বিশ্বজিৎ চক্রবর্তী টাঙ্গাইল জেলা প্রতিনিধি
ঢাকা ফারিয়া ও টাঙ্গাইল সদর ফারিয়ার সভাপতি প্রয়াত সিরাজুল ইসলামের অকাল মৃত্যুতে টাঙ্গাইল সদর ফারিয়ার উদ্যোগে এক স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৫ সেপ্টেম্বর) এই আয়োজনটি হয়।
সদর ফারিয়ার ভারপ্রাপ্ত সভাপতি জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মেহেদী হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা সভাপতি আনিছুর রহমান, জেলা সম্পাদক নাছিমুজ্জামান রিপন, টাঙ্গাইল জেলা ফারিয়ার সাংগঠনিক সম্পাদক ও কেন্দ্রীয় ফারিয়ার আসন্ন নির্বাচনে সাংগঠনিক সম্পাদক পদপ্রার্থী শাহানুর আহমেদ সোহাগ, জেলা যুগ্ম সম্পাদক কামরুজ্জামান রাসেল এবং ভূঞাপুর উপজেলা ফারিয়ার সম্পাদক হাবিবুর রহমান সনেট।
এছাড়াও সদর ফারিয়ার সাব-কমিটির নেতৃবৃন্দ সভায় বক্তব্য রাখেন। স্মরণসভা শেষে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।