সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৩:২০ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
এআই অটো জুম ফিচারে এবার ঈদুল ফিতরের গ্রুপ সেলফি তোলা আরও সহজ মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে শ্রীপুরে সাংবাদিকদের মানববন্ধন আমিরাতে বিরূপ পরিস্থিতির মধ্যেও প্রয়োজনীয় খাদ্য আমদানি অব্যাহত রেখেছে খুচরা বিক্রেতারা শ্রীপুরে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যু: হাসপাতাল সিলগালা করার নির্দেশ, পলাতক কর্তৃপক্ষ শ্রীপুরে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ, হাসপাতাল কর্তৃপক্ষের পলায়ন সুবর্ণচরে চলাচলের পথে বাঁধার প্রতিবাদে মানববন্ধন  গাজীপুরে অবৈধভাবে মাটি কাটার দায়ে ৬ জনকে কারাদ-ড্রামট্রাকও জব্দ কবি মাহমুদুল হাসান নিজামীর মৃত্যুতে সাফল্য সাহিত্য সংস্কৃতি পরিবারের শোক  শ্রীপুর পৌর বিএনপির সদস্য সচিব বিল্লাল হোসেন বেপারীর পক্ষ থেকে মাওনা চৌরাস্তা ছিন্নমূলদের মাঝে ইফতার বিতরণ ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এমপি আব্দুল গফুরের মতবিনিময় সভা অনুষ্ঠিত

ট্রেনে কাটা পড়ে একজনের দুই পা বিচ্ছিন্ন

রিপোর্টারের নাম / ১৫৯ টাইম ভিউ
আপডেট : সোমবার, মার্চ ২৭, ২০২৩, ৭:২৪ অপরাহ্ণ

রিয়াজুল হক সাগর, রংপুর

 

রেল লাইন পার হতে গিয়ে রংপুর রেলস্টেশনের প্লাটফর্মে ট্রেনে কাটা পড়ে রাজু মিয়া(২২) নামে এক যুবকের এক হাত ও দুই পা বিচ্ছিন্ন হওয়ার ঘটনা ঘটেছে। দুর্ঘটনার শিকার রাজু মিয়ার বাড়ি রংপুর নগরীর আশরতপুর।

সোমবার(২৭ মার্চ) বেলা ১১ টার দিকে রংপুর রেলস্টেশনের প্লাটফর্মেই এই ঘটনাটি ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর রেলওয় পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুর রহিম।

রংপুর রেলওয় পুলিশ ফাঁড়ির ইনচার্জ জানান, বেলা ১১ টার দিকে রংপুর রেলস্টেশনের প্লাটফর্মে একটি ট্রেন ধীরগতিতে থামার সময় রাজু মিয়া নামের ওই যুবক লাইন পার হওয়ার চেষ্টা করলে এই দুর্ঘটনায় পতিত হয়। পরে আশংকাজনকভাবে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে রেলওয়ে পুলিশ।

এ বিষয়ে রংপুর রেলস্টেশন মাষ্টার শংকর গাঙ্গুলী জানান, প্লাটফর্মে ট্রেন ধীরে চলে। এই সময়টা অনেকেই জীবনের ঝুকি নিয়ে রেল লাইন পার হওয়ার চেষ্টা করে। এই ঝুকি নেয়ার কারনে ওই যুবকের দুটি পা এবং একটি হাত বিচ্ছিন্ন হয়েছে। যা খুবই দুঃখজনক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর