সোমবার, ১২ জানুয়ারী ২০২৬, ১১:৪৯ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
রংপুরে মধ্যপানে দু-জনের মৃত্যু মাদক ব্যবসায়ী গ্রেফতার ভেড়ামারায় ৫ দিনব্যাপী স্কাউটস পিএল কোর্স শুরু, পরিদর্শনে শিক্ষা কর্মকর্তা টঙ্গীতে হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন অর্ধশতাধিক শ্রমিক! কুড়িগ্রামের রৌমারী সীমান্তে গুলি বাংলাদেশি যুবক কে আটক বিএসএফ এর বিরুদ্ধে বেগম খালেদা জিয়া বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক-ভিসি জাতীয় বিশ্ববিদ্যালয় শ্রীপুরে মাদক ব্যবসার প্রতিবাদ করায় এলাকাবাসীকে লাঠি নিয়ে মা-মেয়ের তাড়া বাউবিতে মুক্তিযুদ্ধভিত্তিক গবেষণা বৃত্তি চুক্তিপত্র স্বাক্ষর গবেষণা ও উদ্ভাবনমুখী শিক্ষা এবং প্রশাসনিক কার্যক্রমে ডুয়েট হবে সেন্টার অব এক্সিলেন্সঃডুয়েট উপাচার্য শ্রীপুরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত সমাজসেবার লাইসেন্সে অবৈধ ক্ষুদ্রঋণ ব্যবসা,এমআরএ অনুমোদন ছাড়াই অভয়নগরে চলছে সুদ ও কিস্তির দৌরাত্ম্য

টাঙ্গাইল সাংবাদিক ইউনিয়নের গঠন : দিনকালের শামীম সভাপতি ও এনটিভির মহব্বত হোসেন সাধারণ সম্পাদক 

বিশ্বজিৎ চক্রবর্তী টাঙ্গাইল জেলা প্রতিনিধি  / ৮৫ টাইম ভিউ
আপডেট : শুক্রবার, জুন ২০, ২০২৫, ৯:০২ অপরাহ্ণ

-বিশ্বজিৎ চক্রবর্তী টাঙ্গাইল জেলা প্রতিনিধি

 

টাঙ্গাইল সাংবাদিক ইউনিয়নের সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠান আজ ২০ জুন শুক্রবার সকাল ১১ টায় টাঙ্গাইল শহরের নিরালা ঘর চাইনিজ রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়।নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতা দৈনিক দিনকাল পত্রিকার স্টাফ রিপোর্টার শামসাদুল আখতার শামীম সভাপতি এবং এনটিভির স্টাফ করেসপন্ডেন্ট ও দৈনিক আমার দেশ পত্রিকার টাঙ্গাইল প্রতিনিধি মহব্বত হোসেন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

কমিটির অন্যান্য নির্বাচিতরা হলেন :- সহ-সভাপতি : মাই টিভির জেলা প্রতিনিধি মির্জা মাসুদ, যুগ্ম সম্পাদক : এশিয়ান টিভি ও বাংলাবাজার পত্রিকার টাঙ্গাইল প্রতিনিধি শফিকুজ্জামান খান মোস্তফা, কোষাধ্যক্ষ : বাসস, জি’টিভি, দৈনিক ভোরের আকাশের টাঙ্গাইল প্রতিনিধি মহিউদ্দিন সুমন, সাংগঠনিক সম্পাদক : আরটিভির টাঙ্গাইল প্রতিনিধি কামাল হোসেন এবং ক্রীড়া সম্পাদক : দৈনিক আমার দেশ পত্রিকার সখিপুর প্রতিনিধি আনোয়ার কবির।

 

এর আগে সকালে সাধারণ সভায় সভাপতিত্ব করেন দিনকাল পত্রিকার স্টাফ রিপোর্টার শামসাদুল আখতার শামীম। এতে অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি হামিদুল হক মোহন,দৈনিক সংবাদ পত্রিকার প্রবীণ সাংবাদিক বিমান বিহারী দাস ও যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল ফ্লোরিডা বিএনপির সাবেক সভাপতি নাসিম এম খান রুনু প্রমুখ।

 

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এনটিভি ও আমার দেশ পত্রিকার জেলা প্রতিনিধি মহব্বত হোসেন। উক্ত আয়োজনে জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত ৭০ জন সাংবাদিক উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর