সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০৩:২৪ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
খুলনার কপিলমুনিতে আরব আমিরাত সরকারের ত্রাণ ও কম্বল বিতরণ গাজীপুর-৩ আসনে ডা. রফিকুল ইসলাম বাচ্চুর প্রার্থিতা বৈধ ঘোষণা রংপুরে পুলিশের বিশেষ অভিযানে ১৬৮ লিটার চোলাই মদ জব্দ গ্রেফতার-১ বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতে উন্মোচিত হলো ১২০x জুমসহ অপো রেনো১৫ সিরিজ ফাইভজি আয়োজিত হলো নারী নেতৃত্ব ও ক্ষমতায়ন বিষয়ে সংলাপ রোজার আগে নিত্যপণ্যের মূল্যবৃদ্ধিতে ভোক্তাদের মধ্যে উদ্বেগ বাড়ছে সোনাতলায়, মাত্র ৫০ দিনে কুরআনের হাফেজ হলো ১০ বছরের আব্দুর রহমান সংস্কার চান তাহলে উত্তরটা “হ্যাঁ” বলতে হবে: রিজওয়ানা হাসান শ্রীপুরে ব্রহ্মপুত্র এক্সপ্রেসের যাত্রা বিরতি ও টিকিট বিক্রয় কার্যক্রমের শুভ উদ্বোধন গাজীপুর-৩ আসনে জোটের প্রার্থী নিয়ে তৃণমূলে ক্ষোভ, আলোচনায় ‘বহিরাগত’ ইস্যু

টাঙ্গাইলে ১ হাজার ৬৮টি শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণের উদ্বোধন করেছেন ঢাকা বিভাগীয় কমিশনার 

বিশ্বজিৎ চক্রবর্তী টাঙ্গাইল জেলা প্রতিনিধি  / ৭৬ টাইম ভিউ
আপডেট : শুক্রবার, আগস্ট ১৫, ২০২৫, ৫:২৬ অপরাহ্ণ

বিশ্বজিৎ চক্রবর্তী টাঙ্গাইল জেলা প্রতিনিধি 

 

“সচেতন নাগরিকের অঙ্গীকার, প্রকৃতি ও পৃথিবী রক্ষা “-এই শ্লোগানে জেলার ১২টি উপজেলার ১ হাজার ৬৮টি শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

 

বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় একযোগে মাধ্যমিক-উচ্চ মাধ্যমিক, মাদ্রাসা, ভোকেশনাল ও টেকনিক্যালসহ মোট ১ হাজার ৬৮টি শিক্ষাপ্রতিষ্ঠানে চার হাজার বৃক্ষরোপণের উদ্যোগ নেয়া হয়েছে।

 

টাঙ্গাইল শহরের বিন্দুবাসিনী বালক উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে শিক্ষার্থীদের নিয়ে বিদ্যালয় প্রাঙ্গণে একটি কৃষ্ণচূড়া, একটি জারুল ও একটি সোনালু গাছ রোপণের মাধ্যমে এ কর্মসূচির শুভ উদ্বোধন করেন, ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী।

 

এ সময় উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক শরীফা হক, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল্লাহ আল মামুন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) সঞ্জয় কুমার মহন্ত, শিক্ষক-শিক্ষিকা,শিক্ষার্থী এবং বিভিন্ন ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার গণমাধ্যমকর্মীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর