মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৬:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
ঢাকা প্রেসক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত শ্রীপুরে যুবককে পুড়িয়ে হত্যা: রহস্য উদঘাটন, গ্রেফতার ৬ ভেড়ামারায় বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত   জুলাই যোদ্ধা ও অসহায় পরিবারের পাশে দাঁড়ালো গাজীপুর সিটি কর্পোরেশন  এতিম ও অসহায় শিশুদের জন্য খাদ্যসামগ্রী বিতরণ অভয়নগরে সরকারি স্লাব লুটের অভিযোগ বিএনপি নেতা পিয়ার আলীর বিরুদ্ধে খাল খননের মাধ্যমে এই এলাকায় কৃষিতে বিপ্লব ঘটবে-প্রতিমন্ত্রী নুরুল হক নুর  শ্রীপুর পৌরসভার ৬নং ওয়ার্ডবাসীকে মেহেদী হাসান সরকারের অগ্রিম ঈদের শুভেচ্ছা কয়রায় সড়ক নির্মানের বিষয়ে মিথ্যা তথ্য প্রদান করে হয়রানীর অভিযোগ  ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে পড়ুক: শ্রীপুর পৌরবাসীর প্রতি বিএনপি নেতা বিল্লাল হোসেন বেপারীর শুভেচ্ছা

টেকনিশিয়ান ছাড়াই চলছে মেয়াদ বিহীন উৎপাদন

রিপোর্টারের নাম / ১৯৯ টাইম ভিউ
আপডেট : বুধবার, এপ্রিল ৫, ২০২৩, ৮:০৩ অপরাহ্ণ

রিয়াজুল হক সাগর, রংপুর :

 

৫ এপ্রিল বুধবার সকালে রংপুরের মীরগঞ্জ ও দেওয়ানটুলী এলাকায় অবস্থিত প্রাইড ফডস এবং জমজম ফিড মিলে তদারকি অভিযান পরিচালনা করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের রংপুর বিভাগীয় কার্যালয়। এতে নেতৃত্ব দেন উপ-পরিচালক জনাব মোঃ আজাহারুল ইসলাম (সিনিয়র সহকারী সচিব)। তাকে দাপ্তরিক ভাবে সহায়তা করেন সহকারী পরিচালক জনাব মোঃ বোরহান উদ্দিন।

সেখানে প্রাইড ফডস এ গিয়ে তারা দেখতে পান যে,ঐ প্রতিষ্ঠান টি বিএসটিআই এর সিল মোহর নকল করে নিজেরাই লাচ্ছা সেমাই এর প্যাকেটে সিল মেরে বাজার জাত করে আসছে। নিম্নমানের লাল রং লাচ্ছা সেমাই ও বুন্দিয়া তে ব্যবহার করে আসছিল। এছাড়াও সেখানে সীমাহীন নোংরা পরিবেশে খাদ্য প্রস্তুত করা হচ্ছিল।এ সময় র্যাব-১৩ এর উপস্থিতিতে এক পিকআপ লাচ্ছা সেমাই জব্দ করে ভোক্তা অধিকার আইনের ৪৩ ধারায় নগদ ত্রিশ হাজার টাকা জরিমানা করেন তিনি। ওদিকে জমজম ফিড মিলে তদারকি দল পৌঁছালে তারা দেখতে পান যে সেখানে ল্যাব টেকনিশিয়ান ছাড়াই উৎপাদিত হচ্ছে পশু খাদ্য এবং তাতে দেয়া হচ্ছে না কোন মেয়াদ ও খুচরা মূল্য। এরকম নানা অপরাধে অভিযুক্ত প্রতিষ্ঠান টি কে ভোক্তা অধিকার আইনের ৩৭ ধারার নগদ ত্রিশ হাজার টাকা জরিমানা করেন তিনি।

পুরো অভিযানে সহায়তা করে কনজ্যুমারস এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব), বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ (বইএফএসএ) এবং রেপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র্যা ব-১৩)।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর