মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৯:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
ঢাকা প্রেসক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত শ্রীপুরে যুবককে পুড়িয়ে হত্যা: রহস্য উদঘাটন, গ্রেফতার ৬ ভেড়ামারায় বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত   জুলাই যোদ্ধা ও অসহায় পরিবারের পাশে দাঁড়ালো গাজীপুর সিটি কর্পোরেশন  এতিম ও অসহায় শিশুদের জন্য খাদ্যসামগ্রী বিতরণ অভয়নগরে সরকারি স্লাব লুটের অভিযোগ বিএনপি নেতা পিয়ার আলীর বিরুদ্ধে খাল খননের মাধ্যমে এই এলাকায় কৃষিতে বিপ্লব ঘটবে-প্রতিমন্ত্রী নুরুল হক নুর  শ্রীপুর পৌরসভার ৬নং ওয়ার্ডবাসীকে মেহেদী হাসান সরকারের অগ্রিম ঈদের শুভেচ্ছা কয়রায় সড়ক নির্মানের বিষয়ে মিথ্যা তথ্য প্রদান করে হয়রানীর অভিযোগ  ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে পড়ুক: শ্রীপুর পৌরবাসীর প্রতি বিএনপি নেতা বিল্লাল হোসেন বেপারীর শুভেচ্ছা

ঠাকুরগাঁওয়ে উৎপাদিত আম ইউরোপে রফতানি কার্যক্রমের উদ্বোধন

রিপোর্টারের নাম / ৩১৪ টাইম ভিউ
আপডেট : বুধবার, জুলাই ৫, ২০২৩, ৯:৪৭ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার:

 

ঠাকুরগাঁও জেলায় উৎপাদিত আম ইউরোপে রফতানি কার্যক্রমের উদ্বোধন করা হয়।

৫ জুলাই বুধবার ঠাকুরগাঁও জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে কার্যক্রমের উদ্বোধন করেন প্রধান অতিথি ঠাকুরগাঁও জেলা প্রশাসক মো: মাহবুবুর রহমান।

রফতানিযোগ্য আম উৎপাদন প্রকল্পের আওতায় ঠাকুরগাঁও জেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যৌথ আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ মো: সিরাজুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য দেন, প্রধান অতিথি ঠাকুরগাঁও জেলা প্রশাসক মো: মাহবুবুর রহমান,

বিশেষ অতিথি ঠাকুরগাঁও জেলা পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, ঠাকুরগাঁও জেলা আ’লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান মুহ: সাদেক কুরাইশী, ঢাকা খামারবাড়ি ডিএই’র রফাতনিযোগ্য আম উৎপাদন প্রকল্পের পরিচালক মো: আরিফুর রহমান, ঠাকুরগাঁও প্রেসক্লাব সভাপতি মনসুর আলী, ঠাকুরগাঁও জেলা আ’লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম স্বপন, ঠাকুরগাঁও সদর উপজেলা কৃষি অফিসার কৃষ্ণ রায়, ইউরোপে আম রফতানিকারক প্রতিষ্ঠান গ্লোবাল ট্রেড লিংক কোম্পানীর সিইও মো: কাওসার আহম্মেদ রুবেল, কোম্পানীর কর্মকর্তা রাজিয়া সুলতানা, চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্টির পরিচালক মামুন উর রশিদ, আম চাষী মো: ছোট, জিয়াউর রহমান, নুর আলম প্রমুখ।

অনুষ্ঠানে ঠাকুরগাঁও জেলা প্রশাসন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বিভিন্ন কর্মকর্তা, রাজনৈতিক, সামাজিক ব্যক্তি, আম উৎপাদনকারী কৃষকসহ জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় ঠাকুরগাঁও জেলায় উৎপাদনকৃত বিভিন্ন প্রজাতির আম প্যাকেটজাত করে রফতানিকারক প্রতিষ্ঠানের কর্মকর্তাদের তুলে দেন অতিথিবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর