রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০১:১৫ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
দল নয়. পরিচয় নয় ন্যায়বিচারের পক্ষে দাঁড়ানোই আমার একমাত্র লক্ষ্য ডা. মোতাছিম বিল্লাহ আলম শ্রীপুরে সংবাদকর্মীর বিরুদ্ধে ফেসবুকে মিথ্যা অপপ্রচারের অভিযোগে থানায় জিডি ভেড়ামারায় নির্বাচন পরবর্তী বিএনপি’র দু’গ্রুপের পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন ও মানববন্ধন  কোনাবাড়ীতে ধানের শীষে ভোট দেওয়ায় ভাড়াটিয়া দম্পতির উপর হামলার অভিযোগ তিস্তা বাচাই আন্দোলনের মুখ্য সমন্বয়ক দুলু নির্বাচিত হওয়ায় তিস্তাপাড়ের মানুষ উচ্ছ্বাস প্রকাশ ভেড়ামারায় অতর্কিত হামলায় প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত  বসন্ত-ভালোবাসা দিবস ঘিরে ফুলের দোকানে ভিড় নবনির্বাচিত এমপি প্রতিদ্বন্দ্বী পরাজিত প্রার্থী কে ফুলেল শুভেচ্ছা  ফুলে ফুলে সেজেছে বসন্ত যোগ্য পিতার উত্তরসূরি রাফসান ইসলাম: আবুল কালামের বিজয়ে নেপথ্য ভূমিকা

ঠাকুরগাঁওয়ে ট্রেনের সঙ্গে ট্রাকের সংঘর্ষ

রিপোর্টারের নাম / ৩৩৬ টাইম ভিউ
আপডেট : রবিবার, জানুয়ারি ২২, ২০২৩, ১:০৩ অপরাহ্ণ

মোঃ নাজমুল হাসান নাজির :

‌  ঠাকুরগাঁও সদর উপজেলার শিবগঞ্জ আমতলী এলাকায় রেলক্রসিংয়ে ট্রেনের সঙ্গে ট্রাকের সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় ট্রাকচালক সোহেল রানা (৪৫) গুরুতর আহত হয়েছেন। রোববার (২২ জানুয়ারি) দুপুরে ঢাকাগামী পঞ্চগড় এক্সপ্রেসের সঙ্গে ট্রাকের এই সংঘর্ষের ঘটনা ঘটে।আহত ট্রাকচালক সোহেল রানা উপজেলার আরাজি পস্তমপুর গ্রামের সোলায়মান আলীর ছেলে।ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ঠাকুরগাঁওয়ের স্টেশনমাস্টার সারোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে আহত ট্রাকচালককে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আর কেউ আহত বা নিহত হয়নি।

ট্রেনযাত্রী ফাহমিদ সরকার আনাম বলেন, শিবগঞ্জ রেলক্রসিং পার হওয়ার পর হঠাৎ ধাক্কা খেয়ে সামনে ঝুঁকে পড়ি। প্রথমে ভেবেছিলাম ট্রেনের ইঞ্জিনের কোনো সমস্যা হয়েছে। কিন্তু নেমে দেখি চারপাশে ধোঁয়া। সামনে একটি ট্রাক ভাঙা অবস্থায় রেললাইনে পড়ে আছে। আর ট্রাকচালকের মাথা ফেটে রক্ত বের হচ্ছে। পরে কয়েকজন তাকে হাসপাতালে নিয়ে যায়।ঠাকুরগাঁও রোড রেলস্টেশনের স্টেশনমাস্টার আক্তারুল ইসলাম বলেন, ঢাকাগামী পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি দুপুর ১টা ২০ মিনিটে স্টেশন থেকে ছেড়ে যায়। পরে শিবগঞ্জ আমতলী এলাকায় রেলক্রসিংয়ে ট্রাকের সঙ্গে সংঘর্ষ ঘটে। এ কারণে ট্রেন চলাচলে কিছুটা বিঘ্ন ঘটেছে। রেললাইনে থাকা ট্রাকটি সরানোর কাজ চলছে।

ঠাকুরগাঁও সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বলেন, দুপুরে এই দুর্ঘটনা ঘটে। এতে ট্রাকচালক গুরুতর আহত হয়েছেন। তাকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর