শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর ৯০ তম জন্মবার্ষিকী উপলক্ষে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ঔষধ বিতরণ অনেকে ভূয়া ব্যালট ও সিল নিয়ে ভিতরে ঢুকতে পারে, সেদিকে লক্ষ্য রাখতে হবে – লায়ন ফরিদ গাজীপুর-৫ ,কালীগঞ্জে ১১ দলীয় জোটের জামায়াতে ইসলামীর প্রার্থীর ইশতেহার ঘোষণা ঊর্ধ্বমুখী দেশের নিত্যপণ্যের বাজার! পিছিয়ে নেই ফলের দামও দেশ পরিচালনায় অভিজ্ঞতা প্রয়োজন যা কেবল বিএনপি’র আছে -মোয়াজ্জেম হোসেন আলাল  দুবাইয়ে বাংলাদেশ কনস্যুলেটের প্রথম সচিব (প্রেস) মোহাম্মদ আরিফুর রহমানের বিদায় সংবর্ধনা ইউজিসির HEAT প্রকল্পে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের পেশাগত উন্নয়ন প্রশিক্ষণের সমাপনী ভেড়ামারার রায়টায় বিএনপি প্রার্থী ব্যারিষ্টার রাগিব রউফ চৌধুরীর পথসভা অনুষ্ঠিত পারবো না দিতে ধোকা  গাজীপুরের শ্রীপুরে মাওনা চৌরাস্তায় বিএনপির গণমিছিল অনুষ্ঠিত 

ঠাকুরগাঁওয়ে মাদকদ্রব্য মামলায় ১ জনের যাবজ্জীবন

রিপোর্টারের নাম / ৩২৩ টাইম ভিউ
আপডেট : সোমবার, জানুয়ারি ১৬, ২০২৩, ৪:০৭ অপরাহ্ণ

গীতি গমন চন্দ্র রায় গীতি স্টাফ রিপোর্টার :

ঠাকুরগাঁওয়ে মাদক মামলায় এক জনের যাবজ্জীবন রায় দিয়েছে আদালত।জানা যায়,ঠাকুরগাঁওয়ে মোঃওমর ফারুক ওরফে ফারুক(২৮)নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।তবে একইসঙ্গে ২ লাখ টাকা জরিমানার আদেশ প্রদান করেছেন আদালত।১৬ ই জানুয়ারী ২০২৩ দুপুরে ঠাকুরগাঁওয়ের বিজ্ঞ দায়রা জজ মামুনুর রশিদ ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ৩৬(১) ও ১৪ (গ) ধারায় অভিযোগ প্রমাণিত হওয়ায় এ রায় প্রদান করে।আর এ মামলায় অপর আসামি মোঃ রবিউল ইসলামকে খালাস দেওয়া হয়।

বিবরণে জানা যায়,২০২০ সালের ২৬ আগষ্ট রানীশংকৈল উপজেলার কনরাইট (কুমোরগঞ্জ) বাজারে পুলিশের এসআই মোঃখাজিম উদ্দিন সঙ্গীয় ফোর্সসহ মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন।এ সময় পুলিশ জানতে পারে পাশ্বর্তী বালিয়াডাঙ্গী উপজেলার বালিয়াবস্তি গ্রামের মো. আব্দুল আজিজের ছেলে মোঃওমর ফারুক ওরফে ফারুক(২৮)অটো চার্জারযোগে মাদকদ্রব্য বহন করছেন।পরে রানীশংকৈল উপজেলার নেকমরদ বাজারের সামনে সন্দেহাতিতভাবে একটি অটোচার্জারকে আটক করা হয়। সেখানে একটি জারকিনের ভেতরে বিশেষ কৌশলে থাকা ১৮৯ বোতল ফেনসিডিলসহ ওমর ফারুককে গ্রেফতার করে পুলিশ।তাকে জিজ্ঞাসাবাদে মামলার অপর আসামি রানীশংকৈল উপজেলার জগদল (নদীবস্তি) গ্রামের মো. ইয়াসিন আলীর ছেলে মো. রবিউল ইসলামের নিকট ক্রয় করে নিয়ে এসেছেন বলে জানায়। পরে তাকে ফেনসিডিলসহ গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়। মামলায় রাষ্ট্রপক্ষের কৌসুলী অ্যাড. শেখর কুমার রায় বিষয়টি নিশ্চিত করে বলেন মামলার দীর্ঘ তদন্ত শেষে মোঃওমর ফারুক ওরফে ফারুকের বিরুদ্ধে আনীত অভিযোগ সন্দেহাতীতে সত্যতা সন্তোষজনকভাবে প্রমাণিত হওয়ায় তাকে যাবজ্জীবন কারাদণ্ড ও ২লাখ টাকা জরিমানা করেছেন বিজ্ঞ জজ এবং অপর আসামি মো. রবিউল ইসলামের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাকে মামলা থেকে অব্যাহতি দিয়েছেন আদালত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর