শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ১২:৫৫ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
ব্রি বিজ্ঞানী সমিতির নির্বাচনে ড. ইব্রাহিম সভাপতি ও ড. হাবিবুর সাধারণ সম্পাদক নির্বাচিত বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তি ও সুস্থতা কামনায় মোংলায় দোয়া মাহফিল শক্তিশালী ব্যাটারি ও রিভার্স চার্জিং সক্ষমতা নিয়ে এলো রিয়েলমি সি৮৫ ভেড়ামারা সরকারি কলেজের উদ্যোগে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ রংপুর বিভাগীয় ইজতেমায় ঠান্ডাজনিত কারনে ২ মুসল্লির মৃত্যু দেশটা ধংস হোক দশম গ্রেডের দাবিতে মধুপুরে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি নওরোজ পত্রিকার সম্পাদক শামসুল হক দুররানীর নিঃশর্ত মুক্তির দাবিতে টঙ্গীতে মানববন্ধন দেশের বাজারে বিক্রি শুরু অপো এ৬ ইভি খাতে দক্ষতা বাড়াতে এনইভি মেকানিক ট্রেনিং প্রোগ্রাম চালু করল বিওয়াইডি

ঠাকুরগাঁওয়ে ভূট্টা ক্ষেত থেকে এক নারীর মরদেহ উদ্ধার

রিপোর্টারের নাম / ১০৩ টাইম ভিউ
আপডেট : শনিবার, মার্চ ১৫, ২০২৫, ৭:৫৩ অপরাহ্ণ

এম এ সালাম রুবেল ঠাকুরগাঁও প্রতিনিধি:

 

 

ঠাকুরগাঁওয়ে ভূট্টা ক্ষেত থেকে রুমা আক্তার (৩০) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় স্বামী দেলোয়ার হোসেন (৪৫) পলাতক রয়েছেন।

 

 

আজ দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের ভাতগাঁও গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রুমা আক্তার ২ সন্তানের জননী।

 

 

পরিবার সূত্রে জানা যায়, বিয়ের প্রায় ১৪ বছর ধরে রুমা বিভিন্নভাবে স্বামীর কাছে নির্যাতনের শিকার। অন্য একটা মেয়ের সাথে অবৈধ সম্পর্ক ছিল দেলোয়ারের। জানতে পেরে প্রতিবাদ করায় পাশবিক নির্যাতন করে রুমাকে হত্যা করে ভূট্টা ক্ষেতে ফেলে দিয়েছে পালিয়েছে এমন অভিযোগ করেন তারা।

 

 

অন্যদিকে এ বিষয়ে দেলোয়ারের পরিবারের কেউ কথা বলতে রাজি হননি।  তবে এলাকাবাসীরা জানায়, মেয়েটি অনেক ভালো ছিল। দেলোয়ার একজন অটো চালক। বিভিন্ন কারণে রুমাকে মারধোর করতে দেখেছি আমরা। আজ বেলা ১২ টার দিকে আমরা ভাতগাঁও গ্রামে ভূট্টা ক্ষেতে রুমা নামে এই মহিলার লাশ দেখতে পেলে পুলিশকে খবর দেওয়া হয়।

 

 

রুমাকে যদি কেউ হত্যা করে থাকে তাহলে তাদের উপযুক্ত শাস্তির দাবি করেন পরিবারসহ এলাকাবাসীরা।

 

 

এ বিষয়ে ঘটনার সত্যতা নিশ্চিত করে ভূল্লী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দীন মোহাম্মদ বলেন, ঘটনা শুনেই আমরা এখানে এসেছি। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তদন্ত চলছে। পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর