শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০১:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
দুর্গাপুরে পথচারী ও অসহায়দের মাঝে স্বচ্ছ প্রেসক্লাবের ইফতার বিতরণ বগুড়া ও খুলনায় ইল্লিয়ীনের মাল্টি-ব্র্যান্ড স্টোরের যাত্রা শুরু সংসদের প্রথম অধিবেশনে কুমিল্লা-৯ এমপি আবুল কালামের যোগদান উপলক্ষে লাকসামে দোয়া ও ইফতার মাহফিল সড়ক দুর্ঘটনায় পরিবারের ১৩ জন নিহত, প্রধানমন্ত্রীর ও পরিবেশ প্রতিমন্ত্রী’র শোক ও সমাবেদনা  গাজীপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দোয়া চাইলেন সহ: অধ্যাপক ফরহাদ মাহমুদ তালুকদার গাজীপুরে রাতভর সাঁড়াশি অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত পলাতক আসামি সহ ৩৩ জন আটক কয়রায় মানবেতর বন্ধু সংগঠনের ইফতার মাহফিল শ্রীপুর রিপোর্টার্স ক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত  আমিরাতে হেলিকপ্টার দূর্ঘটনায় শহীদ সাইদ রশিদ আল বালুশির মৃত্যুতে সমবেদনা জানিয়েছেন হাজ্জা বিন জায়েদ ভেড়ামারায় ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান, ২ প্রতিষ্ঠানকে জরিমানা

ট্রাক্টরের ধাক্কায় শিশু বক্তা রায়হান আজাদীর মৃত্যু

রিপোর্টারের নাম / ৩১৮ টাইম ভিউ
আপডেট : মঙ্গলবার, জুন ২০, ২০২৩, ৪:৫৭ অপরাহ্ণ

সুন্দরগঞ্জ(গাইবান্ধা) প্রতিনিধিঃ 

 

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় অবৈধ ট্রাক্টরের (কাঁকড়া) ধাক্কায় মোটরসাইকেল আরোহী রংপুর বিভাগের শিশু বক্তা হাফেজ ক্বারী মাওলানা আবু রায়হান আজাদীর (২২) মৃত্যু হয়েছে।

 

সোমবার (১৯ জুন) দুপুরে সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম আজমিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

 

এর আগে, রোববার (১৮ জুন) দিবাগত রাতে উপজেলার রামজীবন ইউনিয়নের চৌরাস্তা (ফারুকের মোড়) নামক স্থানে এ ঘটনা ঘটে।

 

নিহত হাফেজ ক্বারী মাওলানা আবু রায়হান রংপুর তারাগঞ্জ উপজেলার বারাপুর গ্রামের হাফিজুল ইসলামের ছেলে।

 

স্থানীয়রা জানায়, উপজেলার পাঁচপীর বাজার মোটরসাইকেলযোগে শিশু বক্তা আবু রায়হান আজাদী সাদুল্লাপুর উপজেলার নলডাঙ্গার দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে রামজীবন ইউনিয়নের চৌরাস্তা (ফারুকের মোড়) নামক স্থানে পৌঁছিলে

বিপরীত দিক থেকে আসা একটি অবৈধ ট্রাক্টরের (কাঁকড়া) ধাক্কায় আবু রায়হান আজাদীর ঘটনাস্থলে মৃত্যু হয়। এসময় মোটরসাইকেল আরোহী মোফাজ্জল মিয়া ও তাজুল ইসলাম গুরুতর আহত হয়েছে। আহতরা সুুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।

 

ওসি কেএম আজমিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, এনিয়ে থানায় একটি ইউডি মামলা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর