট্রাকচাপায় ফায়ার ফাইটার নিহত, পৃথক দুর্ঘটনায় গুরুতর আহত ২   একুশের চেতনা ছড়িয়ে দিতে অপোর ‘২১-এর চেতনায় ২১ টাকায় ফোন’ ক্যাম্পেইন চালু ভেড়ামারায় দোকানে ভাঙরচুর, লুটপাট ও মিথ্যা মামলা করার দাবিতে প্রতিবাদ ও মানববন্ধন  রংপুর ৩, ৪ ও ৬ আসনের পরাজিত বিএনপির প্রার্থীরা নেতাকর্মীদের নিয়ে ডিসি অফিস ঘেরাও ভোট গননার দাবিতে শ্রীপুরের রাজনীতিতে আস্থার নাম: বিল্লাল হোসেন বেপারী কাশিমপুরে নির্মানের পরে ধসে পড়ল প্রায় ৩০ মিটার সড়ক দল নয়. পরিচয় নয় ন্যায়বিচারের পক্ষে দাঁড়ানোই আমার একমাত্র লক্ষ্য ডা. মোতাছিম বিল্লাহ আলম শ্রীপুরে সংবাদকর্মীর বিরুদ্ধে ফেসবুকে মিথ্যা অপপ্রচারের অভিযোগে থানায় জিডি ভেড়ামারায় নির্বাচন পরবর্তী বিএনপি’র দু’গ্রুপের পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন ও মানববন্ধন  কোনাবাড়ীতে ধানের শীষে ভোট দেওয়ায় ভাড়াটিয়া দম্পতির উপর হামলার অভিযোগ

টাঙ্গাইলের মধুপুরে ৮৬ ব্যাচের পুনর্মিলনী/২০২৪ অনুষ্ঠিত

রিপোর্টারের নাম / ১৩৮ টাইম ভিউ
আপডেট : রবিবার, ফেব্রুয়ারি ১১, ২০২৪, ৭:২০ অপরাহ্ণ

আঃ হামিদ, মধুপুর টাঙ্গাইল প্রতিনিধি।

 

টাঙ্গাইলের মধুপুর রানী ভবানী মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের ৮৬ ব্যাচের সহপাঠীদের নিয়ে আয়োজিত “ফিরে দেখা শৈশব” শিরোনামে দিনব্যাপী এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শনিবার(১০ফেব্রুয়ারী) মধুপুর উপজেলাধীন মির্জাবাড়ি ইউনিয়নের দড়িহাসিল গ্রামের নকশা ফিশারীজ নামক স্থানে দিনব্যাপী এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, লেঃ কর্নেল(অবঃ) আসাদুল ইসলাম আজাদ।
দীর্ঘ ৩৮ বছর পর সহপাঠীদের কাছে পেয়ে আনন্দে উদ্ভাসিত হয়ে উঠে সকলে। ৮৬ ব্যাচের প্রায় ৭০জন সহপাঠী একত্রিত করতে পেড়ে অনুষ্ঠান শতভাগ স্বার্থক হয়েছে বলে জানান আয়োজকগন।
অনুষ্ঠান শুরু হয় পবিত্র কোরআন থেকে তেলওয়াত এবং গীতাপাঠের মধ্য দিয়ে। পরবর্তীতে ৮৬ ব্যাসের যারা ইন্তেকাল করেছেন এবং যারা অসুস্থতার কারণে অনুষ্ঠানে উপস্থিত হতে পারেনি তাদের সকলের জন্য দোয়া করা হয়। এরপর এক-এক করে সকলের পরিচিতি ও সাংসারিক জীবন বৃত্তান্ত তুলে ধরেন।
৮৬ ব্যাসের প্রধান আয়োজক লেঃ কর্নেল(অবঃ)আসাদুল ইসলাম আজাদ জানান, আমরা আগামীতে আরও জাঁকজমকপূর্ণ ভাবে পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করা হবে, যেখানে স্ত্রী সন্তানদের সাথে রেখে একটি ব্যতিক্রমধর্মী বিশাল মিলন মেলার আয়োজন করা হবে। যা হবে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি দৃষ্টান্ত স্বরূপ।
অনুষ্ঠানের ২য় পর্বে ছিলো স্থানীয় ও টেলিভিশন শিল্পীদের সমন্বয়ে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও লাকী কুপন ড্র।
উক্ত অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন, মোঃ বছির আহম্মেদ, মোঃ খালিদুল ইসলাম (খোকন), মোঃ মোশারফ হোসেন ফকির, শাহ আলম খান হীরা, জাকির হোসেন বাচ্চু, মোঃ আসাদুজ্জামান ও লেবু সহ আরও অনেকে। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন মোঃ বছির আহম্মেদ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর