সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০৩:১২ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
খুলনার কপিলমুনিতে আরব আমিরাত সরকারের ত্রাণ ও কম্বল বিতরণ গাজীপুর-৩ আসনে ডা. রফিকুল ইসলাম বাচ্চুর প্রার্থিতা বৈধ ঘোষণা রংপুরে পুলিশের বিশেষ অভিযানে ১৬৮ লিটার চোলাই মদ জব্দ গ্রেফতার-১ বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতে উন্মোচিত হলো ১২০x জুমসহ অপো রেনো১৫ সিরিজ ফাইভজি আয়োজিত হলো নারী নেতৃত্ব ও ক্ষমতায়ন বিষয়ে সংলাপ রোজার আগে নিত্যপণ্যের মূল্যবৃদ্ধিতে ভোক্তাদের মধ্যে উদ্বেগ বাড়ছে সোনাতলায়, মাত্র ৫০ দিনে কুরআনের হাফেজ হলো ১০ বছরের আব্দুর রহমান সংস্কার চান তাহলে উত্তরটা “হ্যাঁ” বলতে হবে: রিজওয়ানা হাসান শ্রীপুরে ব্রহ্মপুত্র এক্সপ্রেসের যাত্রা বিরতি ও টিকিট বিক্রয় কার্যক্রমের শুভ উদ্বোধন গাজীপুর-৩ আসনে জোটের প্রার্থী নিয়ে তৃণমূলে ক্ষোভ, আলোচনায় ‘বহিরাগত’ ইস্যু

টিপু মুনশির পিএস কারাগারে

রিয়াজুল হক সাগর, রংপুর / ৬৭ টাইম ভিউ
আপডেট : সোমবার, আগস্ট ১৮, ২০২৫, ৮:৫২ অপরাহ্ণ

রিয়াজুল হক সাগর, রংপুর

 

সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির ব্যক্তিগত সহকারী (পিএস) লাভলু মিয়াকে (২৮) গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার দিনগত রাত আড়াইটার দিকে রংপুরের কাউনিয়া উপজেলার সারাই ইউনিয়নের মদামুদন গ্রামের নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয় তাকে।

 

গ্রেপ্তার লাভলু মিয়া মদামুদন গ্রামের তইবুল খাঁর ছেলে। সোমবার বিকেলে তাকে আদালত কারাগারে পাঠিয়েছেন বলে জানিয়েছে রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানা পুলিশ।

 

রংপুর মেট্রোপলিটন পুলিশের হারাগাছ থানার পরিদর্শক (তদন্ত) মেহেদী হাসান বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা পুলিশের একটি দল মদামুদন গ্রামে অভিযান চালায়। এ সময় সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির ব্যক্তিগত সহকারী লাভলু মিয়াকে গ্রেপ্তার করে কোতোয়ালি থানায় নিয়ে যাওয়া হয়।

 

রংপুর মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান বলেন, ‘লাভলু মিয়াকে সনাতন জাগরণ মঞ্চের কেন্দ্রীয় মুখপাত্র ও ইসকন নেতা চিন্ময় দাস প্রভুর মুক্তির দাবিতে রংপুরে মিছিল চলাকালীন সংঘর্ষের ঘটনায় দায়ের করা মামলায় গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে আজ দুপুরে আদালতে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর