সোমবার, ০৯ মার্চ ২০২৬, ১২:২৫ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
আমিরাতে বিরূপ পরিস্থিতির মধ্যেও প্রয়োজনীয় খাদ্য আমদানি অব্যাহত রেখেছে খুচরা বিক্রেতারা শ্রীপুরে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যু: হাসপাতাল সিলগালা করার নির্দেশ, পলাতক কর্তৃপক্ষ শ্রীপুরে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ, হাসপাতাল কর্তৃপক্ষের পলায়ন সুবর্ণচরে চলাচলের পথে বাঁধার প্রতিবাদে মানববন্ধন  গাজীপুরে অবৈধভাবে মাটি কাটার দায়ে ৬ জনকে কারাদ-ড্রামট্রাকও জব্দ কবি মাহমুদুল হাসান নিজামীর মৃত্যুতে সাফল্য সাহিত্য সংস্কৃতি পরিবারের শোক  শ্রীপুর পৌর বিএনপির সদস্য সচিব বিল্লাল হোসেন বেপারীর পক্ষ থেকে মাওনা চৌরাস্তা ছিন্নমূলদের মাঝে ইফতার বিতরণ ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এমপি আব্দুল গফুরের মতবিনিময় সভা অনুষ্ঠিত শ্রীপুরে স্কুল ভবনে অনিয়ম-অভিযোগের সত্যতা মেলায় ভবন ভেঙে নতুন করে নির্মাণের নির্দেশ কয়রায় সুবিধা বঞ্চিত ১৬৫ বাঘ বিধবাদের মুখে হাসি ফুটাতে তুলে দেওয়া হলো ঈদ সামগ্রী

ঠাকুরগাঁওয়ের শ্বশান ঘাটের বন্ধ হওয়া রাস্তা খুলে দিলেন-এমপি-সুজন

রিপোর্টারের নাম / ১৩৪ টাইম ভিউ
আপডেট : মঙ্গলবার, জুলাই ৯, ২০২৪, ১১:৫২ অপরাহ্ণ

গীতি গমন চন্দ্র রায় গীতি স্টাফ রিপোর্টার

 

বিরোধের জেরে ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার হিন্দুদের একটি শ্বশান ঘাটের যাতায়াতের রাস্তা বন্ধ করে দেয় দুষ্কৃতকারীরা এতে ১০ দিন ধরে পথচারীদের চলাচল বন্ধ হয়ে যায়।শ্বশান ঘাটে যাতায়াতে সমস্যায় পড়েন স্থানীয় হিন্দু সম্প্রদায়ের লোকজনেরা।বিষয়টি নজরে আসার পরে ঘটনাস্থলে গিয়ে রাস্তা চলাচল স্বাভাবিক করেন ঠাকুরগাঁও-২ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মাজহারুল ইসলাম সুজন এমপি । ঘটনাটি ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার বড়পলাশবাড়ী ইউনিয়নের বোয়ালধার পুকুরপাড় শ্বশান ঘাট নিয়ে।

৯ জুলাই মঙ্গলবার দুপুরে ঠাকুরগাঁও -২ আসনের সংসদ সদস্য মাঝহারুল ইসলাম সুজন এমপি ঘটনাস্থলে উপস্থিত হয়ে চলাচলের রাস্তা খুলে দেন ১০ দিন থেকে বন্ধ রাখা রাস্তাটি।সেই সাথে জমি নিয়ে বিরোধ মিটাতে গঠন করে দিয়েছেন তদন্ত কমিটিও ।

যানা যায়,বড়বাড়ী ইউনিয়নের হরিপুর গ্রামে ১০ দিন আগে হিরকেন চন্দ্র পালের মা শান্তি বালা মারা গেলে বিরোধ চলা শ্বশানের জমিতে দাফন করেন,হিন্দু সম্প্রদায়ের লোকজন।পরের দিন বিরোধের জেরে শ্বশানে যাতায়াতের রাস্তার তিন পার্শ্বে বাশ দিয়ে যাতায়াত বন্ধ করে দেন ঐ এলাকার লোকজন।এবং এরপর থেকে ১০ দিন ধরে বন্ধ ছিল পথচারীদের চলাচল ও শ্বশানে হিন্দু সম্প্রদায়ের লোকজনের যাতায়াত।

 

তবে এবিষয়টি মাজহারুল ইসলাম সুজন এমপি কে অবগত করলে নিজেই ছুটে যান ঘটনাস্থলে। বন্ধ রাস্তার বাঁশ তুলে চলাচল স্বাভাবিক করে দেন তিনি।একই সাথে দুই সম্প্রদায়ের লোকজনের মধ্যে সম্প্রতি অটুট রাখতে জমির বিরোধ মীমাংসার ব্যবস্থা করে দেন তিনি।ঘটনাস্থলে এসে এমপির এমন উদ্যোগের প্রশংসা করেছেন সকলেই।এমপি সুজন বলেন,একটি রাস্তা দিয়ে সকলে যাতায়াত করে।সেটি বন্ধ থাকলে সকলের অসুবিধে হবে।জমি নিয়ে কারো সমস্যা থাকলে সেটা সমাধান হবে আইন আছে।তাই বলে রাস্তা বন্ধ করে দেয়া হবে বাঁশ দিয়ে এটা ঠিক নয়।আমি শুনামাত্র সেখানে গিয়ে বন্ধ রাস্তাটি খুলে দিয়েছি। সেই সাথে কমিটি করে দিয়েছি এবং প্রশাসনকে অবগত করেছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর