শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১:৫২ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
জাতীয় পার্টি চাঁদাবাজি দখলবাজি করে নাই. রংপুরে নিজ আসনে জিএম কাদের রাজশাহী-২ আসনে বিএনপি’র প্রার্থীর পক্ষে মহানগর যুবদলের গণসংযোগ গাজীপুরে দিনব্যাপী আইডিয়াল পিঠা উৎসব অনুষ্ঠিত  বীরমুক্তিযোদ্ধা হারুন অর রশিদ টেংরা মেম্বার স্মৃতি ফুটবল ফাইনাল খেলা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠিত নির্বাচিত হলে কার্ডের পরিবর্তে জনগণের হাতে “কাজ” তুলে দেব-শেরপুরে পথসভায় জামায়াত আমির, ডা: শফিকুর রহমান শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ফুলের সমারোহ: আধুনিকায়ন ও নান্দনিকতায় বদলে গেছে চিরচেনা দৃশ্য অবশেষে বিচারের কাঠগড়ায় সাংবাদিক তুহিনের খুনিরা দেশকে কিছু দেয়ার মাধ্যমে জীবনের সার্থকতা খুজে বের করতে হবে, চট্টগ্রাম জেলা প্রশাসক উচ্চ শিক্ষাকে কর্মমুখী করতে কাজ করছে জাতীয় বিশ্ববিদ্যালয়-ভিসি জাতীয় বিশ্ববিদ্যালয় শ্রীপুরের বরমীতে বিএনপির নির্বাচনী তৎপরতা: গিলাশ্বর কেন্দ্রে ৬০ সদস্যের শক্তিশালী কমিটি গঠন

টাঙ্গাইলে প্রমিত বাংলা ভাষার প্রয়োগ শীর্ষক দুদিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত 

বিশ্বজিৎ চক্রবর্তী টাঙ্গাইল জেলা প্রতিনিধি  / ৫২ টাইম ভিউ
আপডেট : শুক্রবার, আগস্ট ২৯, ২০২৫, ৩:১৭ অপরাহ্ণ

বিশ্বজিৎ চক্রবর্তী টাঙ্গাইল জেলা প্রতিনিধি 

 

আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট-এর আয়োজনে প্রাথমিক শিক্ষায় প্রমিত বাংলা ভাষার প্রয়োগ শীর্ষক দুদিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গত ২৭ ও ২৮ আগস্ট টাঙ্গাইলের সার্কিট হাউজ সম্মেলন কক্ষে এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়। দুদিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করেন টাঙ্গাইলের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট শরীফা হক।আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট-এর পরিচালক অধ্যাপক ড. মুহাম্মদ আসাদুজ্জামানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে

উপস্থিত ছিলেন আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট-এর উপসচিব, অতিরিক্ত পরিচালক (ভাষা) মোহাম্মদ নূরে আলম সিদ্দিকী, স্থানীয় সরকার, টাঙ্গাইলের উপপরিচালক (উপসচিব) মোঃ শিহাব রায়হান, টাঙ্গাইল কুমুদিনী সরকারি কলেজের ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ আকতার হোসেন ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. সাহাব উদ্দিন।

স্বাগত বক্তব্য রাখেন আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট-এর উপসচিব, অতিরিক্ত পরিচালক (প্রশাসন) আবুল কালাম।

 

সমাপনী দিনে (২৯ আগস্ট) আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট-এর পরিচালক অধ্যাপক ড. মুহাম্মদ আসাদুজ্জামানরে সভাপতিত্বে প্রশিক্ষণার্থীদের পুরস্কার ও সনদ বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট-এর অতিরিক্ত পরিচালক(প্রশাসন)আবুল কালাম ও অতিরিক্ত পরিচালক (ভাষা) মোহাম্মদ নূরে আলম সিদ্দিকী। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শিশু হাসপাতালের অধ্যাপক ডা. মো. আতিকুল ইসলাম ও সময়ের সাত্যিকণ্ঠ-সম্পাদক কবি আযাদ কামাল। এছাড়াও উপস্থিত ছিলেন প্রশিক্ষণ কর্মশালার প্রশিক্ষক বিশিষ্ট আবৃত্তিশিল্পী বি এম হারিস ও অধ্যাপক মো. লুৎফর রহমান।উল্লেখ্য যে,টাঙ্গাইলের বিভিন্ন উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫০(পঞ্চাশ)জন শিক্ষক-প্রশিক্ষণার্থী এ প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর